রবিবার, মে ৩১, ২০২৬
32 C
Dhaka

এসএমই উদ্যোক্তাদের সাস মডেলে সফটওয়্যার ব্যবহারের আহ্বান জানান বেসিসের ভারপ্রাপ্ত সভাপতি

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: বেসিস ও এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে গত ২৬ সেপ্টেম্বর ২০২১ তারিখে ‘Software as a Service for SMEs’ শীর্ষক সফটওয়্যার প্রদর্শনী অনুষ্ঠান অনলাইন ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে সম্মানিত আলোচক হিসেবে আলোচনায় অংশ নেন বেসিসের ভারপ্রাপ্ত সভাপতি ফারহানা এ রহমান ও এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক জনাব মোঃ সিরাজুল হায়দার এনডিসি। অনুষ্ঠানে শতাধিক উদ্যোক্তা অনলাইনে অংশগ্রহণ করেন।

বেসিসের ভারপ্রাপ্ত সভাপতি ফারহানা এ রহমান স্বাগত বক্তব্যে এসএমই উদ্যোক্তারা প্রযুক্তি ব্যবহার করে কীভাবে সামনে এগিয়ে যেতে পারে তার ব্যাপারে ধারণা দেন। তিনি আরও জানান যে, ব্যবসায়িক ক্ষেত্রে কম খরচে কর্মদক্ষতা বাড়ানোর জন্য আইটি বা সফটওয়্যার এর উপর যে নির্ভরতা সেটি আরো গতিশীল করতে সাস মডেল এগিয়ে এসেছে।

এসএমই উদ্যোক্তারা https://saas.basis.org.bd/ লিঙ্ক-এ প্রবেশ করে সফটওয়্যারগুলো বিনামূল্যে একটি নির্দিষ্ট সময়ের জন্য ব্যবহার করতে পারেন। তিনি www.facebook.com/saasforsmes ফেসবুক পেইজ ও www.facebook.com/groups/249104300067216 ফেসবুক গ্রুপে সকল এসএমই উদ্যোক্তাদের যুক্ত হতে অনুরোধ করেন এবং তাদের কোন জিজ্ঞাসা এবং মতামত সেই গ্রুপে জানাতে অনুরোধ জানান।

এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক মোঃ সিরাজুল হায়দার এনডিসি এই অসাধারণ উদ্যোগের জন্য বেসিসকে ধন্যবাদ জানান। তিনি এসএমই উদ্যোক্তাগণ যাতে সাস মডেল ব্যবহার করে এগিয়ে যেতে পারে সেই আশাবাদ ব্যক্ত করেন। ডিজিটালাইজেশনের ব্যবহার উদ্যোক্তাদের স্বল্প মূলধন বিনিয়োগে আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ করে দিচ্ছে বলে মনে করেন তিনি।

উক্ত বিটুবি সেশনে অ্যাকাউন্টিং ও ফিনান্সিয়াল সফটওয়্যার ক্যাটাগরিতে ৪টি সফটওয়্যার কোম্পানি (বেস্ট বিজনেস বন্ড লিমিটেড, টেকনোহ্যাভেন কোম্পানি লিমিটেড, নেটসফট সল্যুশন লিমিটেড এবং টিএমএসএস আইসিটি লিমিটেড) নিজেদের ডেভেলপকৃত সফটওয়্যার অনলাইনে প্রদর্শন করেন।  

এছাড়া বক্তব্য প্রদান করেন এসএমই ফাউন্ডেশনের উপ-ব্যবস্থাপক মোঃ সাইফুর রহমান মানিক। 

এই সপ্তাহের জনপ্রিয়

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

জাতীয় সংসদে ‘সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’র উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: জাতীয় সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’-এর...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

বাজারে যেসব ব্র্যান্ডের টেলিভিশন ভালো পারফর্ম করছে

টেকভিশন২৪ ডেস্ক: টেলিভিশন আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।...

ক্যাপচার দ্য ফিউচার: তারুণ্যের স্বপ্ন উদযাপনে ভিভো বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের স্বপ্ন, আশা এবং প্রতিকূলতা পেরিয়ে...

সর্বশেষ

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

জাতীয় সংসদে ‘সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’র উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: জাতীয় সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’-এর...

বাংলাদেশের বাজারে লেনোভোর নতুন এআই গেমিং ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তি বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসমৃদ্ধ...

পূর্ব-তিমুরে রপ্তানি হচ্ছে ওয়ালটন টিভি

টেকভিশন২৪ ডেস্ক: স্থানীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও উচ্চ গুণগতমানের...

আইসিটি বিভাগের মে ২০২৬ মাসের আর‌এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: আজ রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারের সভাকক্ষে তথ্য...

ক্যাপচার দ্য ফিউচার: তারুণ্যের স্বপ্ন উদযাপনে ভিভো বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের স্বপ্ন, আশা এবং প্রতিকূলতা পেরিয়ে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি