বুধবার, আগস্ট ২৬, ২০২৬
28 C
Dhaka

ভিসার কান্ট্রি ম্যানেজার সৌম্য বসু

টেকভিশন২৪ ডেস্ক: পেমেন্ট প্রযুক্তিতে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ভিসা আইএনসি (এনওয়াইএসই: ভি) সৌম্য বসুকে বাংলাদেশে তাদের কান্ট্রি ম্যনেজার পদে নিযুক্ত করার ঘোষণা দিয়েছে। সৌম্য বাংলাদেশ, নেপাল এবং ভুটানে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালনা করবেন এবং এই অঞ্চলে ভিসার লিডারশিপ টিমে কাজ করবেন।

গত বছরের শেষে ভিসা বাংলাদেশে তাদের কান্ট্রি লিয়েসন অফিস স্থাপনের পরিকল্পনা ঘোষণা করে। এর মাধ্যমে ভিসার ঢাকা ভিত্তিক একটি আলাদা টিম থাকবে, যা সৌম্যর নেতৃত্বে পরিচালিত হবে। এছাড়াও, প্রতিষ্ঠানটি সারাদেশে ডিজিটাল পেমেন্টের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের সাথে সাথে বংলাদেশি গ্রাহকদের জন্য নতুন পরিষেবাদি চালু করবে।

সৌম্য ২০১৬ সাল থেকে ভিসার সাথে কাজ করছেন এবং দক্ষিণ এশিয়ার ব্যবসায়িক কৌশল এবং নানা কার্যক্রমের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। তার এই অভিজ্ঞতা বাংলাদেশে সিদ্ধান্ত প্রণয়নকারী এবং খাত সংশ্লিষ্ট অংশীদারদের সাথে দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব গঠনে এবং সম্পর্ক বিস্তারে ভিসাকে সহায়তা করবে। যার মধ্যে থাকবে ব্যাংক, ফিনটেক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), ব্যবসায়ী ও প্রতিষ্ঠান এবং নিয়ন্ত্রক কর্তৃপক্ষ।

ভিসায় যোগদানের পূর্বে সৌম্য ভারতের শীর্ষস্থানীয় বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠান যেমন- টাটা গ্রুপ, ক্রিসিল এবং ডায়বল্ড নিক্সডর্ফের ব্যবস্থাপনায় কাজ করেছেন। এই অঞ্চলে এসব প্রতিষ্ঠানের বিক্রয় বৃদ্ধি এবং ব্যবসায়িক বিকাশের ক্ষেত্রে তার অসামান্য ভূমিকা রয়েছে।

বাংলাদেশ, নেপাল এবং ভুটানের নবনিযুক্ত কান্ট্রি ম্যানেজার সৌম্য বসু তার এই নিযুক্তি সম্পর্কে বলেন, ‘ভিসা আমাকে এমন দারুণ একটি সুযোগের জন্য নির্বাচিত করায় আমি সত্যিই খুব আনন্দিত। বিগত কয়েক বছর ধরে আমাদের ক্লায়েন্ট, নিয়ন্ত্রক এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে নিবিড়ভাবে কাজ করার পরে আমরা এখন বাংলাদেশে ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে ভিসার অগ্রণী ভূমিকা সম্পর্কে সচেতন। নতুন পদে নিযুক্ত হয়ে আমি বাংলাদেশি ডিজিটাল পেমেন্ট প্রফেশনালদের নিয়ে টিম গড়ে তোলার পাশাপাশি বিশ্বমানের ডিজিটাল পেমেন্ট পণ্য এবং সমাধান নিয়ে আসার মাধ্যমে এদেশে একটি সমৃদ্ধ ঐতিহ্য গড়ে তোলার পরিকল্পনা করছি’।

 

 

 

এই সপ্তাহের জনপ্রিয়

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

দক্ষ জনবল তৈরিতে এনএসডিএ নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে বিসিএস নেতৃবৃন্দের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: আইসিটি শিল্পের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদা, চতুর্থ...

যাত্রা শুরু করলো ‘জিরাইল সোসাইটি’,প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: “ঐতিহ্য - ঐক্য - সহযোগিতা - উন্নয়ন”...

সর্বশেষ

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয়...

ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান

টেকভিশন২৪ ডেস্ক: গত বৃহস্পতিবার (২০ আগস্ট) রাজধানীর ওয়ালটন করপোরেট...

কার্ভড ডিজাইনে আসছে ভিভো ভি৮০ লাইট

টেকভিশন২৪ ডেস্ক: নতুন কিছু নিয়ে দেশের বাজারে আসছে ভিভোর...

বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ

টেকভিশন২৪ ডেস্ক: নারী যাত্রীদের জন্য গণপরিবহন ব্যবস্থাকে আরও সহজ,...

ফ্রিজের প্রযুক্তিতে বড় বদল: তামার জায়গা নিচ্ছে আধুনিক উপাদান

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিজের তাপ নির্গমন অংশে বা কনডেনসারে দীর্ঘকাল...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি