শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
27 C
Dhaka

মোবাইল অ্যাপও চলবে উইন্ডোজ-১১ তে

টেকভিশন২৪ ডেস্ক রিপোর্ট : নতুন প্রজন্মের কম্পিউটার অপারেটিং সিস্টেম উইন্ডোজ-১১ এর মোড়ক উন্মোচন করেছে সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট। যার মাধ্যমে কম্পিউটারেই চালানো যাবে মোবাইল অ্যাপ।

প্রতিষ্ঠানটির কার্যালয়ে এক ভার্চুয়াল অনুষ্ঠানে নতুন এই ভার্সন উন্মোচন করা হয় বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

মাইক্রোসফটের প্রডাক্ট ম্যানেজার পানোস প্যানে জানান, এই ভার্সন হবে আরও বেশি পরিশীলিত। যেখানে উইন্ডোজের হালনাগাদ করা যাবে কম্পিউটার চালু রেখেই। ফলে কমে আসবে দীর্ঘসূত্রতা। এই ভার্সনে থাকছে বাড়ি, কাজের জায়গা এবং খেলার জন্য আলাদাভাবে ডেস্কটপ অপারেটরের সুবিধাও। উইন্ডোজ ১১ তে স্টার্ট বাটনটি আর বামে থাকছে না থাকবে স্ক্রিনের নিচে মাঝামাঝি অবস্থানে।

বড় সুখবর হচ্ছে বর্তমানে যারা উইন্ডোজ ১০ ব্যবহার করছেন তারা একটি আপডেট হিসেবে পেয়ে যাবেন উইন্ডোজ ১১। তবে সেক্ষেত্রে কম্পিউটারে অন্তত ৬৪ গিগাবাইটের স্টোরেজ এবং ৪ গিগাবাইটের র‍্যাম থাকতে হবে।

মাইক্রোসফট জানিয়েছে, বর্তমানে ১.৩ বিলিয়ন ব্যবহারকারী তাদের উইন্ডোজ-১০ ভার্সনটি ব্যবহার করছে। অ্যাপ ডেভেলপারদের জন্য দ্রুত উইন্ডোজ-১১ এর একটি ভার্সন উন্মুক্ত করা হবে বলেও জানিয়েছে তারা। যমুনা টিভি অবলম্বনে।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

সর্বশেষ

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি