বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
32 C
Dhaka

বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট ২০২১’র সমাপনী অনুষ্ঠানের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে

spot_img

বিজয়ী হিসেবেওয়ান বিগ উইনার ২০২১পাবে লক্ষ ইউএস ডলারের অনুদানআইসিটি বিভাগ

টেকভিশন২৪ ডেস্ক: সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বৃহৎ আয়োজন বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট (বিগ) ২০২১এর “ওয়ান বিগ উইনার” হিসেবে বিজয়ী স্টার্টআপ এর নাম ঘোষণা করা হবে আর মাত্র ২ দিন পরেই। সেরা এই বিজয়ী স্টার্টআপ পাবে বিশেষ সম্মাননাসহ এক লক্ষ ইউএস ডলার সমমূল্যের অর্থ পুরস্কার যা মুজিববর্ষে স্টার্টআপদের জন্য আইসিটি বিভাগের সবচেয়ে বড় উপহার। আগামী শনিবার ৩০ অক্টোবর ২০২১ সকালে বহুল প্রত্যাশিত “বিগ ২০২১” এর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে যার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। তরুণ উদ্যোক্তা অর্থাৎ স্টার্টআপদের অনুপ্রাণিত করতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে “উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ প্রকল্প (iDEA)” আয়োজন করছে বিগ ২০২১

১৪২টি দেশে ক্যাম্পেইন শেষে বাংলাদেশসহ বিশ্বের ৫৭টি দেশ থেকে প্রাথমিক পর্যায়ে ৭ হাজারের অধিক স্টার্টআপ ও উদ্ভাবক এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আবেদন করে। পরবর্তীতে, দেশিয় পর্যায়ের বাছাঁইকৃত ৬৫ টি স্টার্টআপ নিয়ে বুটক্যাম্প শেষে ১৩ পর্বের শ্বাসরুদ্ধকর রিয়েলিটি শো এর মাধ্যমে নির্বাচন করা হয় সেরা ২৬ টি স্টার্টআপ। একই সাথে প্রতিদ্বন্দিতাপূর্ণ প্রতিযোগিতার মাধ্যমে আন্তর্জাতিক পর্যায় থেকেও সেরা ১০ টি স্টার্টআপ নিবার্চন করা হয়। বিগ ২০২১ গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে দেশি-বিদেশি ‍নির্বাচিত ৩৬ টি স্টার্টআপের প্রত্যেকেই পাচ্ছে ১০ লক্ষ টাকা করে মোট ৩ কোটি ৬০ লক্ষ টাকার অনুদান। রিয়েলিটি শো থেকে নির্বাচিত ২৬ টি দেশিয় স্টার্টআপ, আন্তর্জাতিক পর্যায়ের সেরা ১০টি স্টার্টআপ এবং আইডিয়া প্রকল্পের পোর্টফোলিও স্টার্টআপের সেরা ১০টি সহ মোট ৪৬টি স্টার্টআপকে নিয়ে হচ্ছে “বিগ ২০২১ গ্র্যান্ড ফিনালে”। সবশেষে, বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট ২০২১ এর ১ম পুরস্কার হিসেবে সেরাদের সেরাকে ১ লক্ষ মার্কিন ডলার অনুদান দেয়া হবে।

“বিগ ২০২১” এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের মন্ত্রী মুস্তফা কামাল এবং সভাপতিত্ব করবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষে বৃহৎ এই আয়োজনের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানকে ঘিরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ গ্রহণ করেছে বিশেষ আয়োজন। বিগ ২০২১ গ্র্যান্ড ফিনালে আকর্ষণীয় করে তুলতে বর্ণিল সাজে সাজানো হচ্ছে ভেন্যু। উক্ত অনুষ্ঠানে বিজয়ীদের দেওয়া হবে লাল গালিচা সম্বর্ধনা। অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে সম্প্রতি লন্ডনের বিখ্যাত “অ্যাবি রোড স্টুডিও” এ ধারণকৃত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়ে ‘কনসার্ট ফর বাংলাদেশ’ এর রুপকার পণ্ডিত শ্রী রবিশঙ্করের কন্যা আনুষ্কা শঙ্করের একটি বিশেষ পরিবেশনা। এছাড়াও রয়েছে বাংলাদেশের জনপ্রিয় একটি ব্যান্ড দলের চমৎকার মিউজিক্যাল পরিবেশনাসহ নানা আয়োজন। করোনা পরিস্থিতির বিষয়টি বিবেচনায় নিয়ে যথাযথ সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে বিগ ২০২১ গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানের আয়োজন সম্পন্ন করা হবে মর্মে জানিয়েছেন আয়োজক কর্তৃপক্ষ।

সকলের জন্য সমাপনী অনুষ্ঠানের পুরো আয়োজনটি সকাল ১১ টা থেকে আইডিয়া প্রকল্পের অফিসিয়াল ফেইসবুক পেইজে (https://www.facebook.com/LetsStartupBD/ ) লাইভ সম্প্রচার করা হবে।

বিগ ২০২১ সম্পর্কে জানতে ভিজিট করতে হবে www.big.gov.bd ।

বিগ ২০২১ এর সঙ্গে পার্টনার হিসেবে সংযুক্ত রয়েছে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ, কন্ট্রোলার অব সার্টিফায়িং অথরিটিজ (সিসিএ) ও এটুআই এবং একইসাথে বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে বেসিস, বাককো, বিসিএস, ই-ক্যাব, আইএসপিএবি, বিআইজেএফ এবং টিএমজিবি। এছাড়া, এই আয়োজনে স্পন্সর হিসেবে রয়েছে ওয়ালটন এবং সহযোগিতায় রয়েছে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড।

 

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

দেশের বাজারে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’

টেকভিশন২৪ ডেস্ক: টেকনো সম্প্রতি বাংলাদেশে এর ‘স্পার্ক ৫০’ সিরিজের...

সর্বশেষ

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

মোহাম্মদপুরে ‘টিফিনবক্সের নতুন আউটলেট

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর গুলশানে সাফল্যের পর এবার মোহাম্মদপুরে যাত্রা...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি