বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
32.5 C
Dhaka

শুধু স্বপ্ন দেখেই নয়, কঠোর পরিশ্রমের মাধ্যমেই নিজের ভবিষ্যৎ গড়তে হবে- পরিকল্পনা মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: বহুল প্রত্যাশিত “আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াড ২০২১” এর উদ্বোধনী অনুষ্ঠান আজ ৮ অক্টোবর ২০২১, শুক্রবার রাজধানী ঢাকার আগারগাঁওয়ের আইসিটি টাওয়ার-এর বিসিসি অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল-সহ ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ এবং টেকনোহেভেন কোম্পানি লিমিটেড যৌথভাবে এই আয়োজন করছে। এছাড়াও অন্যান্য সহযোগী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে এফবিসিসিআই, বেসিস, আইবিএ, এসিআই লি., ব্র্যাক ইউনিভার্সিটি, ইউথ পলিসি ফোরাম ও একাত্তর টিভি। হংকং থেকে শুরু হওয়া বহুল প্রত্যাশিত এই অলিম্পিয়াড এবারই প্রথম হংকং এর বাইরে বাংলাদেশে আয়োজিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী এম এ মান্নান। অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক। এই আয়োজনে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব ড. খন্দকার আজিজুল ইসলাম, হংকং ব্লকচেইন সোসাইটির প্রেসিডেন্ট ড. লরেন্স মা, গ্লোবাল ব্লকচেইন বিজনেস কাউন্সিলের নির্বাহী পরিচালক মিস. সান্দ্রা রো, ব্র্যাক ইউনিভার্সিটির সিএসই বিভাগের বিশিষ্ট অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এর নির্বাহী পরিচালক ও অতিরিক্ত সচিব ড. মোঃ আব্দুল মান্নান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াড ২০২১” এর চেয়ারম্যান এবং টেকনোহেভেন কোম্পানি লিমিটেড এর প্রতিষ্ঠাতা ও সিইও হাবিবুল্লাহ এন করিম।

অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান তরুণ প্রজন্মের উদ্দেশ্যে বলেন, “ইতিহাস কিংবা অতীতের সাথে লড়াই করা সম্ভব না কিন্তু চাইলে নিজেই নিজের ভবিষ্যত তৈরি করা যায়। আর এই বিষয়টি তরুণদের হাতেই আছে। শুধু স্বপ্ন দেখেই নয়, কঠোর পরিশ্রমের মাধ্যমেই নিজের ভবিষ্যৎ গড়তে হবে।” তিনি আরো বলেন যে কঠোর পরিশ্রমের পাশাপাশি চিন্তা, গবেষণা, বাইরে যাওয়া. অ্যাডভেঞ্চার, ঝুকিঁগ্রহণ, স্টার্টআপ ইত্যাদি ক্ষেত্রেও নিজেকে নিযুক্ত করতে হবে। সবশেষে তিনি এই আন্তর্জাতিক আয়োজনে অংশগ্রহণকারী ও আয়োজকসহ সকলকে ধন্যবাদ জানান।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক বলেন, এ ধরনের একটি আন্তর্জাতিক কনটেস্ট বাংলাদেশে আয়োজন করতে পেরে আমরা গর্বিত ও সত্যিই আনন্দিত। তিনি বলেন, বাংলাদেশ পর্বে “ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ ২০২১” -এর বিজয়ী ১২ টি দল এই আয়োজনের আন্তর্জাতিক পর্যায়ে অংশ নিচ্ছে যা আমাদের জন্য গর্বের বিষয়। পলক বলেন, তরুণরাই ভবিষ্যতের অগ্রগতির মশাল বহণকারী। আমি বিশ্বাস করি, ২০২২ সালের আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াডে আরো বেশি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী অংশ নিবেন।

হংকং ব্লকচেইন সোসাইটির প্রেসিডেন্ট ড. লরেন্স মা বলেন, এ বছর করোনা পরিস্থিতির জন্য এমন একটি আন্তর্জাতিক ইভেন্ট আয়োজন করা অনেক কঠিন ছিল। বাংলাদেশ এত সুন্দরভাবে এই কাজটা সফলতার সাথে করতে পেরেছে যা সত্যিই প্রশংসনীয় বলে মনে করেন ড. লরেন্স মা। পরিশেষে, উক্ত অনুষ্ঠানে গ্লোবাল ব্লকচেইন বিজনেস কাউন্সিলের নির্বাহী পরিচালক মিস. সান্দ্রা রো কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য দেন।

বিশ্বে ব্লকচেইন প্রযুক্তির দ্রুত বিকাশ এবং প্রসারের সাথে তাল মিলিয়ে চলার জন্য, প্রতি বছর আন্তর্জাতিকভাবে এই আয়োজনটি করা হয় যার প্রতিপাদ্য হচ্ছে “অনুপ্রেরণামূলক ক্ষমতায়ন এবং উদ্ভাবন”।

বিশ্বব্যাপী শিক্ষার্থীরা এই বৈশ্বিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে বিজয়ী হওয়ার লক্ষ্যে। বিজয়ীদের জন্য সর্বমোট ৪০,০০০ মার্কিন ডলারেরও বেশি মূল্যের পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। এই বৈশ্বিক প্রতিযোগিতায় মোট ১২ টি দেশ অংশগ্রহণ করছে: চীন, হংকং, ভিয়েতনাম, ফিলিপাইন, সংযুক্ত আরব আমিরাত, ইরান, ইন্দোনেশিয়া, নেদারল্যান্ড, নেপাল, মঙ্গোলিয়া, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ থেকে মোট ৫০ টিরও বেশি দল অংশগ্রহণ করছে। ইভেন্টটিতে যোগ দিতে https://ibcol2021.com/ এ ভিজিট করতে হবে।

৩ দিনব্যাপী এই অলিম্পিয়াড চলবে ১০ অক্টোবর ২০২১, রবিবার পর্যন্ত। এ বছর অন্যান্য আয়োজনের পাশাপাশি মোট ৪ টি সেমিনারের আয়োজন থাকছে। সেমিনারগুলি হবে সিবিডিসি এবং ক্রিপ্টোকারেন্সি, ই-গভর্নেন্স, আইডেন্টিটি অ্যান্ড প্রাইভেসি এবং ফিনটেক বিষয়ে।

এবারের আয়োজনে ফিনটেক ইনফ্লুয়েন্সার কনসেনসিসের এপিএসি ব্যবস্থাপনা পরিচালক জনাব চার্লস ডি’হাউসি “সিবিডিসি এবং ক্রিপ্টোকারেন্সি” শীর্ষক সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। উক্ত সেমিনারটি ৮ অক্টোবর, শুক্রবার সন্ধ্যা ০৬:০০ টায় অনুষ্ঠিত হবে। “ই–গভর্নেন্স” বিষয়ক সেমিনারটি আগামী ৯ অক্টোবর ২০২১ শনিবার বিকাল ০৩:০০ টায় অনুষ্ঠিত হবে। “আইডেন্টিটি অ্যান্ড প্রাইভেসি” বিষয়ক সেমিনারটি হবে ৯ অক্টোবর, শনিবার সন্ধ্যা ০৬:০০ টায়। কানাডা সরকারের ট্রেজারি বোর্ড সচিবালয়ের আইডেন্টিটি ম্যানেজমেন্টের সিনিয়র পলিসি অ্যানালিস্ট টিম বৌমা সেমিনারের মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। “ফিনটেক” বিষয়ক সেমিনারটি আগামী ১০ অক্টোবর, রবিবার দুপুর ১২:০০ টায় অনুষ্ঠিত হবে। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামী ১০ অক্টোবর সন্ধ্যা ৬:০০ টায় আয়োজিত হবে।

অনুষ্ঠানসহ সেমিনারগুলো IBCOL এর ওয়েবাইসাইট (https://ibcol2021.com) –এই ঠিকানায় বিশ্বব্যাপী সকল অংশগ্রহণকারী এবং দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি