শনিবার, জুন ১৩, ২০২৬
27.2 C
Dhaka

বড় স্টোরেজের সমন্বয় ভিভো ওয়াই৫১

টেকভিশন২৪ ডেস্ক: টানা ছয়দিনের প্রি-বুকিং শেষে বাজারে মিলছে ভিভো’র নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৫১। স্মার্টফোনটিতে একই সাথে শক্তিশালী ব্যাটারি, সেরা প্রসেসর এবং বড় স্টোরেজের সমন্বয় করেছে শীর্ষস্থানীয় গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ভিভো ।

আজ ১০ ফেব্রুয়ারি (বুধবার) থেকে মাত্র ২১,৯৯০ টাকায় দেশের সকল ভিভো আউটলেট থেকে ভিভো ওয়াই৫১ স্মার্টফোনটি কিনতে পাচ্ছেন গ্রাহকরা।

ভিভো ওয়াই৫১ এ ৫০০০ এমএএইচ ব্যাটারির সাথে রয়েছে ১৮ ওয়াটের ফ্ল্যাশ চার্জিং সুবিধা। তাই মাত্র এক ঘণ্টায় ফোনটি ৭০ শতাংশ চার্জ করা সম্ভব। ফোনটিতে রয়েছে কোয়ালকম ¯স্ন্যাপড্রাগনের ৬৬২ প্রসেসর; ৮ জিবি’র র‌্যাম ও ১২৮ জিবি’র রম। ফলে গ্রাহকরা দ্রুতগতির পারফরম্যান্স উপভোগ করতে পারবেন।

মোবাইল ফটোগ্রাফির জন্য চমৎকার কিছু ফিচারও রয়েছে ভিভো ওয়াই৫১ ফোনে। ৪৮ মেগাপিক্সেলের মেইন ক্যামেরাসহ স্মার্টফোনটির পেছনে রয়েছে ৩টি ক্যামেরা এবং সাথে আছে ১৬ এমপির ১টি ফ্রন্ট ক্যামেরা। এসব ক্যামেরায় পেশাদার ফটোগ্রাফারদের জন্য যুক্ত করা হয়েছে ওয়াইড অ্যাঙ্গেল, সুপার ম্যাক্রো, স্টাইলিশ নাইট ফিল্টারস, সুপার নাইট মোডের মতো সর্বাধুনিক প্রযুক্তি ।

ভিডিও এর জন্য ভিভো ওয়াই৫১-এ যুক্ত করা হয়েছে ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন (ইআইএস) প্রযুক্তি। এ প্রযুক্তি থাকায় চলমান অবস্থাতেও পরিস্কার এবং অধিক স্থিতিশীল ভিডিও ধারণ করা যাবে ।

ভিভো ওয়াই-৫১ ফোনটিতে আরও রয়েছে ৬.৫৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যেখানে স্ক্রিন টু বডি অনুপাত হচ্ছে ৯০.৬১ শতাংশ। ফোনটি পাওয়া যাচ্ছে ক্রিস্টাল সিম্ফনি এবং টাইটানিয়াম স্যাফায়ার এই দু’টি রঙে ।

এই সপ্তাহের জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি