শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
31 C
Dhaka

“ডেটাবার্ড লঞ্চপ্যাড ২০২১” প্রতিযোগিতার উদ্বোধন করেন আইসিটি প্রতিমন্ত্রী পলক

spot_img

টেকভিশন২৪ ডেস্ক রিপোর্ট : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক স্থানীয় স্টার্টআপ ইকোসিস্টেম উন্নয়ন প্রচেষ্টা নতুন নতুন উদ্ভাবনের মূল ভিত্তি উল্লেখ করে বলেন , গত ৪ বছরে ফিনটেক লজিস্টিক এবং ডিজিটাল ই-কমার্সসহ স্টার্টআপ সেক্টরে ৩০০ মিলিয়ন ডলারের বেশি বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করা সম্ভব হয়েছে।

প্রতিমন্ত্রী আজ “ডেটাবার্ড লঞ্চপ্যাড ২০২১”প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

ডাটাবার্ড , তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, আইসিটি বিভাগের এলআইসিটি প্রকল্প, দুর্বার, বেসিস এবং ডেইলি স্টার এ “ডাটাবার্ড লঞ্চপ্যাড ২০২১ ” এ প্রতিযোগিতার আয়োজন করে।

প্রতিমন্ত্রী দেশের প্রথম আইটি প্রতিষ্ঠান হিসেবে উদ্ভাবনী উদ্যোগ নিয়ে শিক্ষার্থী ও পেশাদারদের জন্য এ ধরনের প্রতিযোগিতা চালুর এই উদ্যোগকে স্বাগত জানান।

তিনি রিদমিক কিবোর্ডের মতো স্থানীয় চাহিদা মেটাতে দেশীয় আইটি প্রতিষ্ঠান এবং দেশের তরুণ উদ্ভাবকেরাই নিজেদের সমস্যা মিটিয়ে বিশ্বজুড়ে নিজেদের মেধার স্ফূরণ ঘটাতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ।

তিনি সকল উদ্যোক্তা, উদ্ভাবক, ডেভেপার ও প্রকৌশলীকে এই ডেটাবার্ড লঞ্চপ্যাড প্লাটফর্মে নিজেদের সৌর্য্য প্রদর্শন করতে সক্ষম হবে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরো বলেন তরুণ প্রজন্ম যেন উদ্ভাবনের মাধ্যমে আরো সুন্দর ভবিষ্যত গড়তে পারে আইসিটি বিভাগ সে বিষয়ে সার্বিক সহজে করে যাবে।

আইসিটি প্রতিমন্ত্রী আইসিটি বিভাগের প্রোগ্রামারদের তৈরি ভ্যাকসিন ম্যানেজমেন্ট সিস্টেম” সুরক্ষা” ও জুমের বিকল্প ডিজিটাল প্ল্যাটফর্ম “বৈঠক” অ্যাপের উদ্ধৃত করে উদ্ভাবনের প্রতি গুরুত্বারোপ করেন। তিনি নিজস্ব সোশ্যাল মিডিয়া, কমিউনিকেশন অ্যাপ্লিকেশন তৈরিতে নিজেদের বুদ্ধিমত্তাকে কাজে লাগাতে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের প্রতি আহ্বান জানান ।

আমাদের প্রায় ১১ কোটির অধিক ইন্টারনেট গ্রাহক রয়েছে। এই গ্রাহকদের চাহিদা মেটামে আমাদের স্থানীয় সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম, কমিউনিকেশন অ্যাপ্লিকেশন প্লাটফর্ম, এ্যডুটেইনমেন্ট ভিডিও প্লাটফর্ম দরকার। এছাড়াও নিজেদের উদ্যোগগুলোকে ছড়িয়ে দিতে হবে বিশ্বময়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম , স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক টিনা এফ জাবিন, বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবির সহ প্রমুখ।
উদ্ভাবকদের সমর্থন করার জন্য অংশীদার এবং ইকোসিস্টেম স্টেকহোল্ডাররাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রতিযোগিতা বাংলাদেশী নাগরিকের জন্য উন্মুক্ত এবং দুটি ট্র্যাকে বিভক্ত। প্রথম ট্র্যাকটি বর্তমান সকল শিক্ষার্থীর জন্য উন্মুক্ত। পেশাদার ট্র্যাক হলো বিদ্যমান ধারণাগুলি এবং স্টার্টআপ সহ দলগুলির জন্য উন্মুক্ত।

প্রফেশনাল ট্র্যাক থেকে সেরা টিম ১৫ লক্ষ টাকার অনুদান পাবে এবং স্টুডেন্ট ট্র্যাকের সবচেয়ে অভিনব ধারণাটি ২টি ম্যাকবুক-প্রো পাবে। উভয় ট্র্যাকেই রানার-আপ দলগুলির জন্য আরও আকর্ষণীয় অনুদান এবং পুরষ্কার রয়েছে।

রেজিস্ট্রেশন এবং আইডিয়া সাবমিশন এর শেষ তারিখ ২৪ জুলাই ২০২১।

প্রাথমিক স্ক্রিনিং, মেনটরশিপ এবং চূড়ান্ত শর্টলিস্টিংয়ের পরে নির্বাচিত দলগুলি ২০২১ সেপ্টেম্বর এ আয়োজিত গ্র্যান্ড ফাইনালে একটি সম্মানিত বিচারক প্যানেলের এর সামনে তাদের চূড়ান্ত প্রযুক্তিগত সমাধান উপস্থাপন করবে।

রেজিস্ট্রেশন এবং আইডিয়া সাবমিশন করার লিঙ্ক: https://www.databird.co/launchpad-2021

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

হাইকোর্টের নির্দেশনায় ওয়ালটন হাই-টেক ও ডিজি-টেক একীভূতকরণ; ২১ মে ইজিএম

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ...

সর্বশেষ

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হলো এসইবিএল

টেকভিশন২৪ ডেস্ক: স্যামসাং বাংলাদেশের জাতীয় পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি