বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
32.5 C
Dhaka

বৈদেশিক বিনিয়োগ উন্নয়নে যৌথভাবে কাজ করবে বিডা ও ফিকি 

টেকভিশন২৪ ডেস্ক: বৈদেশিক বিনিয়োগ উন্নয়নে যৌথভাবে কাজ করবে বিডা ও ফিকি। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)’র কনফারেন্স রুমে বিডা ও ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি) এর প্রতিনিধিবৃন্দের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী।

মতবিনিময় সভায় বিডার সচিব ড. খন্দকার আজিজুল ইসলামের সভাপাতিত্বে গেস্ট অব অনার হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন বিডা’র নব যোগদানকৃত নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফিকির প্রেসিডেন্ট জাবেদ আখতার।

প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর উপস্থিতিতে, মতবিনিময় সভায় বিডার সচিব ড. খন্দকার আজিজুল ইসলাম ও ফিকির প্রেসিডেন্ট জাবেদ আখতার বর্তমানে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ, পরিস্থিতি, পলিসি, বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন আইনের চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতা এবং বর্তমান ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট (এফডিআই) এর চিত্র তুলে ধরেন। এসময়ে বিডা ও ফিকির তরফ থেকে বিডা ও ফিকির কাজ সম্পর্কিত এবং বর্তমানে দেশে বিনিয়োগের তথ্য সম্মিলিত আলাদা আলাদাভাবে দুইটি অডিও ভিজ্যুয়াল উপস্থাপন করা হয়।

মতবিনিময় সভায় লুৎফে সিদ্দিকী বিনিয়োগের ধারাবাহিকতা রক্ষা করে, নতুন নতুন বিনিয়োগ ক্ষেত্র সৃষ্টি এবং অধিক হারে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের জন্য বিডা ও ফিকিকে যাবতীয় চ্যালেঞ্জ মোকাবেলা করে এক সাথে কাজ করার পরামর্শ দেন।

এসময়ে সভাপতির বক্তব্যে, বিডার সচিব ড. খন্দকার আজিজুল ইসলাম বিডা ও এসএসসহ অন্যান্য সেবা সমূহের কথা উল্লেখ করে ফিকি প্রতিনিধিবৃন্দকে গ্লোবাল নেটওয়ার্ক তৈরির মাধ্যমে এফডিআই আকর্ষণের জন্য অনুরোধ করে বলেন, বিনিয়োগকারীদের সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য বিডা সব সময় প্রস্তুত।

ফিকির প্রতিনিধিবৃন্দের সাথে মতবিনিময় কালে বিডার নির্বাহী চেয়ারম্যান, আশিক চৌধুরী বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ সম্প্রসারণের জন্য ফিকির প্রতিনিধিবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, আপনারা এফডিআই অর্জনের জন্য বহিঃবিশ্বে বাংলাদেশের দূত হিসাবে কাজ করে থাকেন, আপনাদের মাধম্যেই বিদেশে বাংলাদেশের প্রচার ঘটে এবং দেশে বিদেশি বিনিয়োগ আসে। বাংলাদেশ বরাবরই বিশ্বের অন্যতম নিরাপদ বিনিয়োগের গন্তব্য। আমরা আশা করছি, বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে বর্তমানে যে সমস্ত চ্যালেঞ্জ এবং প্রতিবন্ধকতা রয়েছে, তা আমরা দ্রুতই  সমাধান করতে পারবো এবং বৈদেশিক বিনিয়োগ উন্নয়নে টিম হিসাবে একসাথেই কাজ করবো।  

মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রতিনিধিবৃন্দসহ, ফিকি ও বিডা’র উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি