শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
27 C
Dhaka

শাহ্জালাল ইসলামী ব্যাংকের অর্ধ-বার্ষিক সম্মেলন ২০২১ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক রিপোর্ট: শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর “অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২১” অনলাইন ভিডিও কনফারেন্স এর মাধ্যমে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শহীদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মোঃ সানাউল্লাহ সাহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

শনিবার (১০ জুলাই), সম্মেলনে অন্যান্যদের মধ্যে ব্যাংকের পরিচালকবৃন্দ আক্কাচ উদ্দিন মোল্লা, ইঞ্জিনিয়ার মোঃ তৌহিদুর রহমান, এ কে আজাদ, মোহাম্মদ ইউনুস, আব্দুল হালিম, মহিউদ্দিন আহমেদ, মোঃ গোলাম কুদ্দুস, স্বতন্ত্র পরিচালক নাসির উদ্দিন আহমেদ এবং কে এ এম মাজেদুর রহমান, ব্যাংকের শরীয়াহ্ সুপারভাইজরী কমিটির চেয়ারম্যান আল্লামা মুফতী আবদুল হালীম বুখারী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ আব্দুল আজিজ ও এস. এম. মঈনুদ্দীন চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মোঃ শাহ্জাহান সিরাজ, এম. আখতার হোসেন, মিঞা কামরুল হাসান চৌধুরী, ইমতিয়াজ ইউ. আহমেদ, নাসিম সেকান্দার এবং সিএফও মো: জাফর ছাদেক উপস্থিত ছিলেন।

ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহীবৃন্দ, বিভিন্ন বিভাগের প্রধানগণ, ১৩২টি শাখা ও ২টি উপ-শাখার ব্যবস্থাপকসহ সর্বমোট ৮৫০ জনের বেশি কর্মকর্তা অনলাইনে উক্ত সম্মেলনে যোগদান করেন।

ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান সামছুদ্দোহা সিমু অনুষ্ঠানে মডারেটরের দায়িত্ব পালন করেন। সভায় আলোচকবৃন্দ বিগত ৬ মাসের ব্যবসায়িক সফলতা এবং চলতি বছরে ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কলাকৌশল নিরূপন ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। সেই সাথে বিদ্যমান পরিস্থিতি এবং কোভিড-১৯ এর বিরূপ প্রভাব কাটিয়ে উঠতে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

সর্বশেষ

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি