শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
33 C
Dhaka

পেপারফ্লাইয়ে দেশব্যাপী ‘গো অ্যাপ’ ও ডোরস্টেপ পিক-আপ সার্ভিস

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের লজিস্টিক সেবায় গেম চেঞ্জার প্রতিষ্ঠান পেপারফ্লাই নিয়ে এলো গো অ্যাপ এবং দেশব্যাপী যে কোন আকারের পণ্যের জন্য ডোরস্টেপ পিক-আপ সার্ভিস।  

সেলার ওয়ান মার্চেন্টরা এখন খুব সহজেই পেপারফ্লাই গো অ্যাপ ডাউনলোডের মাধ্যমে মাত্র কয়েক ক্লিকেই তাদের অনলাইন অর্ডার ও ট্র্যাকিং এর উপর নিয়ন্ত্রণ রাখতে পারবেন। সেলার ওয়ান হলো পেপারফ্লাইের বিশেষ একটি প্যাকেজ যা ছোট ফেসবুক ভিত্তিক ব্যবসায়ীদের জন্য ডিজাইন করা হয়েছে।

পেপারফ্লাই সারা দেশজুড়ে দ্রুতগতিতে ডোরস্টেপ পিক-আপ সার্ভিসের এক পরিপূর্ণ সমাধান। এর ডোরস্টেপ ডেলিভারি নেটওয়ার্কের মাধ্যমে দেশের যেকোন প্রান্তে, যেকোন আকারের পণ্য সহজেই পৌঁছে দেয়া সম্ভব।

পেপারফ্লাই গো অ্যাপের ফিচারগুলো হলো মার্চেন্ট রেজিস্ট্রেশন, অর্ডার প্লেসমেন্ট, রিয়েল-টাইম অর্ডার ট্র্যাকিং, অর্ডার স্ট্যাটাস নোটিফিকেশন, হেল্পলাইনে ফ্রি কল, ইনভয়েস হিস্ট্রি ও ডিটেইলস, এ্যাডভান্স পেমেন্ট আপডেট, ডেলিভারি কল লগ, স্মার্ট চেক এবং স্মার্ট রিটার্ন। এই ফিচারের বাইরেও আরো থাকছে ১ ঘন্টায় মার্চেন্ট পেমেন্ট এবং সেলার ওয়ান মার্চেন্টদের জন্য দেশের সেরা রেট।

পেপারফ্লাইয়ের প্রধান বিপণন কর্মকর্তা রাহাত আহমেদ বলেন,“আমাদের লক্ষ্য হল সারা দেশের মার্চেন্টদের সংযুক্ত করা এবং তাদের অনলাইন বিক্রেতা হওয়ার জন্য ক্ষমতায়ন করা। পেপারফ্লাই একটি কার্যকর এবং দ্রুত পিক-আপ ডেলিভারি নেটওয়ার্ক তৈরি করেছে যা এই গুরুত্বপূর্ণ সরবরাহের চাহিদা পূরণে যথাযথ ভুমিকা রাখবে।”

পেপারফ্লাইয়ের গ্রাহকদের মাঝে আছে দারাজ বাংলাদেশ, সাজগোজ, গ্রামীণফোন, আড়ং, রবি, ইউশপ, ট্রান্সকম, ফুডপান্ডা সহ আরো অনেকে।

App Link: https://play.google.com/store/apps/details?id=com.paperflymerchantapp

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

দেশের বাজারে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’

টেকভিশন২৪ ডেস্ক: টেকনো সম্প্রতি বাংলাদেশে এর ‘স্পার্ক ৫০’ সিরিজের...

সর্বশেষ

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হলো এসইবিএল

টেকভিশন২৪ ডেস্ক: স্যামসাং বাংলাদেশের জাতীয় পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি