বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
26.5 C
Dhaka

স্মার্টফোন চুরি প্রতিরোধে ‘থিফগার্ড’ অ্যাপ আনলো সফটালজি

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন চোরের হাত থেকে সুরক্ষায় ‘থিফগার্ড’ নামে যুগান্তকারী অ্যান্ড্রয়েড অ্যাপ চালু করলো সফটালজি লিমিটেড নামের দেশীয় একটি প্রযুক্তি প্রতিষ্ঠান। হারিয়ে যাওয়া ডিভাইস শনাক্ত ও পুনরুদ্ধারে সাহায্য করবে অ্যাপটি।

বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই অ্যাপটি চালু করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি।বিজ্ঞপ্তিতে বলা হয়, মোবাইল ফোন চুরি হলে চোরের ছবি ও লোকেশন জানতে সহায়তা করবে অ্যাপটি। এ সময় চোর মোবাইল ফোন বন্ধ করতে পারবে না। চোর মোবাইল ফোনটি কম্পিউটারের সঙ্গে কানেক্ট করতেও পারবে না। মোবাইলের সিম চেঞ্জ করলে মালিককে নতুন সিম নাম্বার জানিয়ে দিবে।

অনুমতি ব্যতীত কেউই ডিভাইসে থাকা কোনো ডাটাতে অ্যাক্সেস করতে পারবে না। মোবাইল ফোন চুরি হওয়ার সঙ্গে সঙ্গে হাতের কাছে যেকোনো স্মার্টফোন অথবা কম্পিউটার থেকে www.thiefguardbd.com ওয়েবসাইটে গিয়ে ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করলেই চুরি হয়ে যাওয়া মোবাইল ফোনের ক্যামেরা চালু করা যাবে এবং চুরি হওয়া মোবাইল থেকে মোবাইলের মালিকের ইমেইলে ছবি পাঠাতে থাকবে। এ সময় জিপিএস অন করে দিলে লোকেশনও পাঠাতে থাকবে।এই অ্যাপে অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে- মোবাইল ফোনের মালিক চাইলে হারিয়ে যাওয়া ফোনের স্ক্রিন লক করতে পারবেন।

এছাড়া যেকোনো সময় ভাইরাস স্ক্যান করতে পারবেন। যেকোনো পাবলিক প্লেসে অন্য কেউ পকেট থেকে মোবাইল বের করতে চাইলে সাইরেন বেজে উঠবে। মোবাইলটা টেবিলে বা চার্জে দিয়ে অন্য কোথাও থাকলে এবং সে সময়ে কেউ মোবাইলটা চার্জ থেকে খুলতে চাইলে তাৎক্ষণিক সাইরেন বেজে উঠবে। যতক্ষণ পর্যন্ত সঠিক প্যাটার্ন দিয়ে নির্দিষ্ট অপশনে গিয়ে বন্ধ না করবে ততক্ষণ পর্যন্ত অ্যালার্ম বাজতেই থাকবে।

সদ্য উন্মুক্ত হওয়া অ্যাপটির ব্যাপারে সফটালজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইদুর রহমান বলেন, বাংলাদেশে দ্রুত গতিতে স্মার্টফোনের ব্যবহার বাড়ছে। প্রিয় এই স্মার্টফোনে অতিপ্রয়োজনীয় অনেক তথ্য, ফোন নাম্বার, ছবিসহ আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষিত থাকে। কিন্তু ফোনটি চুরি হলে বা হারিয়ে গেলে সেসব দরকারি তথ্যাদি পাওয়া অনেক কঠিন হয়ে যায়।

আমাদের উদ্ভাবিত অ্যাপ স্মার্টফোনে ইনস্টল করা থাকলে আগামীতে নির্ভয়ে ফোন ব্যবহার করা যাবে এবং আপনার ব্যক্তিগত তথ্য, ফোন নাম্বার ও প্রিয় মোবাইল ফোনটি সুরক্ষিত থাকবে।এই অ্যাপটি অ্যান্ড্রয়েড-৭ থেকে যেকোনো ভার্সনে ব্যবহার করা যাবে। আপাতত এক বছর ও দুই বছর মেয়াদী এ থিফগার্ড অ্যাপটি সারাদেশের মোবাইল ফোনের দোকানে পাওয়া যাচ্ছে।

এ সম্পর্কে আরও জানা যাবে www.thiefguardbd.com এই ওয়েবসাইটে।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

​সাংহাইয়ে ওয়ার্ল্ড এআই কনফারেন্সে যোগ দিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ‌্যাপ্টারের সভাপতি নাদির, বিপ্লব সাধারণ সম্পাদক

টেকভিশন২৪ প্রতিবেদক: ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ (আইএসওসি) চ্যাপ্টারের ২০২৬ -২০২৮...

সর্বশেষ

গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমালো স্যামসাং

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ফুটবল উন্মাদনায় ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি