শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
30 C
Dhaka

দেশের স্মার্টফোনের বাজারে ইনফিনিক্সের নতুন চমক ‘নোট ১০’

আকর্ষণীয় ডিজাইনের মনোমুগ্ধকর এই স্মার্টফোনটিতে রয়েছে– ‘হেলিও জি৮৫ গেমিং প্রসেসর, ৬.৯৫” এফএইচডি+ সুপার–ফ্লুইড ডিসপ্লে, ৪৮ মেগাপিক্সেল আল্ট্রা–নাইট ক্যামেরা সহ সর্বাধুনিক সব প্রযুক্তি। আগামী  ২৯সেপ্টেম্বর থেকে মাত্র ১৫ হাজার ৯৯০ টাকায় দেশের যেকোনো প্রান্ত থেকে সর্বাধুনিক প্রযুক্তির এই স্মার্টফোনটি কিনতে পারবেন গ্রাহকরা। প্রি–অর্ডারে থাকছে নিশ্চিত উপহার।

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের চাহিদার কথা মাথায় রেখে আকর্ষণীয় ডিজাইনের প্রিমিয়াম স্মার্টফোন সিরিজ ‘নোট ১০’ বাজারে এনেছে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড ‘ইনফিনিক্স’। সর্বাধুনিক প্রযুক্তিসমৃদ্ধ এই ডিভাইসটি ব্যবহার করে দৈনন্দিন প্রয়োজন মেটানোর পাশাপাশি বিনোদন উপভোগের ক্ষেত্রে অনন্য এক অভিজ্ঞতা অর্জন করতে পারবেন ব্যবহারকারী। ‘নোট ১০’ সিরিজের এই স্মার্টফোনটি দামের তুলনায় অন্যান্য মোবাইলের চেয়ে ব্যবহার উপযোগী ও বৈচিত্র্যময় হওয়ায় এটিকে বাংলাদেশের বাজারে “গেম চেঞ্জার” হিসেবে বিবেচনা করছে ইনফিনিক্স। যেহেতু ব্র্যান্ডটির থিম “ফিউচার ইজ নাও”, তাই তরুণদেরকে তাদের চাওয়ার প্রতি আরো উদ্বুদ্ধ করার মাধ্যমে সেটি বাস্তবায়নে অনুপ্রাণিত করাই ইনফিনিক্সের লক্ষ্য।

চমৎকার এই স্মার্টফোনটিতে রয়েছে- মিডিয়াটেক গেমিং প্রসেসর হেলিও জি৮৫, ৬.৯৫” এফএইচডি+ সুপার-ফ্লুইড ডিসপ্লে, একটি ৪৮ মেগাপিক্সেল আল্ট্রা-নাইট ক্যামেরা এবং ডিটিএস সম্বলিত সিনেম্যাটিক ডুয়েল স্পিকার। এসব ফিচার তরুণদের কাছে ডিভাইসটিকে আরো কাঙিক্ষত স্মার্টফোনে পরিণত করবে।

মিডিয়াটেক হেলিও জি৮৫ গেমিং প্রসেসরে থাকছে ৬৪-বিট অক্টা-কোর প্রসেসর, যেটিতে রয়েছে ২.০ গিগাহার্টজের দুটি পারফরম্যান্স কোর এআরএম কর্টেক্স-এ৭৫ এবং ১.৮ গিগাহার্টজ ক্ষমতার ছয়টি পাওয়ার-ইফিসেন্ট কোর কর্টেক্স-এ৫৫ সিপিইউ। এটি দ্রুতগতির জিপিইউগুলোর মধ্যে অন্যতম, যার এআরএম এমএএলআই-জি৫২ এমসি২ জিপিইউ, ক্লকিং ১ গিগাহার্টজ। ইনফিনিক্স ‘নোট ১০’ স্মার্টফোনে রয়েছে ৬ জিবি র‌্যাম এবং প্রায় ১২৮ জিবি’র মেমোরি স্টোরেজ।

এই স্মার্টফোনের ৬.৯৫ ইঞ্চি এফএইচডি+সুপার-ফ্লুইড ডিসপ্লের অসাধারণ ব্রাইটনেস ব্যবহারকারীদেরকে প্রাণবন্ত দৃশ্য দেখার অনুভূতি প্রদান করবে। এছাড়া ডিভাইসটিতে ১৫০০:১ কালার কনট্রাস্ট রেশিও থাকায় ব্যবহারকারীরা নির্বিঘ্নেই স্পষ্ট ছবি ও চিত্তাকর্ষক ভিডিও উপভোগ করতে পারবেন।

‘নোট ১০’ এর অত্যাধুনিক ক্যামেরা দিয়ে দিনে-রাতে যেকোনো অবস্থার নৈসর্গিক ছবি তুলতে পারবেন ব্যবহারকারীরা, যা পেশাদার ও সৌখিন ফটোগ্রাফারদেরকে অনায়াসেই নিখুঁত ও মনোমুগ্ধকর ছবি তোলার সুবিধা দিবে। অধিকন্তু, ‘নোট ১০’ তার নিজস্ব উন্নত প্রযুক্তির কৃত্রিম বুদ্ধিমত্তার ১৬ মেগাপিক্সেল বিউটি সেলফি ক্যামেরা এবং সামনের ফ্ল্যাশ ব্যবহার করে স্মার্ট সেলফি তুলতে পারে।

ভিডিও ধারণের ক্ষেত্রে ‘নোট ১০’ বেশ কিছু বাড়তি সুবিধা নিয়ে এসেছে। এই স্মার্টফোনের মাধ্যমে ব্যবহারকারীরা সামনের ও পেছনে- উভয় ক্যামেরা দিয়েই ২কে রেজ্যুলেশনের ভিডিও ধারণ করতে পারবেন। আরো রয়েছে- অটো-ব্লার ভিডিও শ্যুটিং সুবিধাও, যা ব্যবহারকারীকে ঝামেলা ছাড়াই সহজ রেকর্ডিংয়ের সুবিধা প্রদান করবে।  

ইনফিনিক্স ‘নোট ১০’ এক্সওএস ৭.৬ ভিত্তিক অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে চালিত। ব্যবহারকারীরা এই ফোনের মাধ্যমে নিত্যদিনের প্রয়োজনীয় কাজ- যেমন: এক্সনোট ৫.০ ব্যবহার করে নোট করা ও প্রতিদিনের ভাবনাগুলোও লিখে রাখতে পারবেন।

আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ইনফিনিক্সের প্রিমিয়াম ‘নোট ১০’ স্মার্টফোনটি বাংলাদেশের বাজারে পাওয়া যাবে। মাত্র ১৫ হাজার ৯৯০ টাকায় দেশের যেকোনো প্রান্ত থেকে সর্বাধুনিক প্রযুক্তির এই স্মার্টফোনটি সংগ্রহ করতে পারবেন গ্রাহকরা। ৯৫° ব্ল্যাক ও এমারল্ড গ্রিন- এই দু’টি রঙের মধ্য থেকে নিজের পছন্দের ‘নোট ১০’ স্মার্টফোনটি বেছে নিতে পারবেন দেশের স্মার্টফোনপ্রেমীরা।  

আগ্রহীরা ২৮ সেপ্টেম্বরে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘পিকাবো’https://pkbo.app/note-10-6gb-128gb থেকে সহজেই ইনফিনিক্সের নতুন ‘নোট ১০’ স্মার্টফোনটি প্রি-অর্ডার করতে পারবেন। অনলাইন এই প্রি-অর্ডারে স্মার্টফোনপ্রেমীদের জন্য উপহার হিসেবে থাকছে- ওয়াটারপ্রুফ ওয়্যারলেস এয়ারবাড। সর্বাধুনিক এই এয়ারবাড গ্যাজেটটি ব্যবহার করে ক্রিস্টাল-ক্লিয়ার সাউন্ড উপভোগ করতে পারবেন গ্রাহকরা। এছাড়া চারপাশের অবাঞ্চিত শব্দ দূষণ এড়াতে ‘এনভায়রনমেন্ট নয়েজ ক্যানসেলেশন’ অপশনের পাশাপাশি প্রায় ৩০ দিনের ব্যবহার উপযোগী ২ হাজার এমএএইচ ব্যাটারি সুবিধাও পাচ্ছেন ব্যবহারকারীরা।

এ প্রসঙ্গে ইনফিনিক্স বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার লুয়ি বলেন, “বাংলাদেশের গ্রাহকদের সাথে ‘নোট ১০’ এর পরিচয় করিয়ে দিতে পেরে ইনফিনিক্স দারুণ উচ্ছ্বসিত। সর্বশেষ প্রযুক্তিসমৃদ্ধ আমাদের স্মার্টফোনগুলোর মাধ্যমে গ্রাহকদের মন জয় করার অভিপ্রায় নিয়ে আমরা আমাদের পথচলা শুরু করেছি। ‘নোট ১০’ ডিভাইসটিতে একাধারে- নান্দনিকতা, স্টাইল, উদ্ভাবনী চিন্তা ও ব্যবহার উপযোগীতার চমৎকার সংমিশ্রণ ঘটানো হয়েছে। তাই যেকোনো পেশাজীবী ও বিনোদনপ্রেমীরা তাদের নিত্যদিনের কাজ-কর্মে আরো রোমাঞ্চকর অভিজ্ঞতা অর্জন করতে নতুন এই স্মার্টফোনটি ব্যবহার করতে পারেন।”

‘নোট ১০’ এর সাথে বাংলাদেশের তরুণদের সম্পর্ক তুলে ধরে তিনি আরো বলেন, “বাংলাদেশ দ্রুতই ডিজিটালাইজেশনে দিকে এগিয়ে যাচ্ছে। এমন অবস্থায় স্মার্টফোন ব্যবহারকারীরা ঠিক সেই ফোনটিই খুঁজছেন, যেটি আকর্ষণীয় ডিজাইন ও সর্বশেষ প্রযুক্তির সমন্বয়ে তাদেরকে পরিপূর্ণ অভিজ্ঞতা দিতে পারবে।”

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

সর্বশেষ

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি