বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
26.5 C
Dhaka

দারাজের নতুন ক্যাম্পেইন অ্যাম্বাসেডর সাকিব

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের এক নম্বর অলরাউন্ডার সাকিব আল হাসান আজ দেশের বৃহত্তম ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশের সাথে একটি এক বছর মেয়াদী চুক্তি স্বাক্ষর করেছেন। এই চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে সাকিব দারাজ বাংলাদেশের নতুন ক্যাম্পেইন অ্যাম্বাসেডর হিসেবে যাত্রা শুরু করলেন।

আজ দারাজ বাংলাদেশের বনানী সদর দফতরে উভয় পক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এখন থেকে দারাজের বিভিন্ন ক্যাম্পেইন, যেমন: বাংলা নববর্ষ, অ্যানিভার্সারি এবং সিঙ্গেল ডে ক্যাম্পেইন ১১.১১- এ দারাজের সাথে এক হয়ে কাজ করবেন সাকিব।

এই উপলক্ষে দারাজ বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মোস্তাহিদল হক  বলেন ‘সাকিবের সবচেয়ে বড় গুণ হচ্ছে নির্ভরযোগ্যতা এবং ধারাবাহিকতা, যা দারাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। দু’টি ভিন্ন খাতে শীর্ষে থাকা দু’জন যৌথভাবে কাজ করার ফল কতটা দৃশ্যমান হবে তা যে কেউ সহজেই অনুমান করতে পারে। এই চুক্তির ফলে সামনে আরো বড় কিছু নিয়ে আসতে প্রস্তুত দারাজ, এক্ষেত্রে কেনাকাটাপ্রেমীরা অবশ্যই দারাজের ওপর ভরসা রাখতে পারে।’

এই পার্টনারশিপ অনলাইন ক্রেতাদের জন্য বেশ বড় এবং আকর্ষণীয় কিছু নিয়ে আসবে বলে আশা করা যাচ্ছে। যেকোন পরিস্থিতি সফলতার সাথে মোকাবিলা করতে সাকিব যেমন দৃঢ় প্রতিজ্ঞ, তেমনি দারাজও (https://www.daraz.com.bd/) যেকোনো পরিস্থিতিতে, একই উৎসাহ ও উদ্দীপনায় গ্রাহকদের কাছে সেরা দামে সেরা পণ্য ও অফার প্রদান করবে।

সাকিব আল হাসান বলেন, “আমাকে এই সুযোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। সাধারণত আমার ব্র্যান্ডদের সাথে পার্টনারশিপ বেশ লম্বা সময়ের জন্যই হয় তাই আশা  করছি দারাজের সাথেও একটি বড় সময় কাটাতে পারব, ঠিক যেমন ক্রিকেটে ১০০ রানের বড় পার্টনারশিপ হয় তেমনি আমরা এই পার্টনারশিপের মাধ্যমে  একইসাথে এগিয়ে যেতে পারব।

 

 

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

​সাংহাইয়ে ওয়ার্ল্ড এআই কনফারেন্সে যোগ দিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ‌্যাপ্টারের সভাপতি নাদির, বিপ্লব সাধারণ সম্পাদক

টেকভিশন২৪ প্রতিবেদক: ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ (আইএসওসি) চ্যাপ্টারের ২০২৬ -২০২৮...

সর্বশেষ

গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমালো স্যামসাং

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ফুটবল উন্মাদনায় ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি