বুধবার, জুন ৩, ২০২৬
30.5 C
Dhaka

ওয়ালটনের তাকিওন ইলেকট্রিক বাইকে মূল্যছাড়সহ আকর্ষণীয় সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক জ্বালানি সংকটে তেল চালিত বাইক বা যানবাহন ব্যবহারকারীরা যখন যাতায়াতে ভোগান্তি পোহাচ্ছেন, তখনই গ্রাহকদের কথা মাথায় রেখে ওয়ালটন তাকিওন ইলেকট্রিক বাইক শুরু করেছে ‘সুপার সেভার কার্নিভাল’। যেখানে তাকিওন ইলেকট্রিক বাইকে দেয়া হচ্ছে ৯,৬০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট। সেইসঙ্গে ভাগ্যবান একাধিক গ্রাহক পাচ্ছেন আর্জেন্টিনা ফুটবল দলের খেলা সরাসরি মাঠে বসে দেখার সুযোগ।

পাশাপাশি, দেশের বিভিন্ন স্থানে তাকিওন ইলেকট্রিক বাইকের উদ্যোগে চলছে ফ্রি সার্ভিস ক্যাম্পেইন ও টেস্ট রাইড। যেখানে তাকিওন ব্যবহারকারীগণ আকর্ষণীয় ছাড়ে পার্টস ক্রয়ের সুবিধাসহ বাইকের ফ্রি সার্ভিস করাতে পারছেন। এছাড়াও আগ্রহী ক্রেতাগণের জন্য রয়েছে সরাসরি বাইক দেখা ও টেস্ট রাইড করার সুযোগ। দেশব্যাপী সকল ওয়ালটন শোরুম থেকে গ্রাহকগণ এই অফার উপভোগ করতে পারছেন।

এদিকে, ‘সুপার সেভার কার্নিভাল’ উপলক্ষ্যে দেশে তৈরি ওয়ালটনের ইলেকট্রিক বাইক ব্র্যান্ড তাকিওনের উদ্যোগে দেশব্যাপী অনুষ্ঠিত হয়েছে র‍্যালি ও ফ্রি সার্ভিস ক্যাম্পেইন। দেশের ৬৪টি জেলায় ৭০টিরও বেশি স্থানে একযোগে এই র‍্যালির আয়োজন করা হয়। র‌্যালিতে ইলেকট্রিক বাইক সম্পর্কে সচেতনতা বৃদ্ধি সেই সাথে তাকিওন ইলেকট্রিক বাইক সুপার সেভার কার্নিভাল অফারের বিস্তারিত তুলে ধরা হয়। একইসঙ্গে চলমান তাকিওন ইলেকট্রিক বাইকের ফ্রি সার্ভিস ক্যাম্পেইনের বিস্তারিত গ্রাহকদের নিকট তুলে ধরা হয়।

তাকিওন ইলেকট্রিক বাইক দেশের অন্যতম জনপ্রিয় ইলেকট্রিক বাইক। বাংলাদেশের রাস্তা ও পরিবেশের জন্য বিশেষভাবে তৈরি এই ইলেকট্রিক বাইক বর্তমানে আরামদায়ক রাইডিং এক্সপেরিয়েন্স ও দ্রুত সার্ভিস নিশ্চিত করার মাধ্যমে গ্রাহক চাহিদার শীর্ষে অবস্থান করছে। বর্তমানে গ্রাহক চাহিদার কথা মাথায় রেখে মোট ৯টি ভিন্ন মডেলে আকর্ষণীয় কালার ভ্যারিয়েন্টে ওয়ালটন তাকিওন ইলেকট্রিক বাইক এভেইলেভল রয়েছে।

তাকিওন ইলেকট্রিক বাইকে সাশ্রয়ী খরচে মডেলভেদে ১০-২০ পয়সায় পর্যন্ত প্রতি কিলোমিটার ভ্রমণ করা যায়। এছাড়া রয়েছে ৮০ থেকে ১২০ কিঃ মিঃ রেঞ্জ, উন্নত লিড গ্রাফিন ব্যাটারি, শক্তিশালী সাসপেনশন, রিমোট কী, ডিজিটাল ড্যাশবোর্ড, স্পিড মোড, উন্নত টায়ার সহ আকর্ষণীয় সব ফিচার। ওয়ালটন তাকিওন ইলেকট্রিক বাইকে দুজন পূর্ণবয়স্ক মানুষ স্বাচ্ছন্দে ভ্রমণ করতে পারেন।

দেশের প্রথম বিআরটিএ অনুমোদিত তাকিওন ইলেকট্রিক বাইক বর্তমানে ৭৮,৭৫০ টাকা থেকে শুরু করে ১,৮৩,০০০ টাকা পর্যন্ত মূল্যে পাওয়া যাচ্ছে যা ক্রেতাগণ দেশের প্রতিটি প্রান্তে থাকা ওয়ালটনের অফিশিয়াল শোরুম বা তাকিওন এক্সক্লুসিভ ডিলার আউটলেট থেকে থেকে নগদ অথবা সহজ কিস্তিতে ক্রয় করতে পারছেন।

এই সপ্তাহের জনপ্রিয়

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে আলিবাবার নতুন এআই চিপ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: মার্কিন সরকারের একের পর এক কঠোর রপ্তানি...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

সার্চ বক্সের ২৫ বছরের ইতিহাসে সবচেয়ে বড় বদল আনল গুগল

টেকভিশন২৪ ডেস্ক: গত ২৫ বছরের ইতিহাসে নিজেদের আইকনিক ‘সার্চ...

সর্বশেষ

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

৬ বছর পর আসছে গুগলের নতুন স্মার্ট স্পিকার

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ ছয় বছর পর নতুন স্মার্ট স্পিকার...

৭০০ বছরের প্রাচীন লিপি ও দলিলাদি অনুবাদ করছে ‘এআই ডিটেকটিভ’

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি এখন আর...

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে...

এআই চ্যাটবটকে বোকা বানিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর অতিরিক্ত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি