সোমবার, আগস্ট ১০, ২০২৬
32.4 C
Dhaka

অভ্যুত্থানে শহিদদের প্রতি বাক্কোর শ্রদ্ধা নিবেদন

টেকভিশন২৪ ডেস্ক: গত ১৭ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) এর পুনর্গঠিত কার্যনির্বাহী কমিটি প্রথম সভায় শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত সকল শহিদদের। একই সাথে স্মরণ করা হয় তাদের, যারা অপশক্তির মুখোমুখি হয়ে আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে এবং দৃষ্টি শক্তি হারিয়েছে। কৃতজ্ঞ চিত্তে স্মরণ করা হয় দেশের সেইসব সন্তানদের যারা এই বিপ্লবে অংশগ্রহণ করেছে। যাদের আত্মত্যাগ বাংলাদেশকে একটি মুক্ত, সুরক্ষিত ও বৈষম্যহীন সমাজের পথে নিয়ে গেছে।


সভায় বাক্কোর নবনির্বাচিত সভাপতি তানভীর ইব্রাহীম বলেন, “তথ্যপ্রযুক্তির এই যুগে তথ্যপ্রযুক্তি ভিত্তিক সমৃদ্ধশালী, বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করাই আমাদের লক্ষ্য। এই লক্ষ্য অর্জনে সকল সদস্যদের সঙ্গে নিয়ে একসঙ্গে কাজ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।“


সভায় বাক্কোর নবনির্বাচিত সাধারণ সম্পাদক ফয়সল আলিম বলেন, “নতুন বাংলাদেশ বিনির্মানের এই আত্মত্যাগকে আমরা বৃথা যেতে দেব না। তথ্য প্রযুক্তির খাতের ভবিষ্যৎ উন্নয়নে আমরা তরুণদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করব, যা দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।“


সভায় কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে একটি বৈষম্যহীন দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণে বর্তমান অন্তবর্তীকালীন সরকারকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।

এই সপ্তাহের জনপ্রিয়

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

উল্কাসেমি’র আয়োজনে রেকর্ড ১০৬টি দলের অংশগ্রহণে ‘ভিএলএসআইথন ৩.০

টেকভিশন২৪ ডেস্ক: শুরু হলো দেশের সবচেয়ে বড় ভিএলএসআই প্রতিযোগিতা...

যাত্রা শুরু করলো ‘জিরাইল সোসাইটি’,প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: “ঐতিহ্য - ঐক্য - সহযোগিতা - উন্নয়ন”...

গ্রামীণফোন ও ডেকো ফুডসের কৌশগত পার্টনারশিপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন...

সর্বশেষ

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

ইউআইটিএসে বিসিসির আইটিইই প্রশিক্ষণের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর...

স্মার্টফোন ডিসপ্লেতে নতুন যুগ: ০ মিমি বর্ডারলেস কনসেপ্ট

টেকভিশন২৪ ডেস্ক: এআইচালিত গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো তাদের নতুন...

যাত্রা শুরু করলো ‘জিরাইল সোসাইটি’,প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: “ঐতিহ্য - ঐক্য - সহযোগিতা - উন্নয়ন”...

উল্কাসেমি’র আয়োজনে রেকর্ড ১০৬টি দলের অংশগ্রহণে ‘ভিএলএসআইথন ৩.০

টেকভিশন২৪ ডেস্ক: শুরু হলো দেশের সবচেয়ে বড় ভিএলএসআই প্রতিযোগিতা...

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি