শনিবার, অক্টোবর ৩, ২০২৬
28.7 C
Dhaka

টেকনোর দাম কমায় স্মার্টফোন বাজারে নতুন গতি

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমান বিশ্বে সেমিকন্ডাক্টর ও মেমোরি চিপের দাম বৃদ্ধি, সরবরাহ সংকট ও বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার ফলে স্মার্টফোন বাজারে বাড়ছে খরচ, বাড়ছে দামের চাপ। যার ফলে অনেক দেশে বাড়ছে স্মার্টফোনের দাম। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশেও জুলাই থেকে কর পরিবর্তনের কারণে স্মার্টফোনের বাজারে দাম বাড়তে পারে। যেখানে অন্য স্মার্টফোন ব্র্যান্ডগুলো দাম বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে , সেখানে এআই-চালিত গ্লোবাল প্রিমিয়াম স্মার্ট ইকোসিস্টেম ব্র্যান্ড টেকনো হাঁটছে ভিন্ন পথে। দেশের আরও বেশি মানুষের হাতে উন্নত প্রযুক্তি পৌঁছে দিতে টেকনো ১ জুলাই থেকে ক্যামন ও পোভা সিরিজের দাম কমানোর উদ্যোগ নিয়েছে।

৩০ জুন কর ছাড়ের মেয়াদ শেষ হওয়ায় এবং বিশ্বজুড়ে চিপ, প্রসেসর, মাদারবোর্ড ও ব্যাটারির মতো প্রয়োজনীয় যন্ত্রাংশের দাম বাড়তে থাকায় অনেক কোম্পানি এখন ফোনের দাম বাড়ানোর কথা ভাবছে।

গ্রাহকদের এই বাড়তি চাপ থেকে স্বস্তি ও উন্নত প্রযুক্তি সহজলভ্য করতে, ১ জুলাই থেকে টেকনোর প্রিমিয়াম সিরিজের ফোন মিলবে আরও কম দামে। এর মধ্যে অতি জনপ্রিয় একটি ডিভাইস হলো ক্যামন ৫০। ক্যামন ৫০ (২৫৬+৮ জিবি) এর আগে দাম ছিলো ৩৮,৯৯৯ যা এখন পাওয়া যাবে ৩৬,৯৯৯ টাকায় (ভ্যাট প্রযোজ্য) এবং ক্যামন ৫০ (১২৮+৮ জিবি) এর আগের দাম ছিলো ৩৪,৯৯৯ বর্তমানে পাওয়া যাচ্ছে ৩১,৯৯৯ টাকায় (ভ্যাট প্রযোজ্য) যার ফলে সবার জন্য ফ্লাগশিপ মানের ক্যামেরার অভিজ্ঞতা হবে আরও সহজলভ্য। এই অফারটি সীমিত সময়ের জন্য প্রযোজ্য।

অনেকে যখন বৈশ্বিক খরচ বৃদ্ধির এবং স্থানীয় বাজারের চাপের কারণে স্মার্টফোনের দাম বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে, টেকনো একটি ভিন্ন পথে যাচ্ছে। নির্বাচিত ডিভাইসের দাম কমিয়ে, ব্র্যান্ডটি বাংলাদেশি গ্রাহকদের জন্য উদ্ভাবনী প্রযুক্তি আরও সাশ্রয়ী ও সহজলভ্য করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে। জুলাই মাস থেকে সম্ভাব্য দাম পরিবর্তনের প্রেক্ষাপটে, টেকনো -এর এই সিদ্ধান্ত দেখায় যে, উদ্ভাবন, পারফরম্যান্স এবং মান বজায় রেখে অতিরিক্ত খরচ সরাসরি গ্রাহকের ওপর চাপানো ছাড়াই ব্যবসা করা সম্ভব।

আরও তথ্যের জন্য ভিজিট করুন টেকনো বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইটে অথবা টেকনো বাংলাদেশের অফিসিয়াল সোশ্যাল মিডিয়াতে ফলো করুন।

এই সপ্তাহের জনপ্রিয়

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

আসুস এক্সপার্টবুক আলট্রা সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি 

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমানে আধুনিক ব্যবসায়িক কাজের জন্য শক্তিশালী পারফরম্যান্সের...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

ওয়ালটন প্লাজায় প্রচারিত হবে ‘মুন অ্যালার্টে’র নিখোঁজ বার্তা

টেকভিশন২৪ ডেস্ক: হারিয়ে যাওয়া বা নিখোঁজ মানুষকে দ্রুত খুঁজে...

সর্বশেষ

ওপেনএআইয়ের ‘সিলেক্ট পার্টনার’ হলো রাইজআপ ল্যাবস

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রতিষ্ঠান ওপেনএআইয়ের (OpenAI)...

এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক পেলো বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক:  ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের এশিয়া-প্যাসিফিক...

সেরা মার্চেন্ট সম্মাননা দিলো পাঠাও কুরিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: বছরের প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারে চমৎকার পারফরম্যান্সের...

স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বৃহৎ কানেক্টেড ইকোসিস্টেমে অনার

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) ও কানেক্টেড টেকনোলজি নিয়ে...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি