বুধবার, আগস্ট ১৯, ২০২৬
30 C
Dhaka

চার্জিং দুশ্চিন্তা কমাতে আসছে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: ব্যাক-টু-ব্যাক অফিস মিটিং, ব্যস্ত ডেডলাইনের চাপ, ক্লায়েন্ট কল আর প্রতিদিনের ট্রাফিক জ্যাম আধুনিক কর্মব্যস্ত জীবনের গতি যেন কিছুতেই থামতে চায় না। ব্যস্ত দিনের শেষে প্রিয় গান শোনা, সিরিজ দেখা কিংবা বন্ধুদের সঙ্গে অনলাইন গেমিং আড্ডায় মেতে ওঠার মতো ছোট ছোট বিনোদনের মুহূর্তই হয়ে ওঠে স্বস্তির জায়গা। তবে ঠিক তখনই ব্যাটারি লো হওয়ার সতর্কবার্তা পুরো মুডটাই নষ্ট করে দিতে পারে।

প্রযুক্তিনির্ভর এই সময়ে কাজ, যোগাযোগ ও বিনোদন সবকিছুর কেন্দ্রেই এখন স্মার্টফোন। ব্যস্ত দিনের গতি চলে নিরবচ্ছিন্নভাবে, আর সেই গতির সঙ্গে তাল মিলিয়ে চলতে স্মার্টফোনকেও হতে হয় সমান কার্যকর। এই প্রয়োজনকে সামনে রেখেই গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ভিভো নিয়ে আসছে তাদের ওয়াই সিরিজের নতুন সংযোজন, আসন্ন ভিভো ওয়াই৫০০।

দীর্ঘসময় নিরবচ্ছিন্ন ব্যবহারের জন্য ডিজাইন করা ভিভো ওয়াই৫০০ আসছে সেগমেন্টের সবচেয়ে বড় ব্যাটারি নিয়ে। এতে থাকছে শক্তিশালী ৮১০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি। যা, নিশ্চিত করবে দীর্ঘস্থায়ী ও নিরবচ্ছিন্ন পারফরম্যান্স। ভিডিও স্ট্রিমিং, গেম খেলা, ইন্টারনেট ব্রাউজিং কিংবা সারাদিন সংযুক্ত থাকা সবকিছুর কেন্দ্রে রয়েছে একটাই প্রতিশ্রুতি : নিরবচ্ছিন্ন বিনোদনের অভিজ্ঞতা।

ফিচারের তালিকায় আরও থাকছে দৃষ্টিনন্দন ১.৫কে ইনফিনিটি অ্যামোলেড ডিসপ্লে। এর ক্রিস্টাল ক্লিয়ার ডিটেইলিং আর শার্প ভিজ্যুয়াল বিনোদনের মাত্রাকে দেবে এক অনন্য রুপ। প্রিয় শো স্ট্রিমিং করা, সোশ্যাল মিডিয়া স্ক্রলিং কিংবা অন-দ্য-গো গেমিং সবকিছুই এখন মনে হবে আরও রঙিন ও জীবন্ত।

বর্তমানে কাজ থেকে বিনোদন সব ক্ষেত্রেই স্মার্টফোনের গুরুত্ব আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি। তাই দীর্ঘস্থায়ী পারফরম্যান্সের চাহিদাও বেড়েছে উল্লেখযোগ্যভাবে। এই ক্রমবর্ধমান চাহিদা পূরণে ভিভো ওয়াই৫০০ আসছে আরও বেশি শক্তি, অধিক নির্ভরযোগ্যতা এবং নিরবচ্ছিন্ন দৈনন্দিন ব্যবহারের অভিজ্ঞতা নিয়ে।

আজকের গতিশীল জীবনযাত্রার সঙ্গে তাল মিলিয়ে ভিভো ওয়াই৫০০ তৈরি করা হয়েছে আরও নিরবচ্ছিন্ন ও দুশ্চিন্তামুক্ত স্মার্টফোন অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যে। ওয়াই সিরিজের এই নতুন স্মার্টফোন সম্পর্কে আরও বিস্তারিত তথ্য শিগ্গিরই প্রকাশ করা হবে।

এই সপ্তাহের জনপ্রিয়

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

বাজারে রিয়েলমি, হেলিও এবং অনারের নতুন তিন স্মার্টফোন

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোনপ্রেমীদের জন্য প্রযুক্তি বাজারে যুক্ত হয়েছে তিনটি...

সর্বশেষ

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআইভিত্তিক অটো ফাইন সিস্টেম উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: মহাসড়কে নিরাপত্তা ও ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিতকরণ, দুর্ঘটনা...

দক্ষ জনবল তৈরিতে এনএসডিএ নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে বিসিএস নেতৃবৃন্দের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: আইসিটি শিল্পের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদা, চতুর্থ...

বাজারে রিয়েলমি, হেলিও এবং অনারের নতুন তিন স্মার্টফোন

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোনপ্রেমীদের জন্য প্রযুক্তি বাজারে যুক্ত হয়েছে তিনটি...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

অর্থের অভাবে কোনো সম্ভাবনাময় উদ্যোগ থেমে থাকবে না- মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে মেধাবী উদ্যোক্তা ও উদ্ভাবনী ধারণার অভাব...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি