শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
31 C
Dhaka

খুলনায় শিক্ষার্থীদের পুরস্কার দিলো গ্রামীণফোন

spot_img

গ্রামীণফোনের সহযোগিতায় খুলনা মহানগরীর ৪৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৩৪১ জন শিক্ষার্থীকে উল্লেখযোগ্য সংখ্যক বই পড়ার জন্য পুরস্কার দেয় বিশ্বসাহিত্য কেন্দ্র। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) পিটিআই খুলনা প্রাঙ্গণে পুরস্কার বিতরণ করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত সচিব ও মহাপরিচালক মো. ফসিউল্লাহ।

এসময় মিডিয়া ব্যক্তিত্ব ডা. আব্দুন নূর তুষার, খুলনা বিভাগীয় কমিশনার মোঃ হাবিবুল হক খান, জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা খোঃ রুহুল আমীন, প্রাথমিক শিক্ষা উপ-পরিচালক মেহেরুন নেছা গ্রামীণফোনের জেনারেল ম্যানেজার (সাসটেইনএবিলটি)ফারজানা রহমান, বিশ্বসাহিত্য কেন্দ্রের সাবেক মহানগর সংগঠন হুমায়ুন কবির ববি উপস্থিত ছিলেন।

খুলনা মহানগরীর ৪৩টি স্কুলের পুরস্কার বিজয়ী মোট ৩৩৪১ জন শিক্ষার্থীকে স্বাগত পুরস্কার, শুভেচ্ছা পুরস্কার, অভিনন্দন পুরস্কার ও সেরাপাঠক পুরস্কার এই চারটি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।

প্রথম পর্বে ১৮টি স্কুলের ১৬৩৯ জন শিক্ষার্থী ও দ্বিতীয় পর্বে ২৫টি স্কুলের ১৭০২ জন শিক্ষার্থী পুরস্কার পেয়েছে । তাদের মধ্যে স্বাগত পুরস্কার পেয়েছে ১৮০৪ জন, শুভেচ্ছা পুরস্কার পেয়েছে ৯৭৮ জন, অভিনন্দন পুরস্কার পেয়েছে ৪৬২ জন এবং সেরাপাঠক পুরস্কার পেয়েছে ৯৭ জন। সেরাপাঠক পুরস্কার বিজয়ী ৯৭ জনের মধ্যে লটারীর মাধ্যমে ১০জনকে প্রদান করা হয় ২০০০ টাকা সমমূল্যের বইয়ের একটি করে বিশেষ পুরস্কার। এছাড়াও লটারীর মাধ্যমে ৪ জন অভিভাবককেও একই ধরণের বিশেষ উপহার প্রদান করা হয়।

সংগৃহীত

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

হাইকোর্টের নির্দেশনায় ওয়ালটন হাই-টেক ও ডিজি-টেক একীভূতকরণ; ২১ মে ইজিএম

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ...

সর্বশেষ

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হলো এসইবিএল

টেকভিশন২৪ ডেস্ক: স্যামসাং বাংলাদেশের জাতীয় পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি