মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
29.6 C
Dhaka

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ সেমিনারের আয়োজন করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ডেটা সেন্টার ও আইসিটি সেবাদাতা প্রতিষ্ঠান ‘কোলোসিটি লিমিটেড’। এই আয়োজনের মূল ফোকাস ছিল আধুনিক ইমেইল অবকাঠামো, ডেটা নিরাপত্তা, প্রাতিষ্ঠানিক যোগাযোগ (Collaboration) এবং জিমব্রা ইমেইল সল্যুশন। ইন্টারঅ্যাকটিভ সেশনে দেশের প্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব, এন্টারপ্রাইজ আইটি পেশাজীবী এবং ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণকারীরা অংশ নেন।

এছাড়া নিরাপদ ও নির্ভরযোগ্য ইমেইল যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে আগ্রহী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বর্তমান করপোরেট বিশ্বে জনপ্রিয় এন্টারপ্রাইজ ইমেইল ও কোলাবোরেশন প্ল্যাটফর্ম ‘জিমব্রা’ (Zimbra)-র কার্যকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আধুনিক প্রাতিষ্ঠানিক যোগাযোগে জিমব্রার ক্রমবর্ধমান ভূমিকা এবং এটি কীভাবে ব্যবসার নিরাপত্তা ও দক্ষতা বাড়াতে পারে, তা-ই ছিল এই আয়োজনের মূল আকর্ষণ।

আলোচনায় উঠে আসে আধুনিক ইমেইল ও কোলাবোরেশন অবকাঠামো, জিমব্রা বসানো ও পরিচালনা, ইমেইল নিরাপত্তা ও সুরক্ষা, ডেটা সার্বভৌমত্ব ও দেশীয় হোস্টিং, বড় পরিসরের স্টোরেজ ও স্কেলেবিলিটি, নিরবচ্ছিন্ন সেবা ও ব্যবসায়িক ধারাবাহিকতা, পুরোনো ইমেইল ব্যবস্থার মাইগ্রেশন ও আধুনিকীকরণ, পেশাদার সাপোর্ট ও ম্যানেজড সার্ভিস,বাড়ন্ত প্রতিষ্ঠানের জন্য উপযুক্ত মেসেজিং অবকাঠামো।

কোলোসিটি লিমিটেড বাংলাদেশে জিমব্রার একটি স্বীকৃত ‘বিজনেস সার্ভিস প্রোভাইডার’ (BSP)। দীর্ঘ বহু বছর ধরে প্রতিষ্ঠানটি জিমব্রা ইমেইল সল্যুশন নিয়ে সফলভাবে কাজ করে আসছে। এর মধ্যে রয়েছে ইমেইল অবকাঠামো নির্মাণ, হোস্টিং, ডেপ্লয়মেন্ট (বসানো), ডেটা মাইগ্রেশন এবং সার্বক্ষণিক কারিগরি সহায়তা (Technical Support)।

সম্প্রতি এক আলোচনায় উঠে আসে, বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোর জন্য একটি শক্তিশালী ও নিরাপদ মেসেজিং পরিবেশ গড়ে তোলা এখন সময়ের দাবি। আর একটি আদর্শ ইমেইল ইকোসিস্টেম তৈরি করতে নিচের উপাদানগুলোর সমন্বিত কার্যকারিতা অপরিহার্য:

  • এন্টারপ্রাইজ মেসেজিং: নির্ভরযোগ্য ও দ্রুত প্রাতিষ্ঠানিক যোগাযোগ ব্যবস্থা।
  • সিকিউরিটি গেটওয়ে: স্প্যাম, ম্যালওয়্যার ও সাইবার আক্রমণ থেকে মেইলবক্সের সুরক্ষা।
  • নিরাপদ ডেলিভারি: প্রতিটি ইমেইল যেন সঠিক ও নিরাপদভাবে গন্তব্যে পৌঁছায় তা নিশ্চিত করা।
  • ডেটা প্রোটেকশন: প্রাতিষ্ঠানিক সংবেদনশীল তথ্যের সর্বোচ্চ গোপনীয়তা ও ব্যাকআপ রক্ষা।
  • ম্যানেজড সাপোর্ট: যেকোনো কারিগরি জটিলতায় দক্ষ প্রকৌশলীদের সার্বক্ষণিক ও ডেডিকেটেড সেবা।

এ প্রসঙ্গে কোলোসিটি লিমিটেডের চিফ মার্কেটিং অ্যান্ড সেলস অফিসার মোঃ আল ফুয়াদ বলেন, “ইমেইল এখন প্রতিষ্ঠানের আইটি অবকাঠামোর সবচেয়ে জরুরি অংশ। একই সঙ্গে এটি সাইবার হামলার প্রধান লক্ষ্যবস্তুও। আমরা এই ইভেন্টের মাধ্যমে দেখাতে চেয়েছি, ভালো মেসেজিং প্ল্যাটফর্মের সঙ্গে শক্তিশালী নিরাপত্তা স্তরও দরকার। জিমব্রা ও ব্যারাকুডা নেটওয়ার্কসকে একসঙ্গে এনে আমরা একটি নিরাপদ ও নির্ভরযোগ্য ইমেইল পরিবেশের দুটি গুরুত্বপূর্ণ অংশ একত্র করেছি।”

এই আয়োজনে আর্থিক সেবা, টেলিকমিউনিকেশন, উৎপাদন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, সরকার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং প্রযুক্তি প্রতিষ্ঠানের ১৫০ জনের মতো প্রতিনিধি অংশগ্রহণ করেন। প্রেজেন্টেশন, কারিগরি আলোচনা এবং ইন্টারঅ্যাকটিভ সেশনে অংশ নেন সবাই। এতে তাঁরা জানতে পারেন এন্টারপ্রাইজ মেসেজিংয়ের সাম্প্রতিক খবর। পাশাপাশি নিজেদের অভিজ্ঞতাও বিনিময় করেন।

কোলোসিটির এই আয়োজনে বিশেষভাবে আলোচনা করা হয় ‘জিমব্রা ডেস্কটপ’ (Zimbra Desktop) অ্যাপ্লিকেশনের কার্যকারিতা নিয়ে। সাধারণত বছরের পর বছর ধরে করপোরেট ইমেইল ব্যবহারের জন্য এন্টারপ্রাইজ ব্যবহারকারীরা বিভিন্ন থার্ড-পার্টি অ্যাপের ওপর নির্ভর করে আসছেন। এর ফলে প্রতিষ্ঠান, মেসেজিং প্ল্যাটফর্ম এবং ব্যবহারকারীর অ্যাপের মধ্যে একটি বাড়তি জটিলতা ও নির্ভরশীলতা তৈরি হয়।

এই সমস্যার এক চমৎকার ও স্বাবলম্বী সমাধান নিয়ে এসেছে ‘জিমব্রা ডেস্কটপ’। এটি জিমব্রার নিজস্ব ও ডেডিকেটেড একটি ডেস্কটপ অ্যাপ্লিকেশন। এটি ব্যবহারের ফলে আউটলুক বা থান্ডারবার্ডের মতো বাইরের কোনো অ্যাপের আর প্রয়োজন পড়ে না। জিমব্রা ডেস্কটপ ব্যবহারকারীকে দেয় আরও বেশি নমনীয় ও গতিশীল ইউজার এক্সপেরিয়েন্স। কোনো বাড়তি থার্ড-পার্টি সফটওয়্যার ছাড়াই এটি জিমব্রা প্ল্যাটফর্মের ভেতরেই একটি পূর্ণাঙ্গ, সমন্বিত ও নিরাপদ ডেস্কটপ ইমেইল অভিজ্ঞতা নিশ্চিত করে।

বাংলাদেশে সম্প্রতি বেড়েছে ডোমেইন প্রতারণা ও ইমেইল ছদ্মবেশের ঘটনা। কিছু প্রতিষ্ঠানে দেখা যাচ্ছে, আক্রমণকারীরা নকল বা প্রায় একই রকম ডোমেইন ব্যবহার করছে। তারা বিশ্বস্ত পরিচয়ও ব্যবহার করছে। এতে বার্তাটি মনে হয় যেন প্রতিষ্ঠান নিজে বা কোনো পরিচিত ব্যবসায়িক পার্টনার পাঠাচ্ছে।

এই চ্যালেঞ্জ মোকাবেলায় কার্যকরী সমাধান দিচ্ছে ‘ব্যারাকুডা’। ইমেইল নিরাপত্তায় বাড়তি সুরক্ষার স্তর যোগ করতে ‘কোলোসিটি’ নিয়ে এসেছে ব্যারাকুডার বিশেষ ইমেইল নিরাপত্তা সল্যুশন। এটি যেকোনো সিস্টেমে আলাদাভাবে যুক্ত করা সম্ভব। ডোমেইন ছদ্মবেশ (Domain Impersonation), স্পুফিং, ফিশিং এবং যেকোনো ধরনের ইমেইল প্রতারণা রুখে দিয়ে আপনার প্রতিষ্ঠানকে সম্পূর্ণ সুরক্ষিত রাখবে এই সল্যুশন।

মোঃ আল ফুয়াদ বলেন, “আমরা কেবল একটি ইমেইল প্ল্যাটফর্ম সরবরাহের মধ্যেই সীমাবদ্ধ নই। ‘জিমব্রা’ আমাদের মেসেজিং প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে, আর ‘ব্যারাকুডা নেটওয়ার্কস’ নিশ্চিত করে এর সর্বোচ্চ নিরাপত্তা। এই দুটির সমন্বয়ে প্রতিষ্ঠানগুলো একটি পূর্ণাঙ্গ ও সুরক্ষিত মেসেজিং পরিবেশ পায়। এর ফলে শুধু ব্যবহারকারীর মেইলবক্সই নয়, বরং পুরো প্রতিষ্ঠানের ডিজিটাল পরিচয় সুরক্ষিত থাকে।”

এই সপ্তাহের জনপ্রিয়

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

সর্বশেষ

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

ইন্ডাস্ট্রির সঙ্গে শিক্ষার্থীদের সেতুবন্ধন করবে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

ডেস্কটপেই এআই মডেল তৈরির সুযোগ আনল গিগাবাইট

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বখ্যাত কম্পিউটার হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘গিগাবাইট’ লোকাল...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি