বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
32.5 C
Dhaka

আগামী ৬-৮ জুন “ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ ২০২২”

টেকভিশন২৪ ডেস্ক: “অনুপ্রেরণামূলক ক্ষমতায়ন এবং উদ্ভাবন” এই থিম নিয়ে আগামী ৬-৮ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ ২০২২।

আজ বিসিসি’র উদ্যোগে আগারগাঁওস্থ আইসিটি টাওয়ারে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মিলনায়তনে “ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ- ২০২২” উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, প্রধান অতিথি হিসেবে ৬ জুন, রবিবার সকাল ১০:৩০ ঘটিকায় বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট (কেআইবি) মিলনায়তনে “ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ ২০২২” এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানের পর অংশগ্রহণকারী দলগুলো তাদের প্রজেক্টসমূহ প্রদর্শন করবে। দর্শক, অতিথি এবং বিচারকগণ এই প্রদর্শনী দেখতে পারবেন। ব্লকচেইন প্রযুক্তিতে আগ্রহী সাধারণ জনগণের জন্যও এই প্রদর্শনী উন্মুক্ত থাকবে বলে তিনি জানান। উদ্বোধনী অনুষ্ঠানের পর অংশগ্রহণকারী দলগুলো তাদের প্রজেক্টসমূহ প্রদর্শন করবে।

ব্লচকচেইন প্রযুক্তিতে আগ্রহী সাধারণ জনগণের জন্যও এই প্রদর্শনী উন্মুক্ত থাকবে। এ ইভেন্টে অনেক স্বনামধন্য বুদ্ধিজীবী, উচ্চপদস্থ কর্মকর্তা, জাতীয় ও আন্তর্জাতিক ব্লকচেইন গুরুরা সম্মানিত অতিথি, বিচারক ও বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া ৪টি সেমিনার, অনস্পট কুইজ, গালা ডিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সবশেষে পুরষ্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে তিন দিন ব্যাপী চলমান এই ইভেন্টটি ৮ জুন, বুধবার সমাপ্ত হবে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এমপি।

উল্লেখ্য, ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ এই বছর ‘প্রফেশনাল ক্যাটাগরি’ নামে একটি নতুন বিভাগ চালু করছে। দেশের বিভিন্ন পেশার চাকরীজীবী এবং শিক্ষার্থী উভয়ই এই ব্লকচেইন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। প্রজেক্টগুলোর মধ্যে রয়েছে ডকুমেন্ট অথেন্টিকেশন, ই-গভর্ন্যান্স, ফিনটেক, আইডেন্টিটি এবং প্রাইভেসি, সাপ্লাই চেইন, এডুটেক এবং হিথটেক প্রভৃতি৷ স্টুডেন্ট ক্যাটাগরি ফাইনালিস্ট ৫০টি দল এবং প্রফেশনাল ক্যাটাগরি ফাইনালিস্ট ১০টি দল এই ইভেন্টে অংশগ্রহণ করবে।

প্রধান অতিথির বক্তৃতায় ভার্চুয়ালি যুক্ত হয়ে আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম বলেন ব্লকচেইন হচ্ছে বর্তমান বিশ্বকে পরিবর্তন করার “ফাউন্ডেশন টেকনোলজি”। তিনি ব্লকচেইন অলিম্পিয়াডের সাফল্য করে তুলতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক ড. আব্দুল মান্নান, সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিসিওএলবিডি এর সমন্বয়ক হাবিবুল্লাহ এন করিম, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পরিচালক মোহাম্মদ এনামুল কবির।

পরে বিসিওএলবিডি এর সমন্বয়ক হাবিবুল্লাহ এন করিম সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি