মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
26.1 C
Dhaka

সিসকোর পার্টনার অব দ্য ইয়ার সম্মাননা পেয়েছে এক্সপ্রেস সিস্টেমস লিমিটেড

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় সেবাদাতা প্রতিষ্ঠান এক্সপ্রেস সিস্টেমস লিমিটেড (ইএসএল) বৈশ্বিক প্রযুক্তি জায়ান্ট সিসকোর মর্যাদাপূর্ণ ‘পার্টনার অব দ্য ইয়ার ২০২৫ – বাংলাদেশ’ সম্মাননা পেয়েছে। সিসকো ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়া পার্টনার কনফ্লুয়েন্স ২০২৬ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।

বাংলাদেশের ডিজিটাল রূপান্তরে উদ্ভাবনী প্রযুক্তিগত সমাধান ও সেবার ক্ষেত্রে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে প্রতিষ্ঠানটিকে এই সম্মাননা দেওয়া হয়েছে।

এ উপলক্ষে গতকাল সোমবার রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে এক জমকালো উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রযুক্তি খাতের ব্যবসায়ী, গ্রাহক, পরিবেশক ও সিসকোর উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক্সপ্রেস সিস্টেমসের চেয়ারম্যান আব্দুল ফাত্তাহ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আলমগীর হোসেন, সিসকো বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার আতিকুর রহমান, সিসকো ইন্ডিয়া অ্যান্ড সার্ক পার্টনার সেলসের চ্যানেল ম্যানেজিং ডিরেক্টর অশোক শিভশঙ্কর, রিজিওনাল ম্যানেজার আনোয়ার হালিম, মুরালি মোহান ও নাভনিথ রাধাকৃষ্ণানসহ দুই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা।

অনুষ্ঠানে ইএসএল-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা সিসকো, সব গ্রাহক, ব্যবসায়িক অংশীদার এবং কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা বলেন, এই সম্মাননা গ্রাহকসেবা ও উদ্ভাবনের প্রতি প্রতিষ্ঠানের প্রতিশ্রুতিরই প্রতিফলন। আগামীতে দেশের ডিজিটাল ভবিষ্যৎ নির্মাণে নিরাপদ ও টেকসই প্রযুক্তিগত সেবা দিতে ইএসএল কাজ করে যাবে।

উল্লেখ্য, ২০১২ সালে সিসকোর সঙ্গে যাত্রা শুরু করার পর থেকে গত দেড় দশকে ইএসএল দেশের সরকারি ও বেসরকারি খাতের নেটওয়ার্কিং, সাইবার নিরাপত্তা, ডেটা সেন্টার ও ক্লাউড-ভিত্তিক প্রযুক্তির উন্নয়নে অন্যতম বিশ্বস্ত অংশীদার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। বাংলাদেশে প্রথম প্রতিষ্ঠান হিসেবে সিসকোর নেটওয়ার্কিং, সিকিউরিটি ও কোলাবোরেশন পোর্টফোলিওতে ‘প্রিফার্ড পার্টনার’ বা বিশেষ অংশীদারের স্বীকৃতিও রয়েছে ইএসএল-এর।

বর্তমানে প্রতিষ্ঠানটিতে ২৫০ জনের বেশি সার্টিফাইড বা সনদপ্রাপ্ত প্রকৌশলী ও প্রযুক্তি বিশেষজ্ঞ কাজ করছেন, যা দেশের প্রযুক্তি খাতে অন্যতম বৃহৎ দক্ষ জনবল। ইএসএল ইতোমধ্যে সরকারি প্রতিষ্ঠান, ব্যাংক, আর্থিক খাত, টেলিযোগাযোগ, উৎপাদনশিল্প, স্বাস্থ্য ও শিক্ষাসহ বিভিন্ন করপোরেট খাতের ১ হাজারের বেশি গুরুত্বপূর্ণ প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করেছে।

এই সপ্তাহের জনপ্রিয়

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

সর্বশেষ

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

ইন্ডাস্ট্রির সঙ্গে শিক্ষার্থীদের সেতুবন্ধন করবে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

ডেস্কটপেই এআই মডেল তৈরির সুযোগ আনল গিগাবাইট

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বখ্যাত কম্পিউটার হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘গিগাবাইট’ লোকাল...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি