বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
30.1 C
Dhaka

শ্রমিক কল্যাণ তহবিলে ৩১.৪ কোটি টাকা দিলো গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: চলমান কোভিড-১৯ করোনা ভাইরাস সংক্রমণে দুর্যোগময় পরিস্থিতিতেও শ্রমিকদের কল্যাণে ব্যয় করার জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তাহবিলে ৩১ কোটি ৪০ লাখ ০৪ হাজার ৪০৩ টাকা দিয়েছে গ্রামীণফোন।

আজ সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের হাতে গ্রামীণফোনের প্রধান মানব সম্পদ কর্মকর্তা (সিএইচআরও) সৈয়দ তানভির হোসন এর নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল চেক হস্তান্তর করেন।

চেক প্রদান অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান বেগম মন্নুজান সুফিয়ান বলেন, ‘শ্রমজীবী মেহনতি মানুষের কল্যাণের জন্য বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী সরকার ফাউন্ডেশন তহবিল গঠন করে। এ তহবিল থেকে প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের কর্মস্থলে দুর্ঘটনাজনিত মৃত্যুতে, আহত, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শ্রমিকের চিকিৎসা এবং শ্রমিকের মেধাবী সন্তানের উচ্চশিক্ষায় সহায়তা দেয়া হয়। করোনার এই দুর্যোগকালীন সময়ে এ বছর প্রায় দুই হাজার শ্রমিককে এ তহবিল থেকে প্রায় সোয়া ছয় কোটি টাকা সহায়তা প্রদান করা হয়েছে।’ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন সবসময় শ্রমিকদের কল্যাণে পাশে থাকবে বলে মাননীয় প্রতিমন্ত্রী উল্লেখ করেন।

গ্রামীণফোনের পক্ষে প্রধান মানব সম্পদ কর্মকর্তা সৈয়দ তানভির হোসন বলেন, ‘কভিড-১৯ এর এই প্রতিকুল সময়ে আমরা দেশের মানুষের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। জাতিগতাভাবে আমরা যেভাবে কভিডকে মোকাবিলা করে দেশের আর্থ-সামাজিক অবস্থার চ্যালেন্জিং সময় পার করছি তা সত্যিই দৃষ্টান্তমূলক। আমরা বিশ্বাস করি শ্রমীক কল্যানে আমাদের অবদানে অন্যরা উৎসাহিত হবেন এবং শ্রমিকদের প্রয়োজনে পাশে দাড়াঁবেন।

গ্রামীণফোনসহ দেশি, বিদেশি এবং বহুজাতিক মিলে ১৬৫টি প্রতিষ্ঠান তাদের লভ্যাংশের নিদিষ্ট অংশ নিয়মিত এ তহবিলে জমা দিয়ে আসছে। লভ্যাংশের নির্দিষ্ট  অংশ জমা দেয়া প্রতিষ্ঠানের সংখ্যা প্রতি মাসে বাড়ছে বলে চেক প্রদান অনুষ্ঠানে জানানো হয়। বর্তমানে, এ তহবিলে জমার পরিমাণ প্রায় ৪’শ ৪২ কোটি টাকা।

গ্রামীণফোন তাদের লভ্যাংশের একটি নির্দিষ্ট অংশ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে নিয়মিতভাবে জমা প্রদান করে আসছে। এ তহবিলে সর্বোচ্চ জমাদানকারী প্রতিষ্ঠান হিসেবে, গ্রামীণফোন এখন পর্যন্ত ১৮৩ কোটি ৮৪ হাজার ৩৬৩  টাকা জমা দিয়েছে।

চেক প্রদান অনুষ্ঠানে বাংলাদেশ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় সচিব কে এম আব্দুস সালাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক বেগম জেবুন্নেছা করিম, শাকিলা জেরিন আহমেদ, পরিচালক ওয়ার্কাস ওয়েলফেয়ার ফাউন্ডেশান, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক গৌতম কুমার, গ্রামীণফোনের পাবলিক অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স প্রধান জনাব  হোসেন  সাদাত, গ্রামীণফোনের এইচ আর বিজনেস পার্টনার & সার্কেল এইচ আর  প্রধান জনাব ইয়াসির মাহমুদ খান, গ্রামীণফোনের ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস প্রধান কে. এম. সাব্বির আহমেদ এবং গ্রামীণফোনের ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস বিভাগের সদস্য জনাব মো. আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।

 

 

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি