মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
30 C
Dhaka

১৮-২৪ নভেম্বর দেশে উদযাপিত হবে গ্লোবাল এন্ট্রাপ্রিনিউরশীপ উইক

টেকভিশন২৪ ডেস্ক: “বাধা দূর করুন এবং সবাইকে স্বাগত জানান” এই প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশে ১৮-২৪ নভেম্বর ২০২৪ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব ইনোভেশন এন্ড এন্ট্রাপেনিউরশীপ এর আয়োজনে উদযাপিত হতে যাচ্ছে গ্লোবাল এন্ট্রাপ্রিনিউরশীপ উইক ২০২৪। 

এ বছর, গ্লোবাল এন্ট্রাপ্রিনিউরশীপ উইক (১৮-২৪ নভেম্বর) বিশ্বের ২০০টি দেশ জুড়ে উদযাপিত হবে, যেখানে ৪০,০০০ এর বেশি ইভেন্ট এবং দশ মিলিয়ন মানুষ এই উদযাপনে অংশ নেবে। বাংলাদেশে, গ্লোবাল এন্ট্রপ্রিনিউরশীপ নেটওয়াক-বাংলাদেশ (জিইএন বাংলাদেশ) ৫০টিরও বেশি অংশীদার সংস্থার সাথে ৫০০টির বেশি ইভেন্ট আয়োজনের পরিকল্পনা করেছে, যা সরাসরি ১ লাখ এবং ডিজিটালি ৩০ লাখ যুবকদের প্রভাবিত করবে।

আজ রাজধানীর ধানমন্ডিতে ড্যাফোডিল প্লাজার ৭১ মিলনায়তনে আয়োজিত এক জনাকীর্ন সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল এন্টারপ্রেনারশিপ নেটওয়ার্ক বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাষ্টিবোর্ডের চেয়ারম্যান ড. মোঃ সবুর খান। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা শওকত হোসেন, বাংলাদেশ ফেডারেশন অব উইমেনস্ এন্ট্রাপ্রিনিউিরস এর সভাপতি ড. রুবিনা হোসেন, বাংলাদেশ স্কিল ডেভেলাপমেন্ট ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক কে এম হাসান রিপন এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনোভেশন এন্ড এন্ট্রাপেনিউরশীপ বিভাগের প্রধান মোহাম্মদ  কামরুজ্জামান প্রমুখ।

এই বছরের প্রতিপাদ্য “বাধা দূর করুন এবং সবাইকে স্বাগত জানান” যা জিইএন বাংলাদেশের সকল নতুন ও বর্তমান উদ্যোক্তাদের জন্য ব্যবসায়িক সুযোগ সহজলভ্য এবং অন্তর্ভুক্তিমূলক করার প্রতিশ্রুতিকে শক্তিশালী করে। জেন বাংলাদেশ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এই বছরের গ্লোবাল এন্ট্রাপ্রিনিউরশীপ উইক উদযাপনের জাতীয় হোস্ট হিসাবে প্রতিটি উদ্যোক্তাকে তাদের পথে শক্তিশালী করতে প্রতিজ্ঞাবদ্ধ। সংবাদ সম্মেলনে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, পলিটেকনিক, ব্যবসায়িক চেম্বার, পেশাগত সংগঠন, যুব সংগঠন এবং ক্লাবগুলোকে এই উদ্যোক্তা যাত্রা উদযাপন করার এবং বাংলাদেশের উদ্যোক্তাদের দৃঢ়তার কথা তুলে ধরার আহ্বান জানানো হয়।

গ্লোবাল এন্ট্রপ্রিনিউরশীপ নেটওয়াক বাংলাদেশ, জিইএন ক্যাম্পাস ঢাকা এবং নলেজভেল এর সহযোগিতায়, উদ্যোক্তা পরিবেশকে শক্তিশালী করতে কাজ করছে। গ্লোবাল এন্টারপ্রেনারশিপ নেটওয়ার্কের অংশ হিসাবে, জিইএন বাংলাদেশ নতুন ও প্রতিষ্ঠিত উদ্যোক্তাদের জন্য রিসোর্স, পরামর্শ এবং প্রশিক্ষণ প্রদান করে তাদের সফলতার পথে এগিয়ে যেতে সাহায্য করে থাকে যা উদ্ভাবন, কর্মসংস্থান এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নকে উৎসাহিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সংবাদ সম্মেলনে গ্লোবাল এন্টারপ্রেনারশিপ উইক ২০২৪ উদযাপনে সহযোগী অংশীদারদের নিরন্তর সহায়তার জন্য ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই) এবং চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (সিসিসিআই)-কে  ব্যবসা এবং উদ্যোক্তাদের ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য ধন্যবাদ জানানো হয়। এছাড়াও, বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেড-কে ধন্যবাদ জানাননো হয় উদ্ভাবনী স্টার্টআপগুলোর বিকাশে আর্থিক সহায়তা প্রদান করার জন্য। আয়োজকদের পক্ষ থেকে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস-এর প্রতিও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়, যারা দেশের তরুণ উদ্যোক্তাদের জন্য মূল্যবান পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করছে। সর্বশেষে, জিইএন গ্লোবাল লিডারশিপ-এর প্রতি তাদের প্রেরণা ও দিকনির্দেশনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়, যা গ্লোবাল এন্ট্রপ্রিনিউরশীপ নেটওয়াক-কে একটি সত্যিকারের বৈশ্বিক আন্দোলনে পরিণত করেছে।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

আন্তর্জাতিক জলবায়ু ও পরিবেশ অলিম্পিয়াডে বাংলাদেশের দল নির্বাচিত

টেকভিশন২৪ ডেস্ক: সারাদেশের ৪ হাজারেরও বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত...

সর্বশেষ

বাংলালিংকে শুক্রবার ইমোতে কথা বলা ফ্রি!

টেকভিশন২৪ ডেস্ক: দূরত্ব যেন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা না...

দেশে এসএমই উদ্যোক্তাদের জন্য টিকটক বাজার চালু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে (এসএমই)...

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি