শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
26 C
Dhaka

ক্রিকেট ফিয়েস্তা কর্মসূচিতে রাকুতেন ভাইবার

টেকভিশন২৪ ডেস্ক: এ বছর ক্রিকেট ফ্যানদের ভিন্নধর্মী অভিজ্ঞতা প্রদানে তাদের জন্য মজাদার নানা কর্মসূচি নিয়ে আসবে রাকুতেন ভাইবার। ক্রিকেট ভাইবস চ্যানেলের মাধ্যমে মেসেজিং অ্যাপটি বাংলাদেশের জনপ্রিয় খেলা ক্রিকেটের সাথে নিজেদের সম্পৃক্ত করেছে। ‘ক্রিকেট টকস’ এর বেশ কিছু এপিসোড (পর্ব) সহ অংশগ্রহণমূলক ফ্যান কুইজ এবং ক্রিকেট সুপারবট চালুরও পরিকল্পনা রয়েছে ভাইবারের। নতুন সুপারবটটি হবে অটোমেটেড ফিচারসমৃদ্ধ, যা খুব শিগগিরই চ্যানেলটিতে যুক্ত হবে; যেখানে ক্রিকেটপ্রেমীরা ম্যাচের সময়সূচি (যা আসন্ন ক্রিকেট ম্যাচ সম্পর্কে ফ্যানদের জানাবে), লাইভ আপডেট এবং ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী সহ অনেক কিছু জানতে পারবেন।     

ক্রিকেট উত্তেজনাকে আরও রোমাঞ্চপূর্ণ করে তুলতে, ক্রিকেটপ্রেমীদের জন্য ক্রিকেট সুপারবটে মাসব্যাপী একটি প্রতিযোগিতার আয়োজন করা হবে। সেপ্টেম্বরে শুরু হওয়া এ প্রতিযোগিতায় ফ্যানরা সঠিকভাবে ক্রিকেট ট্রিভিয়া’র প্রশ্নগুলোর উত্তর প্রদানের মাধ্যমে পয়েন্ট অর্জন ও জমাতে পারবেন।      

দেশে ক্রিকেটের জনপ্রিয়তাকে আরও বাড়াতে বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের নিয়ে এর আগেও নানা ক্যাম্পেইন আয়োজন করেছে ভাইবার। এ বছরের শুরুতে ভাইবার ও ডায়লগের মাধ্যমে ভাগ্যবান ক্রিকেটপ্রেমীরা স্টেডিয়ামে বসে শ্রীলংকা ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচ সরাসরি উপভোগের সুযোগ পান।     

এ নিয়ে রাকুতেন ভাইবারের অ্যাপেক অঞ্চলের সিনিয়র ডিরেক্টর ডেভিড সে বলেন, “ক্রিকেট নিয়ে আমাদের আগের ক্যাম্পেইনগুলো সফল হয়েছে; এ বিষয়টিই যৌথ সহযোগিতার মাধ্যমে ফ্যানদের জন্য আকর্ষণীয় ও নানান ফিচারসমৃদ্ধ ক্যাম্পেইন চালু করতে আমাদের অনুপ্রাণিত করেছে। বাংলাদেশের ফ্যানরা কীভাবে প্রতিক্রিয়া দেখায় বা কীভাবে তাদের পছন্দের দল ও খেলোয়ারদের সমর্থন করে এটা খেলার প্রতি শুধু তাদের নিবেদনেরই বহিঃপ্রকাশ নয়, পাশাপাশি এটা প্রমাণ করে বাংলাদেশি ফ্যানরা কতোটা উদ্যমী। এ বিষয়টি আমাদের উদ্ভাবনে অনুপ্রাণিত করার পাশাপাশি স্টিকার প্যাক, লেন্স, স্পেশাল চ্যানেল সেগমেন্ট ও নানা বিষয় নিয়ে আসতে উদ্বুদ্ধ করে। ধীরে ধীরে যে ফ্যানবেইজ তৈরি হয়েছে তাতে আমরা অত্যন্ত আনন্দিত এবং এর অংশ হতে পেরে আমরা সম্মানিতবোধ করছি।”  

এশিয়া কাপ ক্রিকেট ও আসন্ন ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে ভাইবার এর ক্রিকেট ভাইবস চ্যানেলে বিশেষজ্ঞদের নিয়ে এসে খেলার ভবিষ্যদ্বাণী ও ম্যাচ পরবর্তী বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার আয়োজন করবে। চলতি মাসের ২০ আগস্ট খেলাপ্রেমীদের পছন্দের ফারভিজ মাহারুফ ও আরিফুল রনি ক্রিকেট টকস এর এক্সক্লুসিভ এপিসোড এ বাংলাদেশি ক্রিকেটার তাসকিন আহমেদের সাথে আলোচনায় অংশ নেন।

চ্যানেল মেম্বাররা ক্রিকেট ভাইবস চ্যানেলের নতুন পর্বে বাঁ-হাতি ব্যাটসম্যান ভানুকা রাজাপাকসেকে অতিথি হিসেবে প্রত্যাশা করছেন। ফ্যানরা ক্রিকেট ভাইবস চ্যানেল ও ক্রিকেট সুপারবট এ যুক্ত হয়ে প্রতিদিনের খেলার আপডেট, এক্সক্লুসিভ কনটেন্ট সহ বিভিন্ন বিষয় জানতে পারবেন।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

লেনোভো এলওকিউ নতুন মডেলের দুটি গেমিং ল্যাপটপ নিয়ে এলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি

টেকভিশন২৪ ডেস্ক: গেমিং, কনটেন্ট ক্রিয়েশন এবং উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিংয়ের চাহিদা...

টেলিটকের ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম সংগ্রহের কার্যক্রম শুরু

টেকভিশন২৪ ডেস্ক: আজ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির...

ফেরারির ডিজাইনে ইনফিনিক্স নোট ৬০ আলট্রা

টেকভিশন২৪ ডেস্ক: ফেরারির মতো বিলাসবহুল গাড়ির ডিজাইনের জন্য পরিচিত...

ডেল টেকনোলজিসের কোর সার্ভার পার্টনার অব দ্যা ইয়ার এওয়ার্ড পেল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় আইসিটি প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস...

সর্বশেষ

মার্সেল পণ‌্য কিনলে ঘরভর্তি পণ্য ফ্রি, বিদেশ ভ্রমণসহ নানা অফার

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেলের পণ্য ক্রয়ে...

ইতিহাস গড়ে প্রথম টাচস্ক্রিন ম্যাকবুক আনল অ্যাপল

টেকভিশন২৪ ডেস্ক: একসময় ল্যাপটপে স্পর্শসংবেদনশীল বা টাচস্ক্রিন প্রযুক্তির ধারণাকে...

ট্রাস্ট ব্যাংকের সেভিংস, লোনসহ বিভিন্ন সেবা এখন বিকাশ অ্যাপে

টেকভিশন২৪ ডেস্ক: এবার বিকাশ অ্যাপে যুক্ত হলো ট্রাস্ট ব্যাংকের...

রাজধানীতে দ্বিতীয়বারের মতো শুরু হলো রিনিউয়েবল এনার্জি ফেস্ট

টেকভিশন২৪ ডেস্ক: নিজস্ব সম্পদের ওপর ভিত্তি করে টেকসই, স্থিতিশীল...

টফিতে যুক্ত হলো হাজারের বেশি নতুন কনটেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফিতে যুক্ত...

আইফোন ডুওর পর্দায় ফাটল: বাজারে আসার পরই বড় বিপাকে অ্যাপল

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলের বহুল প্রতীক্ষিত প্রথম ভাঁজযোগ্য (ফোল্ডেবল) স্মার্টফোন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি