বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
26.8 C
Dhaka

স্যামসাং ওয়ান ইউআই ৩

টেকভিশন২৪ ডেস্ক: ইতিমধ্যেই ওয়ান ইউআই ৩ উন্মোচন করেছে স্যামসাং ইলেকট্রনিকস। এর সর্বশেষ আপগ্রেডটি নির্দিষ্ট কিছু গ্যালাক্সি ডিভাইসে এসেছে। এ আপগ্রেড ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে আকর্ষণীয় নতুন ডিজাইন, উন্নতমানের নিত্য ব্যবহার্য ফিচার এবং নানা কাস্টমাইজেশন সুবিধা। এই আপগ্রেডটি অ্যান্ড্রয়েড ১১ ওএস-এর সাথে পাওয়া যাবে, যা স্যামসাং- এর লক্ষাধিক ডিভাইসে তৃতীয় প্রজন্মের অপারেটিং সিস্টেম (ওএস) আপগ্রেড পৌঁছে দেয়ার অঙ্গীকারের অংশ হিসেবে গ্রাহকদের কাছে দ্রুততার সাথে সর্বাধুনিক উদ্ভাবন প্রদানের প্রতিশ্রুতিকে আরও জোরদার করেছে।

বেশিরভাগ বাজারে গ্যালাক্সি এস২১ সিরিজ এবং গ্যালাক্সি এস২০ সিরিজে ওয়ান ইউআই ৩ অন্তর্ভুক্তি শুরু হয়েছে। আপগ্রেডটি শীঘ্রই আরও বেশি দেশে এবং গ্যালাক্সি নোট২০, জেড ফোল্ড২, জেড ফ্লিপ, নোট ১০, ফোল্ড এবং এস১০ সিরিজসহ আরও অনেক ডিভাইসে পাওয়া যাবে। চলতি বছরের প্রথমার্ধে গ্যালাক্সি এ ডিভাইসেও এই আপগ্রেড আসবে।

ওয়ান ইউআই ৩ -এর ডিজাইন আপগ্রেড গ্যালাক্সি ব্যবহারকারীদের ওয়ান ইউআই অভিজ্ঞতাকে আরও স্বাচ্ছন্দ্যদায়ক করবে। ইন্টারফেসের মধ্যে যেসব ফিচার ব্যবহারকারীরা সবচেয়ে বেশি ব্যবহার করেন (যেমন: হোম স্ক্রিন, লক স্ক্রিন, নোটিফিকেশন এবং কুইক প্যানেল), সেসব ফিচারে গুরুত্বপূর্ণ তথ্য প্রদর্শনে এ ফিচারগুলো দেখার ও ব্যবহারের ক্ষেত্র আরও সমৃদ্ধ করা হয়েছে।

ওয়ান ইউআই ৩ শুধু দেখতেই ভিন্ন নয়, এটি ব্যবহারেও ভিন্নধর্মী অভিজ্ঞতা প্রদান করে—ন্যাচারাল হ্যাপটিক ফিডব্যাকের সাথে মসৃণ মোশন ইফেক্ট ও এনিমেশন সমন্বিত হয়ে ফোনের ব্যবহারকে করবে আরও আনন্দদায়ক।

ওয়ান ইউআই ৩ ব্যবহারকারীর ডিভাইসে থাকা ক্যামেরাকে আরও শক্তিশালী করে তোলে। ছবিতে উন্নতমানের এআই ভিত্তিক জুম এবং উন্নত অটোফোকাস ও অটো-এক্সপোজার দুর্দান্ত ছবি তোলায় সহায়তা করে। আর এসব স্মৃতি যাতে হারিয়ে না যায় তা নিশ্চিত করতে, এডিট করা ছবি সেভ করার পরেও পুনরায় আসল ছবিটি ব্যবহারকারীরা দেখতে পাবেন।

স্যামসাং ব্যবহারকারীদের পছন্দ অনুযায়ী ইউআই কাস্টমাইজ করার সুবিধা নিয়ে এসেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের কাজ ও ব্যক্তিজীবনের জন্য আলাদা প্রোফাইল করতে পারবেন, যাতে ভুল মানুষকে কিছু পাঠিয়ে দেয়া নিয়ে ব্যবহারকারীদের চিন্তা করতে না হয়। কলের অভিজ্ঞতাকে আরও ব্যক্তিগত করে তুলতে, এখন ইনকামিং এবং আউটগোয়িং কল স্ক্রিনে ভিডিও সংযুক্ত করা যাবে।

ব্যবহারকারীদের প্রয়োজনের বিষয়টি বিবেচনা করেই ওয়ান ইউআই ৩ তৈরি করা হয়েছে। এর ডিজিটাল ওয়েলবিয়িং  অ্যাপ্লিকেশন মানুষকে তার ডিজিটাল অভ্যাস শনাক্ত ও সমৃদ্ধ করতে সাহায্য করে। গ্যালাক্সি ব্যবহারকারীদের অভিজ্ঞতার উন্নয়নে ধারাবাহিক চেষ্টা চালিয়ে যাচ্ছে স্যামসাং; এবং এরই ধারাবাহিকতায় নতুন ডিভাইস উন্মোচনের সাথে সাথে ওয়ান ইউআই -এ আরো অনেক আপডেট আসবে।

 

 

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি