সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
33 C
Dhaka

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট আরও দীর্ঘায়িত হওয়ার পূর্বাভাস দিয়েছেন বাজার বিশ্লেষকরা। তাদের মতে, অন্তত ২০২৭ সাল পর্যন্ত এই ঘাটতি বজায় থাকতে পারে। চাহিদার তুলনায় উৎপাদন কম হওয়ায় ইতোমধ্যেই কম্পিউটার, ল্যাপটপসহ বিভিন্ন ইলেকট্রনিক পণ্যের দাম বাড়তে শুরু করেছে।

নিক্কেই এশিয়ার এক প্রতিবেদন অনুযায়ী, ক্রমবর্ধমান বৈশ্বিক চাহিদা মেটাতে প্রতি বছর ১২ শতাংশ উৎপাদন বৃদ্ধি প্রয়োজন হলেও বর্তমানে হচ্ছে মাত্র ৭.৫ শতাংশ। ফলে বাজারে চাহিদা ও জোগানের মধ্যে প্রায় ৪০ শতাংশ ব্যবধান রয়ে গেছে। মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যাপক প্রসার এবং মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার কারণে বিদ্যুৎ ও কাঁচামালের দাম বেড়ে যাওয়াই এই সংকটের প্রধান কারণ।

এই সংকটের প্রভাব ইতোমধ্যেই ভোক্তা পর্যায়ে পড়তে শুরু করেছে। মাইক্রোসফট তাদের ‘সারফেস’ সিরিজের পণ্যের দাম ৫০০ ডলার পর্যন্ত বাড়িয়েছে। একইভাবে মেটা তাদের ‘কুয়েস্ট-৩’ ভিআর হেডসেটের দাম ১০০ ডলার এবং রাস্পবেরি পাই তাদের পণ্যের দাম ১৫০ ডলার পর্যন্ত বৃদ্ধি করেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, র‍্যামের দাম না কমলে স্মার্টফোন ও পিসির দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যেতে পারে।

বিশ্বের বৃহত্তম র‍্যাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্যামসাং দক্ষিণ কোরিয়ার পিয়ংটেকে বিশাল উৎপাদন কেন্দ্র স্থাপন করলেও আগামী বছরের আগে সেখানে পূর্ণ মাত্রায় উৎপাদন শুরু হওয়া সম্ভব নয়। এছাড়া সেখানে শ্রমিক ইউনিয়নের সঙ্গে আইনি জটিলতাও উৎপাদন প্রক্রিয়াকে ব্যাহত করছে। কাউন্টারপয়েন্ট রিসার্চের বিশ্লেষক এমএস হং জানান, র‍্যামের বাজারের এই অস্বাভাবিক পরিস্থিতি ২০২৮ সালের আগে পুরোপুরি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা খুবই কম।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আন্তর্জাতিক জলবায়ু ও পরিবেশ অলিম্পিয়াডে বাংলাদেশের দল নির্বাচিত

টেকভিশন২৪ ডেস্ক: সারাদেশের ৪ হাজারেরও বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত...

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

সর্বশেষ

বাংলালিংকে শুক্রবার ইমোতে কথা বলা ফ্রি!

টেকভিশন২৪ ডেস্ক: দূরত্ব যেন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা না...

দেশে এসএমই উদ্যোক্তাদের জন্য টিকটক বাজার চালু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে (এসএমই)...

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি