বুধবার, জুলাই ১৫, ২০২৬
26.9 C
Dhaka

বিস্তৃত পরিসীমার রেফ্রিজারেটর নিয়ে প্রস্তুত সিঙ্গার

টেকভিশন২৪ ডেস্ক: রেফ্রিজারেটরে মাখন জাতীয় খাবার এবং ডিম রাখার ট্রে রাখার চল শুরু হওয়ার পর থেকে খাবার সংরক্ষণের ক্ষেত্রে প্রযুক্তিগত ও মানের দিক থেকে অনেকদূর এগিয়ে যেতে হয়েছে রেফ্রিজারেটর প্রস্তুতকারী প্রতিষ্ঠানসমূহকে। সময়ের সাথে সাথে গৃহস্থালি সরঞ্জাম হিসেবে এটি আজ এক অত্যাবশ্যকীয় চাহিদায় পরিণত হয়েছে। এখন গরমের সাথে সাথে বাড়ছে তাপমাত্রা; এ সময় রেফ্রিজারেশন ব্যবস্থাকেও সেই অনুপাতে এর ভেতরের খাবারকে ফ্রেশ রাখতে পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা করতে হবে। অন্যদিকে, আসছে কোরবানির ঈদে আবার মাংস সংরক্ষণের প্রয়োজনীয়তা অনেক বেড়ে যাবে।

এসব বিষয় বিবেচনা করে, ক্রেতাদের রেফ্রিজারেটর সংক্রান্ত বিভিন্ন চাহিদা ও প্রত্যাশা পূরণে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ইলেক্ট্রনিকস ও হোম অ্যাপ্লায়েন্স প্রতিষ্ঠান সিঙ্গার বাংলাদেশ বিস্তৃত পরিসরের এর রেফ্রিজারেটর রেঞ্জ নিয়ে প্রস্তুুতি নিয়ে রেখেছে। সব শ্রেণী পেশার গ্রাহকের পছন্দ, প্রয়োজন, ক্রয়ক্ষমতা এবং রেফ্রিজারেটরের ধারণক্ষমতা সহ নানা দিক বিবেচনায় রেখে বিভিন্ন ফিচারে ও দামে রেফ্রিজারেটরগুলো বাজারে পাওয়া যাচ্ছে।

সিঙ্গার ডিরেক্ট কুল রেফ্রিজারেটরগুলো ঠান্ডা বাতাস প্রবাহের জন্য ‘কনভেকশন’ পদ্বতি ব্যবহার করে। বিদ্যুতের ব্যাঘাত ঘটলেও এই রেফ্রিজারেটরগুলো খাবারকে টাটকা রাখে। এই রেফ্রিজারেটরগুলোতে আর৬০০এ রেফ্রিজারেন্ট ব্যবহার করায়, রেফ্রিজারেটরগুলো পরিবেশ সহায়ক এবং ৫০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ খরচ কমায়। প্রতিষ্ঠানটির ১৩৮ লিটার থেকে ৩৩৩ লিটার পর্যন্ত ধারণক্ষমতার বিস্তৃত পরিসরের রেফ্রিজারেটর রয়েছে; যেগুলো টপ মাউন্টেড ও বটম মাউন্টেড দুই ধরণ হিসেবেই বাজারে পাওয়া যায়। এই রেঞ্জের দাম ১৪,৩৯০ টাকা থেকে ৫০,৬৯০ টাকা পর্যন্ত।

সিঙ্গার নো ফ্রস্ট রেফ্রিজারেটরগুলোর ভেতরে জায়গা বেশি হয় এবং রেফ্রিজারেটরের ভেতরে খাবারের পুষ্টি ও ঘ্রান অক্ষুণœ থাকে। দৃষ্টিনন্দন এই রেফ্রিজারেটরগুলোর উডেন ব্ল্যাক ভিসিএম দরজার ভিতরের দিকে বরফ জমেনা, ফলে পরিষ্কার করা অনেক সহজ হয়। রেফ্রিজারেটরগুলোর ধারণ ক্ষমতা ৩২১ লিটার থেকে ৪৩২ লিটার পর্যন্ত, যা টপ মাউন্টেড ও বটম মাউন্টেড দুই ধরণেরই পাওয়া যায়। এই রেঞ্জের দাম ৪৮,৫৯০ টাকা থেকে ৭০,৭৯০ টাকা পর্যন্তÍ।

স্লিক ডিজাইনের সিঙ্গার সাইড বাই সাইড রেফ্রিজারেটরগুলো দ্রুত খাবারকে শীতল করে। খাবারের গুণগত মান ও স্বাদ অক্ষুণœ রাখতে এই রেফ্রিজারেটরগুলো আদর্শ। এই রেফ্রিজারেটরগুলো কালো ও সিল্ভার এই দুই রঙের পাওয়া যায়। মডেলেভেদে রেফ্রিজারেটরগুলোর ধারণ ক্ষমতা ৪৩৬ লিটার থেকে ৫২১ লিটার পর্যন্ত হয়। এই রেঞ্জের দাম ৮০,৯৯০ টাকা থেকে ১৬৫,৯৯০ টাকা পর্যন্ত ।

কোরবানির পশুর মাংস সংরক্ষণের জন্য ঈদুল-আযহায় ফ্রিজার বা ডিপ ফ্রিজের চাহিদা বেড়ে যায়। পাশাপাশি, করোনাভাইরাসের প্রকোপের ফলে মানুষ সাধারণত ঘরেই বেশি সময় অতিবাহিত করে। তাই, পচনশীল খাবার সংরক্ষণে মানুষ ডিপ ফ্রিজের দিকে ঝুঁকছেন। সিঙ্গার ফ্রিজার/ডিপ ফ্রিজ এর দাম ১৬,৭৯০ টাকা থেকে ৪২,৪৯০ টাকা পর্যন্ত।

ইউরোপের ১ নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড বেকোর একমাত্র দেশীয় পরিবেশক সিঙ্গার বাংলাদেশ। সিঙ্গারের আউটলেটগুলোতে এখন বেকোর টপ মাউন্টেড, বটম মাউন্টেড, সাইড বাই সাইড রেফ্রিজারেটরগুলো পাওয়া যায়। বেকোর রেফ্রিজারেটরগুলোর ধারণক্ষমতা ৩২১ লিটার থেকে শুরু করে ৫৫৮ লিটার পর্যন্ত। বেকো রেফ্রিজারেটরগুলোর এর দাম ৫৫,৪৯০ টাকা থেকে ১৭১,০৯০ টাকা পর্যন্ত।

সিঙ্গার এর সব ধরণের রেফ্রিজারেটরের জন্য দশ বছরের কমপ্রেসর ওয়্যারেন্টি সুবিধা দেয়। পণ্যক্রয়ে প্রতিষ্ঠানটি ক্রেতাদের ৬ মাস পর্যন্ত বিনাসুদে ১২ মাসের সহজ কিস্তিতে মূল্য পরিশোধের সুবিধাও দিচ্ছে। এবং এই সুবিধা গ্রহণ করতে ক্রেতাদের ক্রেডিট কার্ডেরও প্রয়োজন হবে না।

এই সপ্তাহের জনপ্রিয়

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিএসসিসির প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনা ক্লিন কেয়ার উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক : নগর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ,...

যুক্তরাষ্ট্রের কালো তালিকায় আলিবাবা

টেকভিশন২৪ ডেস্ক: চীনের বিখ্যাত প্রযুক্তি ও ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবাকে...

বিনিয়োগের নামে শত কোটি ডলারের প্রতারণা

টেকভিশন২৪ ডেস্ক: একসময় চীনের অন্যতম ধনী ব্যবসায়ী হিসেবে পরিচিত...

সর্বশেষ

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

দেশের রাস্তায় এখন ১ হাজারেরও বেশি বিওয়াইডি গাড়ি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) উৎপাদক...

জামাল ভূঁইয়ার সাথে ফুটবলপ্রেমীদের দেখা করার স্বপ্ন সত্যি করছে অপো

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো, বাংলাদেশ জাতীয়...

ল্যাগ ছাড়াই গেম খেলার আনন্দ দেবে ফোনের কুলিং প্রযুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোনের পারফরম্যান্সের কথা উঠলেই সবার আগে চোখের...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

গুলশানে নতুন ১ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ডেটা সেন্টার চালু করল কোলোসিটি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশি এন্টারপ্রাইজ এবং ক্লাউড অবকাঠামো খাতের পরিধি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি