শনিবার, জুলাই ১৮, ২০২৬
27.7 C
Dhaka

এআই চ্যাটবটকে বোকা বানিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর অতিরিক্ত নির্ভরতা প্রযুক্তি জায়ান্ট মেটার জন্য চরম বিপর্যয় ডেকে এনেছে। মেটার নিজস্ব এআই-চালিত কাস্টমার সাপোর্ট চ্যাটবট ‘মেটা এআই অ্যাসিস্ট্যান্ট’-কে বোকা বানিয়ে একের পর এক হাই-প্রোফাইল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক করার এক মারাত্মক নিরাপত্তা ত্রুটি ফাঁস হয়েছে।

গত শনি ও রবিবার মার্কিন সামাজিক মাধ্যম রেডিট এবং এক্সে অনেক ব্যবহারকারী তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বেদখল হওয়ার অভিযোগ তোলার পর এই চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। হ্যাক হওয়া অ্যাকাউন্টগুলোর মধ্যে রয়েছে বারাক ওবামার আমলের হোয়াইট হাউসের অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেল, যা ২০১৭ সাল থেকে নিষ্ক্রিয় ছিল এবং মার্কিন সামরিক বাহিনীর স্পেস ফোর্সের চিফ মাস্টার সার্জেন্ট জন বেন্টিভেগনার অফিশিয়াল অ্যাকাউন্ট।

এমনকি বিশ্বখ্যাত অ্যাপ ও সাইবার নিরাপত্তা গবেষক জেন ওয়াং-এর ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিও এই একই পদ্ধতিতে হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে যায়। জেন ওয়াং এক পোস্টে তীব্র উদ্বেগ প্রকাশ করে জানান যে, তার অজান্তেই হ্যাকাররা পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলে এবং সারাদিন ধরে তার ফোনে পাসওয়ার্ড রিসেটের চেষ্টা করা হচ্ছিল।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত একটি ভিডিওতে এই হ্যাকিংয়ের পুরো প্রক্রিয়াটি ধাপে ধাপে দেখানো হয়েছে। সাইবার অপরাধীরা প্রথমে ভিপিএন ব্যবহার করে টার্গেট করা ব্যক্তির সম্ভাব্য লোকেশন বা আইপি নকল করে, যাতে ইনস্টাগ্রামের স্বয়ংক্রিয় নিরাপত্তা ব্যবস্থা বা সিকিউরিটি অ্যালার্ট সচল না হয়।

এরপর হ্যাকাররা ‘মেটা এআই সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট’-এর সাথে চ্যাট বক্স খোলে এবং ভুক্তভোগীর অ্যাকাউন্টে একটি নতুন ইমেইল অ্যাড্রেস যুক্ত করার জন্য চ্যাটবটকে অনুরোধ করে। এআই চ্যাটবটটি তখন হ্যাকারের দেওয়া নতুন ইমেইলে একটি ভেরিফিকেশন কোড পাঠায়। হ্যাকার সেই কোডটি চ্যাটবটের বক্সে সাবমিট করার সাথে সাথেই বোকা চ্যাটবটটি স্ক্রিনে একটি ‘রিসেট পাসওয়ার্ড’ বাটন প্রদর্শন করে। হ্যাকার সেই বাটনে ক্লিক করে নতুন পাসওয়ার্ড সেট করে এবং ভুক্তভোগীর অ্যাকাউন্টটি সম্পূর্ণ নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়।

টেকক্রাঞ্চের পক্ষ থেকে ভিডিওতে প্রদর্শিত হ্যাকারের পাবলিক ইমেইল ইনবক্সটি পরীক্ষা করে দেখা গেছে, মেটার চ্যাটবটটি সত্যিই সেখানে ভেরিফিকেশন কোড পাঠিয়েছিল। এই হামলার সবচেয়ে বিপজ্জনক দিক ছিল—হ্যাকারকে ভুক্তভোগীর আসল ইমেইল অ্যাকাউন্ট হ্যাক করতে হয়নি, কেবল মেটার এআই-কে মিথ্যা বলে তারা এই কাজ হাসিল করেছে।

সোমবার ইনস্টাগ্রামের মুখপাত্র অ্যান্ডি স্টোন জেন ওয়াংয়ের পোস্টের জবাবে জানিয়েছেন যে, এই নিরাপত্তা ত্রুটিটি বর্তমানে সম্পূর্ণ ঠিক বা ফিক্স করা হয়েছে। তবে এই লুপহোলের কারণে ঠিক কতজন ইনস্টাগ্রাম ব্যবহারকারীর অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বা ব্যক্তিগত তথ্য ঝুঁকির মুখে পড়েছে, তা নির্দিষ্ট করে জানায়নি মেটা কর্তৃপক্ষ।

আক্রান্ত উচ্চপদস্থ প্রোফাইলগুলোর নিরাপত্তা নিশ্চিত করা হলেও মেটা এখনো এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, কাস্টমার সার্ভিসের খরচ কমাতে মানুষের বদলে এআই চ্যাটবট বসানোর এই অন্ধ প্রবণতা হ্যাকারদের জন্য নতুন ‘ব্যাকডোর’ বা গোপন দরজা খুলে দিচ্ছে, যা পেন্টাগন বা হোয়াইট হাউসের মতো রাষ্ট্রীয় সংবেদনশীল প্রোফাইলের নিরাপত্তাকেও বড় ধরনের ঝুঁকিতে ফেলছে।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সর্বশেষ

ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ‌্যাপ্টারের সভাপতি নাদির, বিপ্লব সাধারণ সম্পাদক

টেকভিশন২৪ প্রতিবেদক: ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ (আইএসওসি) চ্যাপ্টারের ২০২৬ -২০২৮...

বিশ্বকাপ প্রেডিকশন ক্যাম্পেইন চলছে টেক হিলে

টেকভিশন২৪ ডেস্ক: ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ মানেই বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের...

অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো, ঢাকার পান্থপথে...

​সাংহাইয়ে ওয়ার্ল্ড এআই কনফারেন্সে যোগ দিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

বাজারে এলো নতুন ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হলো নতুন স্মার্টফোন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি