শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
33 C
Dhaka

মোটরবাইকের নিরাপত্তায় এলো ট্যাসলক ডিফেন্ডার

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: মোটরযানের নিরাপত্তা নিয়ে কাজ করা দেশীয় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ট্যাসলক মোটরসাইকেলের জন্য নতুন সিকিউরিটি ডিভাইস এনেছে। ‘ট্যাসলক ডিফেন্ডার’ নামের অ্যাধুনিক এই ডিভাইসে ৩০টিরও বেশি ফিচার রয়েছে। যা ব্যবহারে বাইক থাকবে সম্পূর্ণ সুরক্ষিত।

ট্যাসলক ডিফেন্ডারের বিশেষ বিশেষ ফিচারের মধ্যে উল্লেখযোগ্য হলো- মোটরবাইক বন্ধ করার তিন সেকেন্ড পর স্বয়ংক্রিয়ভাবে বাইক লক হয়ে যাবে। এমনিভাবে মালিক বাইকের কাছে আসা মাত্রই আনলক হবে। এতে রয়েছে বিল্টইন ইমোবিলাইজার। রয়েছে রিমোর্ট অ্যালার্ম ও ভাইব্রেশন সুবিধা।

ট্যাসলকের উদ্ভাবক রাদবী রেজা দাবি করেন, ট্যাসলক ডিফেন্ডার লাগানো অবস্থায় বাইক চুরির উদ্দেশ্যে চোর যদি তার কেটে ফেলে বা ব্যাটারি খুলে ফেলে তবুও বাইক স্ট্যার্ট দেয়া যাবে না।

তিনি বলেন, পৃথিবীর কোন জ্যামার, রোলজ্যাম বা হ্যাকিং যন্ত্র দিয়ে ট্যাসলক ডিফেন্ডার হ্যাক করা সম্ভব নয়। এই সিকিউরিটি সিস্টেম যদি সম্পূর্ণরূপে ভেঙ্গে ফেলা হয় বা বিনষ্ট করে দেয়া হয় তার পরেও বাইক স্টার্ট নেবে না।

রাদবী রেজা আরো বলেন, রাতের বেলায় যদি আপনাকে ডাকাত বা ছিনতাইকারী অস্ত্রের মুখে জিম্মি করে বাইক এবং রিমোর্ট নিয়েও যায় তখন আপনি বাইক থেকে নেমে দৌড় দেয়া মাত্রই, মোটরসাইকেল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। ডাকাত বা ছিনতাইকারী কোন ভাবেই বাইক স্টার্ট দিতে পারবে না।

ট্যাসলক ডিফেন্ডারের আরো ফিচারের মধ্যে আছে, হাজারো বাইকের মাঝখানে নিজের বাইকটি খুঁজে নেয়ার সুবিধা, বাইকের অ্যালার্ম বন্ধ বা সাইলেন্ট করার সুবিধা, ২৪ ঘন্টা নোটিফিকেশন লাইট, রিমোটে অ্যালার্ম এবং ভাইব্রেশন সুবিধা ইত্যাদি।

এছাড়াও এই ডিভাইসটির সহায়তায় বাইকের চাবি ছাড়াই অন, অফ করা যাবে। ট্যাসলক ডিফেন্ডারের রেঞ্জও অনেক। বাইক পার্কিংয়ে রেখে ২০ তলা ভবনের ছাদ থেকেও নিয়ন্ত্রণ করা যাবে।

ট্যাসলক ডিফেন্ডারে ডিজিটাল স্প্রেড স্প্রেকট্রাম টেকনোলজি ব্যবহার করা হয়েছে। এতে দেয়া হয়েছে একজোড় ট্রিপল এ ব্যাটারি। যা দিয়ে অনায়াসে ৪-৫ মাস ব্যাকআপ পাওয়া যাবে।

ডিভাইসটির রিমোর্ট সম্পূর্ণরূপে এবিএস ধাতুর তৈরি। তাই তাই এটি মজবুত ও টেকসই। এটি বাইকে ইনস্টলে ওয়্যারিংয়ের ক্ষতি যাতে না হয় সেজন্য দেয়া হয়েছে সেফটি ফিউজ। ডিফেন্ডারের সিকিউরিটির সকল তার সিলভার কোটেড তাপ নিরোধোক।

এতসব সুবিধা সম্বলিত ট্যাসলক ডিফেন্ডারের দাম মাত্র ৩ হাজার ৯৯ টাকা। ডিভাইসিটি ফ্রি ইনস্টল করে দেয়া হয়। রয়েছে ফ্রি হোম ডেলিভারি সুবিধা। গ্রাহকদের জন্য এক বছরের ওয়্যারেন্টি দিচ্ছে ট্যাসলক ডিফেন্ডার।

ডিফেন্ডার ছাড়াও ট্যাসলকের রয়েছে জিপিএস, কম্বো, এলইডি সেন্সর রিমোর্টসহ সকল ধরনের যানবাহনের সিকিউরিটি সিস্টেম। ডিভাইস কিনে এসব পরিষেবা মাসিক বিল ছাড়াই উপভোগ করা যাবে।

আরো জানতে ভিজিট করুন- www.tasslock.com

 

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

হাইকোর্টের নির্দেশনায় ওয়ালটন হাই-টেক ও ডিজি-টেক একীভূতকরণ; ২১ মে ইজিএম

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ...

সর্বশেষ

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হলো এসইবিএল

টেকভিশন২৪ ডেস্ক: স্যামসাং বাংলাদেশের জাতীয় পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি