শুক্রবার, অক্টোবর ২, ২০২৬
29.3 C
Dhaka

ডিজিটাল সার্ভিস ইমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টারে ভিত্তি প্রস্তর স্থাপন

শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২০ কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলায় দাসিয়ারছড়া মাধ্যমিক বিদ্যালয়ে ডিজিটাল সার্ভিস ইমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টারে (ডি-সেট) ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। 

সদ্য বিলুপ্ত ছিটমহলগুলোতে আইসিটি প্রশিক্ষণ এবং অবকাঠামো স্থাপন কর্মসূচীর আওতায় এই সেন্টারটি নির্মাণের ফলে ওই এলাকার হাজার হাজার মানুষের উন্নত শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে আশাবাদ ব্যক্ত করেছেন প্রতিমন্ত্রী।

উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে তিনি বলেন, কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলায় সদ্য বিলুপ্ত ছিটমহলের প্রতিটি গ্রামে আজ আধুনিক তথ্য প্রযুক্তি সেবা গিয়েছে। সেখানে ৮টি স্কুল-মাদারাসায় ২০টি করে কম্পিউটার ও একটি করে ল্যাপটপ বিতরণ ও এক হাজার তরুণ-তরুণীকে আইসিটি প্রশিক্ষণ দিয়ে মডেল স্কুলে পরিণত করেছে সরকার।

ভিত্তি প্রস্তর উদ্বোধনের পর তিনি লালমনিরহাট “শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার” এর প্রস্তাবিত জায়গা পরিদর্শন করেন। একইসঙ্গে জেলার হাতিবান্ধা উপজেলার বড়খাতা এলাকায় “বাংলাদেশ তুর্কি টেকনিক্যাল ইনস্টিটিউটের” উদ্বোধন করেন তিনি। এসময় তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান, স্থানীয় সংসদ সদস্য মোতাহার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

টেকইকম ডেক্স

এই সপ্তাহের জনপ্রিয়

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

আসুস এক্সপার্টবুক আলট্রা সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি 

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমানে আধুনিক ব্যবসায়িক কাজের জন্য শক্তিশালী পারফরম্যান্সের...

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

সর্বশেষ

এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক পেলো বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক:  ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের এশিয়া-প্যাসিফিক...

সেরা মার্চেন্ট সম্মাননা দিলো পাঠাও কুরিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: বছরের প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারে চমৎকার পারফরম্যান্সের...

স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বৃহৎ কানেক্টেড ইকোসিস্টেমে অনার

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) ও কানেক্টেড টেকনোলজি নিয়ে...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

ওয়ালটন প্লাজায় প্রচারিত হবে ‘মুন অ্যালার্টে’র নিখোঁজ বার্তা

টেকভিশন২৪ ডেস্ক: হারিয়ে যাওয়া বা নিখোঁজ মানুষকে দ্রুত খুঁজে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি