বুধবার, আগস্ট ১৯, ২০২৬
33 C
Dhaka

সারাদেশে ‘ঈদ উইথ শাওমি’ ক্যাম্পেইনে সিঙ্গাপুর ভ্রমণসহ নিশ্চিত উপহার

টেকভিশন২৪ ডেস্ক: প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শাওমি ফ্যানদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে বাংলাদেশের নাম্বার ওয়ান মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ড শাওমি নিয়ে এসেছে তাদের বহুল প্রতীক্ষিত মেগা ক্যাম্পেইন ‘ঈদ উইথ শাওমি’। আকর্ষণীয় ট্যাগলাইন “ঈদ আনন্দ ভরপুর, শাওমি কিনে সিঙ্গাপুর”এর মাধ্যমে এবারের আয়োজনকে আরও বিশেষ ও রোমাঞ্চকর করে তুলেছে প্রতিষ্ঠানটি। এই ক্যাম্পেইনের মূল লক্ষ্য দেশব্যাপী শাওমি ফ্যান ও গ্রাহকদের ঈদের আনন্দকে আরও রঙিন, উপভোগ্য এবং স্মরণীয় করে তোলা।

আসন্ন ঈদ উপলক্ষে এবং ঈদের কেনাকাটায় আরও বেশি আনন্দ যোগ করতে, নির্দিষ্ট মডেলের শাওমি স্মার্টফোন ও ট্যাবলেট কেনার ক্ষেত্রে থাকছে নিশ্চিত উপহার, আকর্ষণীয় ক্যাশব্যাক এবং দারুণ মেগা পুরস্কার। শাওমি ফোন কিনে ক্যাম্পেইনে অংশগ্রহণের মাধ্যমে গ্রাহকরা জিতে নিতে পারবেন সিঙ্গাপুর অথবা থাইল্যান্ড ভ্রমণের সুযোগ। পাশাপাশি থাকছে আকর্ষণীয় প্রিমিয়াম লাইফস্টাইল পণ্য, যা এবারের ঈদ কেনাকাটায় যোগ করবে বাড়তি উত্তেজনা।

রেডমি নোট ১৫ সিরিজ, রেডমি ১৫, রেডমি ১৫সি, রেডমি এ ফাইভ, রেডমি প্যাড ২ ও প্যাড ২ প্রো কিনে সৌভাগ্যবান বিজয়ী পাবেন সিঙ্গাপুর অথবা থাইল্যান্ড ভ্রমণের সুযোগ। পাশাপাশি থাকছে ৬৫ ইঞ্চি টিভি, এয়ার পিউরিফায়ার ও চমৎকার একটি এয়ার ফ্রায়ার জেতার সুযোগ। এছাড়া উল্লিখিত মডেলের ডিভাইসের ওপর রয়েছে আকর্ষণীয় ক্যাশব্যাকসহ নিশ্চিত উপহার।

রেডমি নোট ১৫ প্রো প্লাস কিনে গ্রাহক প্রিমিয়াম ট্র্যাভেল ব্যাগের সাথে পাবেন চমৎকার একটি স্মার্টওয়াচ। রেডমি নোট ১৫, রেডমি প্যাড ২ ও প্যাড ২ প্রো কিনে পাওয়া যাবে প্রিমিয়াম ট্র্যাভেল ব্যাগ। রেডমি ১৫, রেডমি ১৫সি, রেডমি এ ফাইভ কিনে গ্রাহক পাবেন একটি ট্র্যাভেল ব্যাগ। এছাড়া রেডমি নোট ১৫ ফাইভজি কিনলে থাকছে নিশ্চিত ২০০০ টাকা ক্যাশব্যাক। এই নিশ্চিত উপহার গুলো শাওমি ফ্যান্দের ঈদের আনন্দকে করবে আরও বেশি জমকালো।

শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, “ঈদের আনন্দ ছড়িয়ে দিয়ে গ্রাহকের ঈদ আনন্দ বহুগুণ বাড়িয়ে তুলতেই আমাদের এ আয়োজন। প্রতি বছরের মতো এবারের ‘ঈদ উইথ শাওমি’ ক্যাম্পেইনের মাধ্যমে আমরা শাওমি ফ্যানদের প্রতি আমাদের ভালোবাসা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই” ।

অফারটি পেতে হলে উপরে উল্লিখিত মডেলের যেকোনো স্মার্টফোন বা প্যাড কিনে গ্রাহকদের বিক্রেতার থেকে রিটেইল কোডটি জেনে নিতে হবে। তারপর EWMIMEI NoRetail code লিখে ২৬৯৬৯ নম্বরে এসএমএস করলেই নিশ্চিত পুরষ্কার পাওয়া যাবে, সাথে মেগা উপহারের জন্য যোগ্য বিবেচিত হবে।

এই সপ্তাহের জনপ্রিয়

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

বাজারে রিয়েলমি, হেলিও এবং অনারের নতুন তিন স্মার্টফোন

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোনপ্রেমীদের জন্য প্রযুক্তি বাজারে যুক্ত হয়েছে তিনটি...

সর্বশেষ

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআইভিত্তিক অটো ফাইন সিস্টেম উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: মহাসড়কে নিরাপত্তা ও ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিতকরণ, দুর্ঘটনা...

দক্ষ জনবল তৈরিতে এনএসডিএ নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে বিসিএস নেতৃবৃন্দের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: আইসিটি শিল্পের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদা, চতুর্থ...

বাজারে রিয়েলমি, হেলিও এবং অনারের নতুন তিন স্মার্টফোন

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোনপ্রেমীদের জন্য প্রযুক্তি বাজারে যুক্ত হয়েছে তিনটি...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

অর্থের অভাবে কোনো সম্ভাবনাময় উদ্যোগ থেমে থাকবে না- মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে মেধাবী উদ্যোক্তা ও উদ্ভাবনী ধারণার অভাব...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি