রবিবার, আগস্ট ৩০, ২০২৬
32 C
Dhaka

চুরি করা তথ্য কীভাবে ব্যবহার হচ্ছে জানালো সফোস

টেকভিশন২৪ ডেস্ক : সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সফোস “টার্নিং দ্য স্ক্রুস: দ্য প্রেসার ট্যাকটিক্স  অফ র‍্যানসমওয়্যার গ্যাংস” শিরোনামে একটি নতুন ডার্ক ওয়েব প্রতিবেদন সম্প্রতি প্রকাশ করেছে। প্রতিবেদনটিতে উঠে আসে, সাইবার অপরাধীরা কিভাবে চুরি করা তথ্যকে অস্ত্র হিসাবে ভুক্তভোগীদের উপর ব্যবহার করছে।  ভুক্তভোগীদের কাছ থেকে অর্থ আদায় করার জন্য অপরাধীরা এই তথ্যের অপব্যবহার করে তাদের উপর চাপ সৃষ্টি করছে। চুরি করা এই তথ্যের মধ্যে রয়েছে ভুক্তভোগীদের যোগাযোগের ঠিকানা, সিইও এবং ব্যবসায়িক মালিকদের পরিবারিক তথ্য। এছাড়া, এতে  অবৈধ ব্যবসা সম্পর্কে তথ্যও রয়েছে। যা ভুক্তভোগীদের কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করার হুমকি দিয়ে থাকে সাইবার দুর্বৃত্তরা।

সফোস এক্স-অপসের প্রতিবেদনে প্রকাশিত ডার্ক ওয়েব থেকে পাওয়া পোস্টগুলোতে দেখা যায় কিভাবে র‍্যানসমওয়্যার হামলাকারীরা তাদের টার্গেট করা প্রতিষ্ঠান এবং সিস্টেমগুলোকে “দায়িত্বজ্ঞানহীন এবং অবহেলা” হিসাবে উল্লেখ করেছে। এছাড়া, এটিও দেখা গেছে যে প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিরুদ্ধে ভুক্তভোগীদের মামলা দায়ের করতে উত্সাহিত করছে দুর্বৃত্তরা।

প্রতিবেদনে আরও দেখা যায় যে, র‍্যানসমওয়্যার হামলাকারীরা তাদের চুরি করা তথ্যের মধ্যে এমন তথ্য খোঁজার পরিকল্পনা করছে যা প্রতিষ্ঠানগুলো অর্থ প্রদান না করলে সেখানে ব্যবহার করা যাবে। ডার্ক ওয়েবের একটি পোস্টে দেখা যায়, ওয়্যারউলফ র‍্যানসমওয়্যার হামলাকারীরা উল্লেখ করেছে যে, কোনও চুরি হওয়া তথ্য ফৌজদারি আইন, বাণিজ্যিক আইন এবং প্রতিযোগীদের তথ্য হিসেবে মূল্যায়নের বিষয়।

কর্মচারী, ক্লায়েন্ট বা রোগীদের মানসিক স্বাস্থ্য রেকর্ড, শিশুদের মেডিকেল রেকর্ড, ব্যক্তিগত তথ্য এবং ছবির মতো সংবেদনশীল তথ্যের অপব্যবহার করার মাধ্যমে প্রতিষ্ঠান থেকে চাঁদাবাজি করছে অপরাধীরা। যেটি এই প্রতিবেদনে প্রকাশ করা ডার্ক ওয়েবের পোস্টে উঠে আসে। একটি র‍্যানসমওয়্যারের ঘটনায় দেখা যায়, ‘কিউলং র‍্যানসমওয়্যার’ এর গ্রুপ একজন সিইও-র মেয়ের ব্যক্তিগত তথ্য পোস্ট করেছে, পাশাপাশি তার ইনস্টাগ্রাম প্রোফাইলের একটি লিংকও সেখানে পোস্ট করে।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

সর্বশেষ

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইন্টিগ্রেটেড টার্মিনাল কিউআর সিস্টেম চালু করলো আড়ং ও বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: আরও কম সময়ে, সহজেই বিকাশ পেমেন্ট সম্পন্ন...

বাক্কো ট্রেনিং ল্যাবের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিপিও ও আইটিইএস শিল্পে দক্ষ মানবসম্পদ...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি