শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
26.5 C
Dhaka

গ্রামীণফোনের ২১৫% নগদ লভ্যাংশ অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোন লিমিটেডের ২৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সোমবার (২০ এপ্রিল, ২০২৬) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর নির্দেশনা অনুসরণ করে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ভার্চুয়ালি এজিএম আয়োজন করেছে গ্রামীণফোন, যা শেয়ারহোল্ডারদের নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করেছে। এটি কোম্পানির সম্মিলিত প্রবৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি ইতিবাচক ধারা অক্ষুণ্ন রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এজিএম-এ গ্রামীণফোন বোর্ডের চেয়ারম্যান জন ওমুন্ড রেভহাগ, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) অটো মাগনে রিসব্যাক, কোম্পানি সেক্রেটারি এস. এম. ইমদাদুল হকসহ কোম্পানির অন্যান্য বোর্ড মেম্বার ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গ্রামীণফোন বোর্ডের চেয়ারম্যান জন ওমুন্ড রেভহাগ বলেন, “গ্রামীণফোনের জন্য ২০২৫ সাল ছিল স্থিতিশীল অগ্রগতির বছর। কিন্তু মনে হচ্ছে বিরূপ পরিস্থিতি মোকাবেলা করে আমরা কতটা এগিয়ে যেতে পারি ২০২৬ সালে আমাদের সে পরীক্ষা আবারো দিতে হতে পারে। ধারাবাহিক চ্যালেঞ্জপূর্ণ সামষ্টিক অর্থনৈতিক প্রেক্ষাপটে আমরা মৌলিক শক্তি বৃদ্ধি, শৃঙ্খলা বজায় রাখা এবং দ্রুত ডিজিটালাইজড বিশ্বে গ্রাহকদের বিশ্বস্ত অংশীদার হিসেবে কাজ করার ওপর গুরুত্ব দিয়েছি।  উন্নত ও নির্ভরযোগ্য সংযোগ প্রদান অব্যাহত রেখেছি আমরা। পাশাপাশি টেকসই উন্নয়ন ও অন্তর্ভুক্তির এজেন্ডা এগিয়ে নিয়েছি; ডিজিটাল দক্ষতা ও অনলাইন নিরাপত্তা উদ্যোগের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছেছি আমরা। একটি নিরাপদ ও স্মার্ট আগামীর জন্য আমরা একটি স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও ভবিষ্যতের উপযোগী ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তুলতে কাজ করে যাব।”

গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান বলেন, “২০২৫ সালে আমাদের মোট আয় সামান্য হ্রাস পেয়ে ১৫ হাজার ৮১০ কোটি  টাকায় দাঁড়িয়েছে, যেখানে গ্রাহক সংখ্যা ছিল ৮ কোটি ৩৯ লাখ; যার মধ্যে ৪ কোটি ৮৭ লাখ ইন্টারনেট ব্যবহারকারী। ধারাবাহিক সামষ্টিক অর্থনৈতিক চাপের মধ্যে কঠোর ব্যয় ব্যবস্থাপনা সত্ত্বেও কর পরবর্তী নিট মুনাফা কিছুটা কমে ২ হাজার ৯৬০ কোটি টাকায় দাঁড়িয়েছে। এই চ্যালেঞ্জের মাঝেও আমরা আমাদের ডিজিটাল ইকোসিস্টেম ও কার্যপ্রক্রিয়া শক্তিশালী করেছি। বায়োস্কোপ+ ও ওয়ানগেমের মতো প্ল্যাটফর্মের সম্প্রসারণ এবং ডিজিটাল নিরাপত্তা জোরদারে জিপি শিল্ড চালু করেছি আমরা। এন্টারপ্রাইজ ও শিল্প খাতের চাহিদার দিকে নজর রেখে আমরা বিভাগীয় শহরলোতে ফাইভজি চালুর পর এর সম্প্রসারণ অব্যাহত রেখেছি। পাশাপাশি মাইজিপি দেশের শীর্ষ সেলফ সার্ভিস প্ল্যাটফর্ম হিসেবে তার অবস্থান আরও সংহত করেছে। বর্তমানে ২ কোটি ২৫ লাখের বেশি ব্যবহারকারীকে সেবা দিচ্ছে অ্যাপটি; ব্যক্তিগত পছন্দ ও সুবিধা অনুযায়ী অফার প্রদান এবং ব্যবহারবান্ধব গ্রাহক সেবার মাধ্যমে ডিজিটাল সম্পৃক্ততা বাড়াচ্ছে প্ল্যাটফর্মটি। গ্রামীণফোন একটি এআই-নির্ভর টেলকো-টেক কোম্পানি হওয়ার লক্ষ্যে নেটওয়ার্ক অপারেশন, গ্রাহক সেবা ও সম্পৃক্ততা, পণ্যের পরিকল্পনা এবং সিদ্ধান্ত গ্রহণে এআই’কে কাজে লাগাচ্ছে এবং সব কর্মীর জন্য এআই টুল ব্যবহারের সুযোগ নিশ্চিত করেছে। আধুনিক ও দক্ষ নেটওয়ার্ক এবং কোর সিস্টেম গড়ে তোলার পাশাপাশি জাতীয় কোষাগারে ১২ হাজার ১৬০ কোটি টাকা অবদান রেখেছি আমরা। এছাড়া সংযোগ ও ডিজিটাল অন্তর্ভুক্তিতে বিনিয়োগ অব্যাহত রেখে গ্রাহক ও শেয়ারহোল্ডারের প্রতি এবং বৃহত্তর অর্থনীতিতে ধারাবাহিক অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ গ্রামীণফোন। ভবিষ্যতের জন্য দায়িত্বশীল প্রবৃদ্ধি, এআই-নির্ভর উদ্ভাবন এবং দেশের সবচেয়ে বিশ্বস্ত ডিজিটাল সংযোগের অংশীদার হিসেবে আমাদের অবস্থান আরও শক্তিশালী করতে কাজ চালিয়ে যাব আমরা।”

সভায় শেয়ারহোল্ডাররা ২০২৫ সালের জন্য পরিশোধিত মূলধনের ওপর ২১৫% হারে মোট নগদ লভ্যাংশ অনুমোদন করেন, যা প্রতি ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের বিপরীতে ২১.৫ টাকা- যা ওই বছরের কর-পরবর্তী মুনাফার ৯৮.২%।

এই সপ্তাহের জনপ্রিয়

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

পেপ্যাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল

টেকভিশন২৪ ডেস্ক: বিদেশি লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেপ্যাল ও পেওনিয়ারের...

এসার এসএ২৭২ইউ পি১ আলট্রা স্লিম মনিটর বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড দেশের বাজারে নিয়ে...

সচিব হলেন আইসিটি ভারপ্রাপ্ত সচিবসহ দুই কর্মকর্তা

টেকভিশন২৪ ডেস্ক: সচিব পদে পদোন্নতি পেয়েছেন দুজন কর্মকর্তা। অতিরিক্ত...

সর্বশেষ

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

গ্রামীণফোন ও ডেকো ফুডসের কৌশগত পার্টনারশিপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন...

ব্যবসায়ে অবদান রাখা ওয়ালটন কর্মকর্তারা পুরস্কৃত

টেকভিশন২৪ ডেস্ক: গত বছর প্রতিষ্ঠানের বিক্রয় ও মুনাফার ধারাবাহিক...

জলবায়ু পর্যবেক্ষণে বৈশ্বিক স্বীকৃতি পেল বিএসসিএল

টেকভিশন২৪ ডেস্ক: জলবায়ু পরিবর্তন মোকাবিলায় মহাকাশ প্রযুক্তির ব্যবহারে বড়...

টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশের ড্র চূড়ান্ত

টেকভিশন২৪ ডেস্ক: দক্ষিণ এশিয়ার শীর্ষ আন্তর্জাতিক ফুটবল আসর টেকনো...

বাংলাদেশে গাড়িচালকদের জন্য উবারের হাইব্রিড সাবস্ক্রিপশন চালু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে গাড়িচালকদের জন্য ‘হাইব্রিড সাবস্ক্রিপশন’ সুবিধা চালুর...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি