শনিবার, জুন ১৩, ২০২৬
28.1 C
Dhaka

সফল ২৬ নারীদের সন্মাননা দিলো আইইউবি এবং পাঠাও

বিভিন্ন খাতে সফল নারীদের সম্মানিত করলো দেশের স্বনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ এবং প্রযুক্তি ভিত্তিক রাইড শেয়ারিং কোম্পানি পাঠাও । আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রোববার রাজধানীর আইইউবি অডিটোরিয়াম এ সন্মাননা প্রদান করা হয়। 

আইনশৃঙ্খলা, খেলাধুলা, সাংবাদিকতা, ব্যবসা, সেবা খাত এবং বহুজাতিক কোম্পানিসহ বিভিন্ন খাতে যেসব নারীরা তাদের নেতৃত্বের মাধ্যমে অসামান্য অবদান রেখে দেশের উন্নয়নে ভূমিকা রেখে যাচ্ছেন এবং তরুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে উঠেছেন, তাদেরকে এই সন্মাননা প্রদান করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানের পর সকাল ১০টায় ‘জেনারেশন ইকুয়ালিটি : রিয়ালাইজিং উইমেন’স রাইটস ইন সোশ্যাল জাস্টিস, টেক, একাডেমিয়া অ্যান্ড কর্পোরেট ওর্য়াল্ড’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। ড. শামীম মাতিন চৌধুরীর সঞ্চালনায় ঘণ্টাব্যাপী এই সেমিনারে অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন সালমা আদিল, সিএফও, টপ অফ মাইন্ড, এলেনা খান, এডভোকেট, বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন, সুস্মিতা আনিস, ম্যনেজিং ডিরেক্টর, এসিআই লিমিটেড, মুবিনা আসাফ, হেড অফ লিগ্যাল এন্ড এক্সটার্নাল এফেয়ার্স, ব্রিটিশ এমেরিকান টোব্যাকো বাংলাদেশ। 

এছাড়া প্রথম পর্বের সম্মাননা প্রদান শেষে ‘চেঞ্জিং টাইমস অ্যান্ড চেঞ্জিং এরাস : উইমেন ইন জার্নালিজম , ইন্টারটেইনমেন্ট, স্পোর্টস অ্যান্ড মিডিয়া’ শীর্ষক আরো একটি সেমিনার অনুষ্ঠিত হয়। প্রফেসর নিয়ায জামান এর সঞ্চালনায় সেমিনারে অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন চয়নিকা চৌধুরী,  নুরজাহান বোস, কনক চম্পা চাকমা, তুতলী রহমান, তারিন হোসেইন এবং সারা আলি।  

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রফেসর মিলান পাগন, ভাইস চ্যাঞ্চেলর (এক্টিং), প্রফেসর ইমতিয়াজ এ হুসাইন, ডিন (এক্টিং), স্কুল অব লিবারেল আর্টস এন্ড সোশ্যাল সাইন্স, ইন্ডেপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ এবং পাঠাও সিইও হুসাইন এম ইলিয়াস।

প্রফেসর মিলান পাগন, ভাইস চ্যাঞ্চেলর(এক্টিং), ইন্ডেপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ বলেন, নারী নেতৃত্বকে উৎসাহ দিতে হবে রাষ্ট্রকে, সমাজকে। আজ রাষ্ট্র এবং সমাজের প্রতিটি খাতে নারী নেতৃত্ব নিজেদের প্রমান করেছে। নারীর এই নেতৃত্বই আমাদেরকে প্রতিষ্ঠিত করবে উন্নয়নের ধারায়। পাঠাও এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর যৌথ উদ্যোগে এই আয়োজন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত।

অনুষ্ঠানে পাঠাও এর সিইও হুসাইন এম ইলিয়াস বলেন, দেশ যখন মধ্যম আয়ের পথে এগিয়ে যাচ্ছে, তখন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে নারীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা আমাদের সকলের কর্তব্য। স্বাধীনতার ৪৯ বছর পর বাংলাদেশ আজ যেখানে এসে দাঁড়িয়েছে সেটা সম্ভব হতো না নারীর অসামান্য নেতৃত্ব ছাড়া। এখানে খেলাধুলা, সাংবাদিকতা, আইনশৃঙ্খলা, দেশ রক্ষা, সকল কাজে আমাদের নারীরা নিজেদের দক্ষতার পরিচয় রেখেছে। নতুন প্রজন্মের কাছে অনুকরনীয় হয়ে উঠেছেন এই নারীরা। তাদেরকে সন্মানিত করতে পেরে পাঠাও গর্বিত।

এই সপ্তাহের জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি