বুধবার, জুন ১০, ২০২৬
35.3 C
Dhaka

নতুন মার্কেটপ্লেস উইমেনইন ই-কমার্স চালু

টেকভিশন২৪ ডেস্ক: ২০১৩ সালের ফেব্রুয়ারি মাসের ৪ তারিখে উইমেন ইন ডিজিটাল এর জন্ম। বর্তমান আওয়ামীলীগ সরকারের নির্বাচনী ইশতেহার “ডিজিটাল বাংলাদেশ” থেকে অনুপ্রাণিত হয়ে এবং ডিজিটাল বাংলাদেশ স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে বাবা বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী অনুপ্রেরণায় আছিয়া খালেদা নীলা প্রতিষ্ঠা করেন উইমেন ইন ডিজিটাল। তারা মনে করেন দেশের মানুষের অর্ধেকই নারী আর নারী যদি পিছিয়ে থাকে তাহলে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। তারা নিজ উদ্যোগে প্রতিষ্ঠানটি প্ৰতিষ্ঠা করেন।
 
উইমেন ইন ডিজিটাল টেকনোলজির মাধ্যমে নারীর ক্ষমতায়ন করেন এবং ইন্টারনেটের মাধ্যমে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করেন।
 
এ পর্যন্ত প্রতিষ্ঠানটি ১০,০০০ এর ও বেশি নারীকে IT প্রশিক্ষণ দিয়েছে এবং ৭০০০ এর বেশি নারীর কর্ম স্থানের ব্যবস্থা করেছে।
 
বাংলাদেশের পাঁচটি ভিন্ন গ্রামে এবং নেপালে তাদের টেকনিক্যাল স্কুল রয়েছে। যে স্কুলে তারা নারীদের বিভিন্ন টেকনিকাল বিষয়ের উপর প্রশিক্ষণ দিয়ে থাকেন এবং কর্ম সংস্থানের ব্যবস্থা  করে থাকেন। ঢাকা তাদের হেড অফিসে ২৫জন ইঞ্জিনিয়ার নারী আন্তর্জাতিক ক্লায়েন্টের জন্য কাজ করে থাকেন।
 
প্রতিষ্ঠানটি কাজ করে, নারীর প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ এবং  উইমেন ইন ই -কমার্স, উইমেন ইন সাইবার সিকিউরিটি, হেলথ টেক এবং আগ্রো টেক নিয়ে।
 
আন্তর্জাতিক অনেক পুরষ্কারের অধিকারী এই প্রতিষ্ঠানটি বরাবরই দেশের ঐতিহ্য এবং ইতিহাসকে সম্মান রেখে অনেক উদ্যোগ নিয়েছে , এ বার নারী দিবসকে সামনে রেখে তারা নারীদের জন্য নিয়ে এসেছে www.womenine-commerce.com or www.womeninecommerce.com.bd নামে একটি ই-কমার্স মার্কেটপ্লেস।
 
বাংলাদেশের নারী উদ্যোক্তারা পাচ্ছেন নিজস্ব একটি প্লাটফর্ম যেখানে তারা তাদের পণ্য ক্রয় বিক্রয় করতে পারবেন। তাদের কোনো সামাজিক যোগাযোগমাধ্যমের উপর নির্ভর করতে হবে না। নারী উদ্যোক্তাদের জন্য দেশের সর্ব প্রথম মার্কেটপ্লেস এটাই।
 
ই – কমার্স নিয়ে উইমেন ইন ডিজিটাল বিগত আট বছর যাবৎ কাজ করছে। উইমেন ইন ডিজিটালের প্রতিষ্ঠাতা আছিয়া নীলা মনে করেন, সামাজিক যোগাযোগের মাদ্ধমে যে বেচাকেনা হচ্ছে তা সত্যিকারের ই- কমার্সের প্রসারের পক্ষে বাধা গ্রস্থ হচ্ছে। তাই এখন থেকেই মানুষ কে সঠিক  ই- কমার্স সম্পর্কে সঠিক ভাবে জানানো না হয় পরবর্তীতে  ডিজিটাল কমার্সের জন্য  সমস্যা সৃষ্টি হতে পারে। উইমেন ইন ই- কমার্সের এই মার্কেটপ্লেস এ এখন পর্যন্ত ১৫ টি শপ অন্তর্ভুক্ত হয়েছে। আরও বেশ কিছু শপের অবেদন আছে যা আস্তে আস্তে অন্তর্ভুক্ত করা হবে।
 
আজ মার্কেটপ্লেসটি প্রাথমিক ভাবে উদ্বোধন করেছেন বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল খায়ের  পাটোয়ারী, সাথে ছিলেন উইমেন ইন ই-কমার্স প্লাটফর্মের সকল ব্যক্তিবর্গ এবং উদ্যোক্তারা।
 
 
 
 

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ফুডপ্যান্ডায় এক ঘণ্টার মধ্যে জার্সি ডেলিভারি

টেকভিশন২৪ ডেস্ক: দোরগোড়ায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ ২০২৬, আর...

সর্বশেষ

ফ্রি গুগল এআই প্লাস নিয়ে এলো টেকনো

এআই-নির্ভর গ্লোবাল প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনো বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য...

দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ওশান ডাটা সেন্টার উদ্বোধন...

আউটসোর্সিং খাতের বিকাশে দীর্ঘমেয়াদি বাজেট নীতি সহায়তা ও প্রণোদনা প্রয়োজন: বাক্কো সভাপতি

দেশের তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা খাত (বিপিও, আইটি/আইটিইএস) বর্তমানে বাংলাদেশের ডিজিটাল...

ডিএক্স গ্রুপের হাত ধরে ফিরলো হুয়াওয়ে মোবাইল ফোন ও গেজেটস

বেশ কিছুদিন বিরতি দিয়ে, ডিভাইস সংক্রান্ত সব ধরনের জটিলতার...

শাওমির ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড শাওমি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে...

সিএমজি’র দ্বিতীয় ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ’ আসছে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গোল্ডেন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি