বুধবার, জুলাই ৮, ২০২৬
27.3 C
Dhaka

বিজমায়েস্ট্রোজের ১২তম আসর শুরু করলো ইউনিলিভার; নিবন্ধন চলছে অনলাইনে

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে নেতৃত্ব, সৃজনশীলতা ও ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারো আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল) এর ফ্ল্যাগশিপ বিজনেস কম্পিটিশন (ব্যবসা বিষয়ক শীর্ষ প্রতিযোগিতা) “বিজমায়েস্ট্রোজ ২০২১”।   

প্রতিযোগিতার ১২তম এই আসর উপলক্ষ্যে রোববার (১৭ অক্টোবর) একটি অফিশিয়াল নিবন্ধন ওয়েবসাইট (https://bizmaestros.site) চালু করেছে ইউনিলিভার বাংলাদেশ। প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থীরা এই ওয়েবসাইটিতে ঢুকে নিজেদের ‘বিজনেস কেস’ টি মূল্যায়নের জন্য নিবন্ধন করতে পারবেন। গত ১১ বছরের গৌরবোজ্জ্বল অভিযাত্রায় ‘বিজমায়েস্ট্রোজ’ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীদেরকে ‘বাস্তবমুখী কর্পোরেট চ্যালেঞ্জের রোমাঞ্চকর অভিজ্ঞতা’ এবং বিভিন্ন আকস্মিক পরিস্থিতি মোকাবেলার হাতেখড়ি দিয়ে আসছে। সাম্প্রতিক সময়ের আলোকে এবং বাস্তবমুখী প্রেক্ষাপটে এবছর ‘বিজমায়েস্ট্রোজ’ এর থিম রাখা হয়েছে- “নেভিগেটিং ইন দ্য নিউ নরমাল”।

দেশের অন্যতম শীর্ষ ভোগ্য ও নিত্যব্যবহার্য পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান- ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড “জয়েন দ্য লিগ অব ফিউচার লিডারস”- এই আহ্বানে রেখে প্রাতিষ্ঠানিক  প্রশিক্ষণ, যুগোপযোগী পরামর্শ ও বাস্তবমুখী অভিজ্ঞতা দেয়ার  মাধ্যমে তরুণদেরকে আগামীর দিনে নেতৃত্ব প্রদানের যোগ্য করে গড়ে তুলতে দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ এবং কাজ করে যাচ্ছে।

এ বছর প্রতিযোগিতার প্রথমপর্বে সরাসরি ৬০০ এর বেশি শিক্ষার্থীর অংশগ্রহণ আশা করছে ইউনিলিভার বাংলাদেশ। গতবছর ‘বিজমায়েস্ট্রোজ ২০২০’ প্রতিযোগিতায় প্রথমপর্বে চার শ’র বেশি শিক্ষার্থীর ১৪৫টি দল অংশ গ্রহণ করেছিলো। বৈচিত্র্যময় ও সৃজনশীল প্রতিভার সন্ধান পেতে গতবার ৩০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ে নানান কার্যক্রম পরিচালনা করেছিলো ইউনিলিভার বাংলাদেশ। 

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী একই বিশ্ববিদ্যালয়ের তিন সদস্য বিশিষ্ট প্রতিটি দল ব্যবসায়িক কেসগুলোর ওপর তাদের নিজ নিজ ‘সমাধান’ জমা দিবে। দ্বিতীয় রাউন্ডে মূলত: প্রতিযোগী দলগুলোর সরাসরি উপস্থাপনা মূল্যায়ন করা হবে, যেখানে প্রথম রাউন্ডে উত্তীর্ণ ৩০টি দল ভার্চ্যুয়াল মাধ্যমে যুক্ত হয়ে বিচারকদের সামনে তাদের নিজ নিজ সমাধান তুলে ধরবে। এই পর্যায়ে তারা ‘মেন্টরিং’ ও  ‘লার্নিং’ সেশনের সহায়তা পাবে। দুইটি ভার্চ্যুয়াল রাউন্ড শেষ হবার পর যথাযথ নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মেনে প্রতিযোগিতার শেষ রাউন্ডটি সশরীরে অনুষ্ঠিত হবে, যেখানে চূড়ান্ত বিজয়ী হবার লক্ষ্যে শীর্ষ ছয়টি দল একে অন্যের মুখোমুখি হবে। এক্ষেত্রে বিচারক হিসেবে তারা পাবে দেশের শীর্ষ কর্পোরেট শীর্ষস্থানীয়দের।  

প্রতিযোগিতার চূড়ান্তপর্বে বিচারকমণ্ডলী হিসেবে যারা থাকবেন- বার্জার পেইন্টস বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রূপালী চৌধুরী, অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ নাসিম মঞ্জুর, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক জাভেদ আখতার এবং ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কেএসএম মিনহাজ। নিরপেক্ষতা বজায় রেখে সুক্ষ্ম বিচার-বিশ্লেষণ শেষে তারা আনুষ্ঠানিকভাবে ‘বিজমায়েস্ট্রোজ ২০২১’ এর চূড়ান্ত বিজয়ী দলের নাম ঘোষণা করবেন।

চূড়ান্ত বিজয়ীরা প্রতিবছর যুক্তরাজ্যে অনুষ্ঠিত হওয়া ইউনিলিভার এর বৈশ্বিক প্ল্যাটফর্ম ‘ফিউচার লিডারস লিগ (এফএলএল) ২০২২’ এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করার অসাধারণ এক সুযোগ পাবেন। সেখানে বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত ইউনিলিভারের এই ধরনের ‘জাতীয় প্রতিযোগিতা’য় বিজয়ী দলগুলো ‘গ্লোবাল চ্যাম্পিয়নশিপ’ এর জন্য প্রতিদ্বন্দ্বিতা করে  থাকে। বিজয়ীরা ইউনিলিভার এর ফ্ল্যাগশিপ ম্যানেজমেন্ট ট্রেইনি প্রোগ্রাম- “ইউনিলিভার ফিউচার লিডারস প্রোগ্রাম” (ইউএফএলপি) এ নিয়োগ পাওয়ার ক্ষেত্রেও অগ্রাধিকার পাবে।

শীর্ষ তিন দলকে ইউনিলিভার লিডারশিপ ইন্টার্নশিপ প্রোগ্রামের (ইউএলআইপি) আওতায় ইন্টার্ন করার সুযোগ করে দেয়া হবে। এছাড়া প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হবার পর থেকে যারা ভালো ফলাফল অর্জন করেছে, তারাও ইউনিলিভার বাংলাদেশ এর ভবিষ্যত নিয়োগের ক্ষেত্রে ‘ট্যালেন্ট পাইপলাইন’ এ অন্তর্ভুক্ত থেকে অগ্রাধিকার পাবে। 

এ প্রসঙ্গে ইউনিলিভার বাংলাদেশ এর মানবসম্পদ বিভাগের পরিচালক সাকশী হান্ডা বলেন, “শিক্ষার্থীদের জন্য ‘বিজমায়েস্ট্রোজ’ হলো অনন্য একটি সুযোগ, যেখানে তারা বাস্তবমুখী অভিজ্ঞতা, ব্যবসায় প্রশিক্ষণের পাশাপাশি শীর্ষ কর্পোরেট নেতাদের কাছ থেকে মানসম্পন্ন দিক নির্দেশনা, পরামর্শ এবং ইউনিলিভার বাংলাদেশে যোগদানের সুবর্ণ সুযোগ পেয়ে থাকে।”

 

এই সপ্তাহের জনপ্রিয়

বিনিয়োগের নামে শত কোটি ডলারের প্রতারণা

টেকভিশন২৪ ডেস্ক: একসময় চীনের অন্যতম ধনী ব্যবসায়ী হিসেবে পরিচিত...

ই-নামজারিতে স্বাক্ষরবিহীন কিউআর কোডযুক্ত ডিসিআর ও খতিয়ান চালু

টেকভিশন২৪ ডেস্ক: ই-নামজারি প্রক্রিয়ায় প্রণীত খতিয়ান ও ডিসিআর-এর নতুন...

চার্জিং দুশ্চিন্তা কমাতে আসছে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: ব্যাক-টু-ব্যাক অফিস মিটিং, ব্যস্ত ডেডলাইনের চাপ, ক্লায়েন্ট...

ক্ষুদ্র ঋণের মাধ্যমে স্মার্টফোন কেনার সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য ফোরজি ও ফাইভজি স্মার্টফোন কেনাকে...

বাধ্যতামূলক হলো ‘বাংলা কিউআর’ ব্যবহার

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ডিজিটাল লেনদেন আরও সহজ, নিরাপদ ও...

সর্বশেষ

ডিএসসিসির প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনা ক্লিন কেয়ার উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক : নগর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ,...

ডিজিটাল গভর্নেন্সে সহযোগিতা বাড়াতে ঢাবি-ব্রিটিশ কাউন্সিলের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক : ডিজিটাল গভর্নেন্স, নিরাপদ তথ্য আদান-প্রদান এবং...

সিসকোর পার্টনার অব দ্য ইয়ার সম্মাননা পেয়েছে এক্সপ্রেস সিস্টেমস লিমিটেড

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় সেবাদাতা...

৭.৭ সুপার সেভিংস সেল: বর্ষাজুড়ে আরও সাশ্রয়ী হবে অনলাইন শপিং

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম বৃহৎ অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ...

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট ফ্রি পাবে UITS শিক্ষার্থীরা

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)-এর ইনস্টিটিউশনাল...

পোশাকশ্রমিকদের ডিজিটাল সেবায় গ্রামীণফোন ও আপন বাজারের যৌথ উদ্যোগ

টেকভিশন২৪ ডেস্ক: একটি উদ্ভাবনী রিটেল ডিসট্রিবিউশন মডেলের মাধ্যমে বাংলাদেশের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি