শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
27 C
Dhaka

ভালোবাসার অনুভূতি প্রকাশে রাকুতেন ভাইবার

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: রাকুতেন ভাইবার ব্যবহারকারীরা অ্যাপটির বিশেষ ফিচার ব্যবহার করে আসন্ন ভালোবাসা দিবসে প্রিয়জনদের মাঝে ভালোবাসার উষ্ণতা ছড়িয়ে দিতে পারবেন।

এ ফিচারগুলো হলো: কিউপিড বট, ডিসঅ্যাপিয়ারিং মেসেজ, পার্সোনালাইজড স্টিকার, জিআইএফ প্রভৃতি। বিশেষ এই দিনটিকে যুগলদের জন্য আনন্দময় করতে জনপ্রিয় এই যোগাযোগ প্ল্যাটফর্মটি তাদের বেশ কিছু ফিচারকে নতুন করে সাজিয়েছে।

বিশেষ এই দিনটিতে প্রিয়জনের সান্নিধ্য প্রাপ্তির বিষয়টি যুগলদের জন্য পরমানন্দদায়ক; তবে, চলমান কোভিড-১৯ বৈশ্বিক মহামারি অনেক যুগলের জন্য বিশেষ এই দিনটিতে তাদের প্রিয়জনের সাথে সুন্দর সময় কাটাতে বাঁধাগ্রস্ত করতে পারে। এই বিষয়টির সমাধান হিসেবে এবং যেসব যুগল পরস্পরের কাছ থেকে দূরে থাকেন তাদেরকে পরস্পরের কাছে নিয়ে আসতে ভাইবারের ভালোবাসা দিবসের বিশেষ ফিচারগুলো বেশ সহায়ক হতে পারে।  

ভালোবাসার গল্পগুলো প্রস্ফুটিত করতে, ভাইবারের কিউপিড বট বিশেষ ই-কার্ড তৈরি করবে। এছাড়াও, ব্যবহারকারীরা কিউপিড গেম খেলার ও ভালোবাসা সম্পর্কিত কুইজ খেলার সুযোগ পাবেন। যুগলদের সর্বোচ্চ পর্যায়ের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটানোর জন্য  ডিসঅ্যাপিয়ারিং মেসেজ ফিচারটি বেশ সহায়ক হতে পারে। প্রেরকের ঠিক করে দেয়া সময় অনুযায়ী সেলফ ডেসট্রাকটিং মেসেজ স্বয়ংক্রিয়ভাবে কনটেন্ট মুছে ফেলতে পারবে আর সর্বোচ্চ সুরক্ষার এন্ড-টু-এন্ড এনক্রিপশন ভালোবাসা প্রকাশে যোগ করবে নতুন মাত্রা। মেসেজের স্ক্রিনশট নেয়া হলে বিষয়টি ব্যবহারকারীকে জানাবে ফিচারটি।

এছাড়াও, পার্সোনালাইজড স্টিকার, জিআইএফ যুগলদের ভালোবাসার খুনসুঁটির আনন্দকে আরো দ্বিগুণ করবে। পাশাপাশি, এ সকল ব্যতিক্রমধর্মী ফিচারগুলোর পাশাপাশি ভাইবারের রয়েছে হিডেন চ্যাট অপশন, যেখানে চ্যাট লিস্ট থেকে যে কোন ব্যবহারকারী নির্দিষ্ট কথোপকথন লুকিয়ে ফেলতে পারবেন এবং গোপনীয় পিন কোড ব্যবহার করে এ কথোপকথন দেখা যাবে।   

রাকুতেন ভাইবার এপিএসি’র সিনিয়র ডিরেক্টর ডেভিড সে বলেন,  ‘ভালোবাসার নিজস্ব এক বিশুদ্ধতা আছে, যা সম্পর্ককে শক্তিশালী করতে সাহায্য করে এবং ভালোবাসা দিবস এমন একটি বিশেষ উপলক্ষ যখন আমরা এই বিশুদ্ধতা ও বন্ধনকে উদযাপন করি। তবে, গোপনীয়তার বিষয়টি আমলে নিয়ে অনেকেই এ বিষয়টি উদযাপনে অংশ নেন না। সাম্প্রতিক সময়ের এক গবেষণা অনুযায়ী, বাংলাদেশে ২৫০ জনেরও বেশি অংশগ্রহণকারীসহ ৮৯ শতাংশ ব্যবহারকারী ‘যারা ডিজিটাল সুরক্ষার বিষয়টিকে গুরুত্বসহকারে বিবেচনা করেন’ গুরুত্বসহকারে উল্লেখ করেছেন কেউ যেনো তাদের মেসেজ দেখতে বা কল শুনতে না পান।

ভাইবার ব্যবহারকারীর ব্যক্তিগত ডাটা সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে পুরোপুরিভাবে আপোষহীন। সর্বোপরি, আমরা আমাদের ব্যবহারকারীদের এই বার্তা দিতে চাই যে, এই ভালোবাসা দিবস আপনারা সানন্দে উদযাপন করুন! আপনার প্রিয়জনের সাথে ভালো সময় কাটান! এই ফিচারগুলোর সর্বোত্তম ব্যবহার করুন! কারণ, আপনার সুরক্ষায় আমরা আছি।’

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

হাইকোর্টের নির্দেশনায় ওয়ালটন হাই-টেক ও ডিজি-টেক একীভূতকরণ; ২১ মে ইজিএম

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ...

সর্বশেষ

দক্ষিণ আফ্রিকায় সমাবর্তন বক্তা হলেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর সোবহানী

টেকভিশন২৪ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার খ্যাতনামা পাবলিক বিশ্ববিদ্যালয় সল প্লাকি...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হলো এসইবিএল

টেকভিশন২৪ ডেস্ক: স্যামসাং বাংলাদেশের জাতীয় পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি