মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
25.9 C
Dhaka

দেশের গন্ডি পেরিয়ে “ঘোস্ট হান্টার ইনভেস্টিগেটর্সের” চার দুঃসাহসীর পথচলা

টেকভিশন২৪ প্রতিবেদক: ছোট বেলায় বড়দের মুখে ভুতের গল্প শুনতে সবাই খুব ভালো লাগতো। কিন্তু ভালোলাগার পাশাপাশি ভয়ে আঁতকেও উঠতাম। রেডিওতে এক সময় ভুত এফএম দিতো, হাজারো, লক্ষ মানুষ আমরা ভুত এফএম শুনতাম। কিন্তু শোনার থেকেও দেখার প্রতি আমাদের একটা আকাঙ্খা থেকেই যেতো সব সময়। আর আমাদের এই আকাঙ্খা পূরনের জন্যেই বোধহয় “ঘোস্ট হান্টার ইনভেস্টিগেটর্স” এর পথচলা শুরু।

দেশে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সুবাদে আমরা অনেকেই “ঘোস্ট হান্টার ইনভেস্টিগেটর্সের” সাথে পরিচিত হই। 

ঘোস্ট হান্টার ইনভেস্টিগেটর্স এর লোগো।

ঘোস্ট হান্টার ইনভেস্টিগেটর্সের প্রথম লাইভ শুরু করে ২০১৭ সালের ১৯ সেপ্টেম্বর থেকে। এখন পর্যন্ত দেশের বিভিন্ন জেলা মিলিয়ে ১০০টার অধিক লাইভ করেছে। সম্প্রতি ভারতীয় একটা অনুষ্ঠানে অংশগ্রহণের পাশাপাশি দুটো লাইভ অনুষ্ঠান করতে সক্ষম হয়েছি। এই লাইভ অনুষ্ঠান চালিয়ে যেতে মানুষিক শারীরিক, পারিবারিক‌ ও‌ অর্থনৈতিক নানান‌ সমস্যার সম্মুখীন হয়েছি বলে টেকভিশন২৪ কে জানান, টিমের এডমিন আবু নাঈম সাকি।

তিনি বলেন, আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা‌ হচ্ছে সারা বিশ্বের মতো আমাদের টিমটাও যেন স্বীকৃতি পায় ও আন্তর্জাতিক পর্যায়ে নিতে পারি এবং মানুষকে প্যারানরমাল জগতটা আসলে কি সেটা চেনাতে ও এইসব বিষয় নিয়ে অনেক মানুষ অনেক ধোকাতে পড়েছে ওইগুলা থেকে মানুষকে ফেরাতে পারি।

আবু নাঈম সাকির দেশের বাড়ি চাঁদপুরের মতলবে, আবির হোসাইন জনির দেশের বাড়ি মানিকগঞ্জে হলেও তাদের দুজনেরই বেড়ে ওঠা ঢাকাতে। এইসব কর্মকাণ্ডের জন্যে প্রথম দিকে পারিবারিক ভাবে নানান কথা শুনতে হয়েছিল তাদের। কিন্তু ভুতুড়ে স্বাদের নেশায় আর সবার আকাশচুম্বী ভালোবাসার কারণে কোন কিছুই বাঁধা হয়ে দাঁড়াতে পারেনি।

আবির হোসাইন জনি যাকে আমরা সবাই জনি ভাই হিসেবেই জানি। অনেকেই হয়তো বলছেন এতো কথা হলো কিন্তু জনি ভাই সম্পর্কে কেন কিছু বলছিনা! হ্যাঁ এই প্রশ্ন আসাটাই স্বাভাবিক। কারণ ঘোস্ট হান্টারের অন্যতম প্রিয় একটি মুখ হচ্ছে এই আবির হোসাইন জনি। ওনার সাথে আবু নাঈম সাকির সম্পর্ক কি এবং কবে থেকে? এই প্রশ্নে তিনি আমাদের জানান, জনি ভাইয়ের সাথে আমার পরিচয় প্রায় ৮-৯ বছর থেকে। আমি নিজে একজন ব্যাবসায়ী আর জনি ভাই এবং আমি এক সাথেই ব্যবসা করছি।”

দেশজুড়ে বিভিন্ন জেলায় তাদের এই লাইভ অনুষ্ঠানগুলো পরিচালনা করতে ভালো মানের আর্থিক সাপোর্টও প্রয়োজন হয়। যেহেতু এখান থেকে তাদের ব্যাবসায়িক কোন সমৃদ্ধির সুযোগ নেই এবং বিষয়টাকে তারা শখের বসেই চালিয়ে যাচ্ছে। অনুষ্ঠানটিকে চালিয়ে নিতে এএস আর এম স্টিল কোম্পানি তাদের সাথে যুক্ত হয়েছে। তাদের এই অলাভজনক উদ্যোগকে আন্তর্জাতিক মানের পর্যায়ে নিয়ে যেতে হলে আর্থিক সহযোগিতা ও প্রয়োজন রয়েছে।

সুতরাং ডিজিটাল মিডিয়ায় যারা ব্যবসার প্রচার-প্রচারনা করেন চাইলে আপনারা ঘোস্ট হান্টার ইনভেস্টিগেটর্সের সাথে যোগাযোগ করেত পারেন যার ফলে আপনার ব্যবসায়িক প্রচার-প্রচারনা সুযোগে তাদের টিমও কিছু আর্থিক ভাবে উপকৃত হতে পারে। ঘোস্ট হান্টার টিমের ফেসবুকের বর্তমান ফলোয়ার সংখ্যা ৬ লাখেরও বেশি এবং ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ৭০ হাজারেরও বেশি।

 

 

এই সপ্তাহের জনপ্রিয়

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

সর্বশেষ

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

ইন্ডাস্ট্রির সঙ্গে শিক্ষার্থীদের সেতুবন্ধন করবে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

ডেস্কটপেই এআই মডেল তৈরির সুযোগ আনল গিগাবাইট

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বখ্যাত কম্পিউটার হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘গিগাবাইট’ লোকাল...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি