টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক প্রযুক্তির প্রসার নিশ্চিত করতে অথোরাইজড ডিস্ট্রিবিউটর হিসেবে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে ইন্টেল প্যান্থার লেক কোর আল্ট্রা সিরিজ ৩ প্রসেসরযুক্ত নতুন লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ। ইন্টেল কোর আল্ট্রা প্রসেসর আধুনিক প্রযুক্তিবাজারে কম তাপ উৎপন্ন করা, দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ এবং বৃহত্তর পারফরম্যান্সের চাহিদা পূরণে অপরিহার্য, যা ব্যবহারকারীদের নিরবচ্ছিন্ন ও দ্রুতগতির মাল্টিটাস্কিং অভিজ্ঞতা প্রদান করে।
বর্তমান প্রযুক্তির দ্রুত উন্নয়ন ও বাজারের ট্রেন্ড বিবেচনা করলে, প্যান্থার লেক প্রসেসরযুক্ত এই ল্যাপটপগুলোতে বিনিয়োগ করাটা হবে অত্যন্ত দূরদৃষ্টিসম্পন্ন ও একটি চমৎকার সিদ্ধান্ত। প্যান্থার লেক প্রযুক্তির অসাধারণ আর্কিটেকচার আগামী ৩ থেকে ৫ বছর অনায়াসে ব্যবহারকারীদের আপকামিং সকল আধুনিক এআই টেকনোলজি ও ভারী কাজের সাথে খাপ খাইয়ে চলতে সক্ষম করবে।
নতুন এই উদ্যোগের আওতায় গ্রাহকদের জন্য দুটি বিশেষ মডেল বাজারে উন্মুক্ত করা হয়েছে,
প্রথম মডেল (৮৩ইউআর০০এবিএলকে): লেনোভো আইডিয়াপ্যাড স্লিম ৩আই মডেলটিতে রয়েছে ইন্টেল প্যান্থার লেক কোর আল্ট্রা ৫ ৩২২ প্রসেসর (৬ কোর: ২পি + ৪এলপিই, ৬ থ্রেড, ১২এম ক্যাশ) এবং এনপিইউ ও জিপিইউ মিলিয়ে সর্বোচ্চ ৬৪ টপস এআই বুস্ট। এর বাজারমুল্য নির্ধারণ করা হয়েছে ১২২,০০০ টাকা।
দ্বিতীয় মডেল (৮৩ইউআর০০এসিএলকে): লেনোভো আইডিয়াপ্যাড স্লিম ৩আই মডেলটিতে রয়েছে আরও শক্তিশালী ইন্টেল প্যান্থার লেক কোর আল্ট্রা ৭ ৩৫৫ প্রসেসর (৮ কোর: ৪পি + ৪এলপিই, ৮ থ্রেড, ১২এম ক্যাশ) এবং এনপিইউ ও জিপিইউ মিলিয়ে সর্বোচ্চ ৮৯ টপস এআই বুস্ট। এর বাজারমুল্য নির্ধারণ করা হয়েছে ১৪১,০০০ টাকা।
এই নতুন লাইনআপের সাধারণ বা কমন স্পেসিফিকেশনগুলোর মধ্যে রয়েছে— ১৬ জিবি ডিডিআর৫-৫৬০০ র্যাম, ৫১২ জিবি এনভিএমই পিসিআইই ৪.০ এসএসডি, ফুল এইচডি ক্যামেরা সহ আইআর ক্যামেরা, ইন্টেল গ্রাফিক্স (ইন্টেল এক্সই৩), ১৫.৩ ইঞ্চি ডব্লিউইউএক্সজিএ আইপিএস ৪০০ নিটস অ্যান্টি-গ্লেয়ার ডিসপ্লে, টিইউভি লো ব্লু লাইট সার্টিফিকেশন, ডলবি অডিও দ্বারা অপ্টিমাইজড ২ ওয়াটের ২টি স্পিকার, ওয়াইফাই ৬x ২+, কাজের ভালো পারফরম্যান্স ও স্বাচ্ছন্দ্যের জন্য ব্যাকলিট কিবোর্ড, ৬০ ওয়াট-আওয়ার ব্যাটারি, ৮১০এইচ মিলিটারি-গ্রেড স্থায়িত্ব, লুনার গ্রে রঙ, উইন্ডোজ ১১ হোম এবং ২ বছরের ওয়্যারেন্টি সুবিধা।
গ্লোবাল ব্র্যান্ড পিএলসি-এর দেশের যেকোনো অথরাইজড ডিলার শপ এবং অনুমোদিত সকল শোরুমে এই ল্যাপটপগুলো সহজেই পাওয়া যাচ্ছে। বর্তমান বাজারে সিলিকন ও যন্ত্রাংশের ঘাটতির কারণে ল্যাপটপ ও পিসির দাম মাসওয়ারি বৃদ্ধি পাওয়ার প্রবণতা রয়েছে। তাই এসএমবি ক্লায়েন্ট ও সাধারণ ভোক্তা উভয়েই নিশ্চিত বিক্রয়োত্তর সেবা পেতে নির্ভরযোগ্য অথোরাইজড ল্যাপটপ বেছে নিতে পারেন। অথোরাইজড প্রোডাক্ট কিনলে সার্ভিসের ক্ষেত্রে যেকোনো পার্টস বা যন্ত্রাংশ প্রতিস্থাপনের প্রয়োজন হলে আপনি শতভাগ অথোরাইজড পার্টসই পাবেন, যা অন্য কোনো পন্থায় পাওয়া সম্ভব নয়; যেমন—ওয়ারেন্টি সময়ের মধ্যে কোনো কারণে ডিসপ্লে নষ্ট হলে আপনি সম্পূর্ণ অরিজিনাল ডিসপ্লে প্রতিস্থাপন নিশ্চিতভাবেই পাবেন।



