বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
30.1 C
Dhaka

শিক্ষা ও গণমাধ্যমসহ বেশ কিছু সংস্কার কমিশনের পরিকল্পনা রয়েছে : নাহিদ ইসলাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, শিক্ষা ও গণমাধ্যমসহ বেশ কিছু সংস্কার কমিশন গঠনের পরিকল্পনা রয়েছে।

আজ শুক্রবার দুপুরে লক্ষ্মীপুর জেলা সদরের বাঙ্গাখাঁ ও মান্দারী ইউনিয়নে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন শেষে বাঙ্গাখাঁ উচ্চ বিদ্যালয় ও যাদৈয়া ফাজিল মাদ্রাসায় বন্যার্তদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ কালে উপদেষ্টা এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রীয় সংস্কার কার্যক্রম অংশ হিসেবে বেশ কয়েকটি সংস্কার কমিটি গঠন করা হয়েছে। ইতোমধ্যে কমিটির সঙ্গে বৈঠকও হয়েছে। অক্টোবর মাস থেকেই সংস্কারের কার্যক্রম শুরু হবে। কমিটিগুলো সংশ্লিষ্ট ও অভিজ্ঞদের সঙ্গে আলোচনার মাধ্যমে রূপরেখা তৈরি করবে, পরবর্তীতে সে অনুযায়ী সংস্কার কার্যক্রম শুরু করা হবে।

নাহিদ ইসলাম আরও বলেন, ফ্যাসিস্টদের বিচার এ বাংলার মাটিতেই হবে। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে, আশা করছি এর ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুতই আরও স্বাভাবিক হয়ে আসবে।

উপদেষ্টা বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশে ভয়াবহ বন্যা হয়েছে। আমরা দেখেছি, এ দুর্যোগে দেশের জনগণ সর্বোচ্চ সহযোগীতা করেছে। ছাত্ররা কাঁধে কাঁধ মিলিয়ে জনগণ ও প্রশাসনের সঙ্গে কাজ করেছে, যা অভূতপূর্ব। আশা করছি এ ধারা অব্যাহত থাকবে। এখন আমরা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কার্যক্রমের বিষয়ে গুরুত্ব দিচ্ছি। দ্রুত সময়ের মধ্যে পুনর্বাসনের কাজটি এগিয়ে নিতে আমরা কাজ করছি বলেও মন্তব্য করেন উপদেষ্টা।

নাহিদ ইসলাম আরও বলেন, পানি কমছে, মানুষজনও আশ্রয়ণ কেন্দ্র থেকে বাড়ীতে ফিরে যাচ্ছে। লক্ষ্মীপুরে পানি দেরিতে কমছে কারণ এখানে খালগুলো দখল হয়ে আছে  সে খালগুলো দখলমুক্ত করার উদ্যোগ গ্রহণ করা হবে।  ইতিমধ্যে লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের গৃহ নির্মাণের জন্য বরাদ্দ পাঠানো হয়েছে। সে বরাদ্দ অনুযায়ী খুব শিঘ্রই গৃহ নির্মাণ শুরু হবে।

খাদ্য সহায়তা বিতরণকালে, লক্ষ্মীপুরের জেলা প্রশাসক রাজীব কুমার সরকারসহ স্থানীয় প্রশাসনের উদ্ধর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে জেলা শহর পুলিশ ফাঁড়ির গেস্ট হাউজে জেলার বন্যা পরিস্থিতি ও ত্রাণ বিতরণ কার্যক্রম সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করেন লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ মাজিদুল হক রেজা, এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়কদের সাথে মতবিনিময় করেন উপদেষ্টা নাহিদ ইসলাম।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি