বুধবার, আগস্ট ২৬, ২০২৬
28 C
Dhaka

ফোন হয়ে যাবে ড্রোন

টেকভিশন২৪ ডেস্ক রিপোর্ট: পাখির চোখে যেকোনো দৃশ্য দেখতে কার না ভালো লাগে। আর পাখির চোখে দেখতে হলে প্রয়োজন ড্রোন। কিন্তু সাধারণের ক্রয় ক্ষমতার বাহিরে ও বহনে অসুবিধাজনক হওয়ায় অনেকেই এই প্রযুক্তি ব্যবহার করার সুযোগ পাচ্ছে না। এবার সেই চাহিদা মেটাতেই নতুন প্রযুক্তির উপর কাজ করছে চীনা স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা ভিভো। ​খবর হিন্দুস্তান টাইমসের।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী ভিভো এমন একটি ড্রোনের উপর কাজ করছে, যা তাদের স্মার্টফোনের সঙ্গে ইন্টিগ্রেটেড থাকবে।

ভিভোর এই প্ল্যানের ছবিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই প্ল্যান অনুযায়ী ফোনের মধ্যেই থাকবে বিশেষ ডিট্যাচিং মেকানিজম। তার মাধ্যমেই ফোনের দুটি ক্যামেরা ও কিছুটা অংশ বিচ্ছিন্ন হয়ে যাবে মূল বডি থেকে। এটিকেই উড়ানো যাবে ড্রোনের মতো, ফোনকে ব্যবহার করা যাবে রিমোট হিসেবে। থাকছে চারটি ফ্যান, দুটি ইনফ্রারেড সেন্সরও।

এর আগে গত বছর এই প্রযুক্তির পেটেন্ট জমা করেছে ভিভো। এই ফোন কবে নাগাদ বাজারে আসতে পারে, আদৌ আসবে কিনা, সে বিষয়ে কিছু জানায়নি স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থাটি।

যমুনা টিভি অবলম্বনে।

 

এই সপ্তাহের জনপ্রিয়

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

দক্ষ জনবল তৈরিতে এনএসডিএ নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে বিসিএস নেতৃবৃন্দের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: আইসিটি শিল্পের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদা, চতুর্থ...

যাত্রা শুরু করলো ‘জিরাইল সোসাইটি’,প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: “ঐতিহ্য - ঐক্য - সহযোগিতা - উন্নয়ন”...

সর্বশেষ

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয়...

ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান

টেকভিশন২৪ ডেস্ক: গত বৃহস্পতিবার (২০ আগস্ট) রাজধানীর ওয়ালটন করপোরেট...

কার্ভড ডিজাইনে আসছে ভিভো ভি৮০ লাইট

টেকভিশন২৪ ডেস্ক: নতুন কিছু নিয়ে দেশের বাজারে আসছে ভিভোর...

বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ

টেকভিশন২৪ ডেস্ক: নারী যাত্রীদের জন্য গণপরিবহন ব্যবস্থাকে আরও সহজ,...

ফ্রিজের প্রযুক্তিতে বড় বদল: তামার জায়গা নিচ্ছে আধুনিক উপাদান

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিজের তাপ নির্গমন অংশে বা কনডেনসারে দীর্ঘকাল...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি