মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
25.9 C
Dhaka

স্মার্টফোন গ্যালাক্সি এম০২

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তির ওপর নির্ভর করে এগিয়ে চলছে আধুনিক মানুষ। প্রযুক্তির বিভিন্ন উদ্ভাবনের মধ্যে স্মার্টফোন মানুষের জীবনে এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ডিজিটাল এই যুগে সামাজিক যোগাযোগ, খাবার অর্ডার, গান শোনা, কেনাবেচা থেকে শুরু করে জীবন সঙ্গী খোঁজা পর্যন্ত সকল কাজে ব্যবহৃত হয় স্মার্টফোন অ্যাপ। আর করোনা অতিমারির কারণে পড়াশোনা, অফিস সব এখন অনলাইনে হচ্ছে বলে স্মার্টফোন ছাড়া জীবন প্রায় অচল বলা যায়।

কিন্তু প্রশ্ন হচ্ছে সমাজের সকল স্তরের মানুষ স্মার্টফোনের অভিনব প্রযুক্তির সংস্পর্শে আসতে পারছে কি? অধিকাংশ মানুষ স্মার্টফোন বাছাইয়ের ক্ষেত্রে ফোনের বাজারদরকে বেশ গুরুত্ব দিয়ে থাকে। তরুণরাও ফোন কেনার সময় ফোনের ফিচারের পাশাপাশি প্রাধান্য দেয় ফোনের বাজারদরকে। এসব কথা বিবেচনায় রেখে, সম্প্রতি সাশ্রয়ী মূল্য আর অভিনব প্রযুক্তির সমন্বয়ে প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং বাজারে এনেছে গ্যালাক্সি এম০২। বাজেটবান্ধব এই ফোনটি তার অনন্য ফিচারের জন্য সাশ্রয়ী মূল্য পরিসরে স্মার্টফোন বাজারে সেরা বলা যায়। কেন ফোনটি সেরা সে ব্যাপারে বিস্তারিত জেনে নেয়া যাক।

নান্দনিক ডিজাইনের সাথে উন্নতমানের ডিসপ্লে

স্যামসাং গ্যালাক্সি এম০২-তে রয়েছে ২০:৯ অনুপাতের ৬.৫ ইঞ্চি ইনফিনিটি-ভি ডিসপ্লে। এতে হাইডেফিনিশন স্ক্রিন ব্যবহার করা হয়েছে, যা দিবে অসাধারণ ভিজ্যুয়াল। ডিসপ্লের ভিজ্যুয়াল অভিজ্ঞতা আরও বাড়াতে এতে রয়েছে ডলবি অ্যাটমস সাউন্ড। এছাড়া, হ্যান্ডসেটটির ম্যাট ফিনিশ যেমন একটি প্রিমিয়াম লুক দিবে, তেমনি এর ফলে ফোনটি সহজে হাত থেকে পিছলে যাবে না।

ডুয়াল ক্যামেরায় উন্নতমানের ফটোগ্রাফি

এই ফোনটির পেছনে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার ফলে এটি দিয়ে তোলা যাবে চমৎকার সব ছবি। এর ১.৯ অ্যাপারচার বিশিষ্ট ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরায় অল্প আলোতেও উঠবে ঝকঝকে ছবি, আর সাথে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স থাকায় ছবি তোলা যাবে অনেক ডিটেইলে। ফোনটির সামনে থাকছে ২.০ অ্যাপারচার বিশিষ্ট ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এছাড়া, এআর ইমোজি এবং ছবিতে স্টিকার, স্ট্যাম্প ব্যবহার করে নিজের সৃজনশীল দিক তুলে ধরার সুযোগও থাকছে।

 শক্তিশালী ব্যাটারি

ফাস্ট চার্জিংয়ের সাথে গ্যালাক্সি এম০২-তে রয়েছে ৫,০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি। তাই, আপনি দীর্ঘ সময় ধরে গেম খেললে অথবা অনেকক্ষণ বাসার বাইরে থাকলেও চার্জ শেষ হয়ে যাওয়া নিয়ে যেমন শঙ্কায় থাকতে হবে না, বার বার চার্জ দেয়ার ঝামেলাও এড়ানো যাবে।

 দুর্দান্ত প্রসেসর ও স্টোরেজ

স্যামসাং গ্যালাক্সি এম০২-তে রয়েছে ১.৫ গিগা হার্জ বিশিষ্ট কোয়াড কোর প্রসেসর, যা ব্রাউজিংয়ে দিবে অসাধারণ অভিজ্ঞতা। ৩২ জিবি রমের এই সেটটি ২ ও ৩ জিবি র‍্যাম এই দুই সংস্করণে পাওয়া যাচ্ছে। ১ টেরা বাইট পর্যন্ত এক্সপান্ডেবল মেমোরি থাকায় ফোনের স্পেস বাড়াতে বার বার ফাইল ডিলিট করার প্রয়োজন হবে না।

স্যামসাং গ্যালাক্সি এম০২ এর ২ জিবি র‍্যাম ও ৩২ জিবি রমের সংস্করণটির মূল্য ৯,৫৯৯ টাকা এবং ৩ জিবি র‍্যাম ও ৩২ জিবি রমের সংস্করণটির মূল্য ১০,৯৯৯ টাকা। সব মিলিয়ে, সুবিশাল স্ক্রিন, শক্তিশালী ব্যাটারি আর নিখুঁত ক্যামেরাযুক্ত বাজেটবান্ধব স্যামসাং গ্যালাক্সি এম০২-কে এই মূল্য পরিসরে অন্য যেকোন স্মার্টফোন থেকে নিশ্চিতভাবেই এগিয়ে রাখা যায়।

 

এই সপ্তাহের জনপ্রিয়

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

সর্বশেষ

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

ইন্ডাস্ট্রির সঙ্গে শিক্ষার্থীদের সেতুবন্ধন করবে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

ডেস্কটপেই এআই মডেল তৈরির সুযোগ আনল গিগাবাইট

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বখ্যাত কম্পিউটার হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘গিগাবাইট’ লোকাল...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি