বুধবার, জুলাই ২২, ২০২৬
27.2 C
Dhaka

ব্লকচেইন আগামী প্রযুক্তির নিরাপদ ভিত্তি : পলক

টিভি২৪ ডেস্ক:  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ব্লকচেইন আগামী প্রযুক্তির নিরাপদ ভিত্তি উল্লেখ করে বলেন, প্রযুক্তির ব্যবহার ছাড়া অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি করা সম্ভব নয়। তাই দক্ষ মানব সম্পদ তৈরিতে সরকার শিক্ষার্থীদের স্কুলে কোডিংসহ তথ্যপ্রযুক্তি শেখানোর উদ্যোগ নিয়েছে।

তিনি আজ ২৮ অক্টোবর আগারগাঁওয়ে আইসিটি টওয়ারের বিসিসি মিলনায়তনে প্রথমবারের মতো হংকং আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াড প্রতিযোগিতা- ২০২০ অংশ নিয়ে অসামান্য সাফল্য অর্জন করার স্বীকৃতি স্বরূপ বাংলাদেশের ১২টি দলকে সনদ প্রদান অনুষ্ঠানে জুম অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ব্লকচেইন, ইন্টারনেট অব থিংস, রোবোটিকসের মতো ফ্রন্টিয়ার প্রযুক্তি সম্পর্কে ধারনা পেতে দেশে ৩০০টি স্কুল অব ফিউচার প্রতিষ্ঠা করা হচ্ছে। যাতে ভবিষ্যতে তারা চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী দক্ষ মানুষ হয়ে গড়ে উঠতে পারে।

ই-ফাইলিং এ পৃথিবীর অনেক দেশের চেয়ে বাংলাদেশ অনেক এগিয়ে উল্লেখ করে তিনি বলেন, করোনাকালীন ৭ মাসে ১০ লক্ষ ই-ফাইলের কাজ সম্পন্ন হয়েছে। সরকার ব্লকচেইন প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনী সমাধান তৈরিতে শিক্ষার্থী ও তরুণদের উৎসাহিত করছে, যাতে তা কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসহ অন্যান্য খাতে ব্যবহার করে সাশ্রয়ী সেবা প্রদান করা যায়।

প্রতিমন্ত্রী বলেন, আইটি খাতে বিনিয়োগ বৃদ্ধি ও দক্ষ মানব সম্পদ তৈরিতে সারা দেশে ২৮টি হাই-টেক/আইটি পার্ক গড়ে তোলা হচ্ছে। ইতোমধ্যে নির্মিত যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে কয়েকটি বিদেশী কোম্পানীসহ ৪৮টি কোম্পানী ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে। তিন বছরেরও কম সময়ে এ পার্কে দেড় হাজারের অধিক কর্মসংস্থান হয়েছে।

বিসিসির নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ (বিসিওএলবিডি) এর আহ্বায়ক বুয়েটের সাবেক অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ, অধ্যাপক ড. জাফর ইকবাল, এলআইসিটি প্রকল্প পরিচালক মো. রেজাউল করিম ও পলিসি এডভাইজার সামি আহমেদ, বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবির, হংকং ব্লকচেইন সোসাইটির সভাপতি ড. লরেন্স মা ও বিসিওএলবিডি এর সমন্বয়ক হাবিবুল্লাহ এন করিম।

অনুষ্ঠানে ২০২১ সালে ঢাকায় আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াড প্রতিযোগিতার আয়োজন উপলক্ষ্যে বিসিসি ও ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ এর মধ্যে একটি সমঝোতা স্বারক স্বাক্ষরিত হয়। স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বিসিসির পরিচালক (প্রশিক্ষণ) এনামুল কবির ও ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ (বিসিওএলবিডি) এর সমন্বয়ক হাবিবুল্লাহ এন করিম।

এ বছর হংকং আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াড প্রতিযোগিতায় যে ১২টি দল অংশগ্রহণ করে তারমধ্যে ৬টি মূল পুরস্কারের মধ্যে বাংলাদেশের ডিউই নিমবাস আইবিসিওএল বেস্ট প্রোটোটাইপ অ্যাওয়ার্ড ও ডিজিটাল ইনাভেশন পায় আইবিসিওএল ২০২০ সিলভার মেডাল এবং ১২টি দলকেই অ্যাওয়ার্ড অব মেরিট প্রদান করা হয়। অনষ্ঠানে ১২টি দল ছাড়াও হংকং আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াড প্রতিযোগিতা- ২০২০ এর আয়োজক, বিচারক ও মেন্টরদেরকে সনদ প্রদান করা হয়।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

সর্বশেষ

গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমালো স্যামসাং

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ফুটবল উন্মাদনায় ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি