শনিবার, জুন ১৩, ২০২৬
34.1 C
Dhaka

আকাশ ডিটিএইচ’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর ক্রিকেটার রিয়াদ, মুশফিক

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র বৈধ ডিরেক্ট-টু-হোম (ডিটিএইচ) সেবা প্রদানকারী কোম্পানি আকাশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জাতীয় টি-টুয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ এবং নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

বেক্সিমকো কমিউনিকেশন্স’র প্রধান কার্যালয়ে আজ মঙ্গলবার (১৭ আগস্ট) আয়োজিত এক অনুষ্ঠানে এ সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করেন দেশের অন্যতম সেরা এ দুই খেলোয়াড়। চুক্তির আওতায় আগামী এক বছর আকাশের বিভিন্ন প্রচারণা কার্যক্রমে অংশগ্রহণ করবেন এ দুই ক্রিকেটার।

অনুষ্ঠানে আকাশের হেড অব মার্কেটিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট মুহাম্মদ আবুল খায়ের চৌধুরী বলেন, “ক্রিকেটের প্রতি মাহমুদউল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিমের নিবেদন, পারফরমেন্স এবং ধারাবাহিকতা একইসঙ্গে ঈর্ষনীয় এবং অনুসরণীয়। খেলোয়াড় হিসেবে তাঁরা বিশ্বমানের। কঠোর পরিশ্রম ও অধ্যাবসায়ের মাধ্যমে সেই মান আরও শানিত করে চলছেন। উভয়েই জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে দারুণভাবে প্রশংসিত। মুশফিক এবং রিয়াদ প্রমাণ করেছেন- একাগ্রতা থাকলে উৎকর্ষ বৃদ্ধি এবং জনপ্রিয়তা অর্জন সময়ের ব্যাপার মাত্র।”

রিয়াদ ও মুশফিককে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা প্রসঙ্গে তিনি বলেন, “আকাশ তার সেরা মান এবং সেবা নিশ্চিত করতে নিরন্তর চেষ্টা করছে। দেশের টিভি সংযোগ প্রযুক্তি সেবাগুলোর মধ্যে সবচেয়ে উজ্জ্বল ছবি, পরিচ্ছন্ন শব্দ এবং ঝামেলাহীন সেবা প্রদান করছে আকাশ। দেশের যেকোনো প্রান্তে উচ্চমানের পাশাপাশি সহজে সেবা প্রাপ্তির নিশ্চয়তা দেয় আকাশ। গ্রাহকদের সন্তুষ্টি ও প্রশংসা আমাদের বড় প্রাপ্তি। আমাদের দর্শন, লক্ষ্য এবং অর্জনের সঙ্গে একাত্ম হয়েই রিয়াদ এবং মাহমুদউল্লাহ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন।”

অনুষ্ঠানে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম বলেন, “দেশে টেলিভিশন সংযোগ সেবাগুলোর মধ্যে গুণে এবং মানে সেরা আকাশ। ছবির মান এবং শব্দ যত পরিচ্ছন্ন হয় খেলা দেখা ততবেশি উপভোগ্য হয় দর্শকদের জন্য। এক্ষেত্রে আকাশ অনন্য। এই ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত।”
জাতীয় টি-টুয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, “ধারাবাহিকভাবে ভালো খেলা বা নিজের সেরা ফর্মে থাকা একজন খেলোয়াড়ের জন্য গুরুত্বপূর্ণ। একইভাবে সব এলাকার টিভি দর্শকদের জন্য সমান উচ্চমানের টিভি দেখার ভালো অভিজ্ঞতা খুবই দরকার। আকাশ গ্রাহকরা সেই ভালো অভিজ্ঞতা পাচ্ছেন জেনে আমি আনন্দিত।”

উল্লেখ্য, টেলিভিশনে সরাসরি খেলা দেখার জন্য বাংলাদেশে বর্তমানে সবচেয়ে সেরা মাধ্যম আকাশ। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ থেকে ফিড নিয়ে ২০১৯ সালের বছরের মে মাসে সেবা প্রদান শুরু করে বেক্সিমকো কমিউনিকেশন্সের এ ব্র্যান্ড। আকাশ বেসিক ও রেগুলার সংযোগের এককালীন মূল্য যথাক্রমে ৩ হাজার ৯৯৯ টাকা ও ৪ হাজার ৪৯৯ টাকা। দেশের ৬৪টি জেলায় ৮ হাজারের বেশি অনুমোদিত খুচরা বিক্রয়কেন্দ্রে আকাশ সংযোগ পাওয়া যাচ্ছে।

এই সপ্তাহের জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি