শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
29.6 C
Dhaka

ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ‌্যাপ্টারের সভাপতি নাদির, বিপ্লব সাধারণ সম্পাদক

টেকভিশন২৪ প্রতিবেদক: ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ (আইএসওসি) চ্যাপ্টারের ২০২৬ -২০২৮ কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ড. মোহাম্মদ নাদির বিন আলী সভাপতি এবং মো. বরকতুল আলম বিপ্লব সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সংগঠনটির সদস্যদের অংশগ্রহণে অনলাইনে অনুষ্ঠিত এ নির্বাচনের ফলাফল ১৭ জুলাই প্রকাশ করা হয়। দেশের ইন্টারনেট উন্নয়ন, ডিজিটাল অধিকার এবং ইন্টারনেট নীতিনির্ধারণ-সংশ্লিষ্ট বিষয়ে কাজ করা সংগঠনটির নেতৃত্ব নির্বাচনে সদস্যদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়।

নির্বাচনের ফলাফল অনুযায়ী, ২০২৬ নির্বাচনে সভাপতি পদে ড. মোহাম্মদ নাদির বিন আলী ৫৩৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু পেয়েছেন মাত্র ৯৫ ভোট।

এছাড়া দুইটি সহ-সভাপতি পদের মধ্যে সর্বোচ্চ ৪৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. নাসির ফিরোজ। দ্বিতীয় সর্বোচ্চ ২৭১ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সুমন কুমার সাহা। এছাড়া, এ পদে প্রতিদ্বন্দ্বিতা করা অন্য প্রার্থীদের মধ্যে মোহাম্মদ কাওছার উদ্দীন ৯২ ভোট, শাহানাজ বেগম ৫৬ ভোট, শাহ জাহিদুর রহমান ৫২ ভোট, সৈয়দ মো. গালিব ৪২ ভোট, মাহমুদুল হক ৩৩ ভোট এবং মো. শরিফুল আলম ১৯ ভোট পেয়েছেন।

সাধারণ সম্পাদক পদে মো. বরকতুল আলম বিপ্লব ৫৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মো. সেলিম রেজা পেয়েছেন মাত্র ৮৫ ভোট।

কোষাধ্যক্ষ পদে ৪৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দেবাশীষ দাস। একই পদে প্রতিদ্বন্দ্বিতা করা মো. মেহেদী হাসান ৭৮ ভোট, আবদুল্লাহ আল মামুন ৬১ ভোট এবং শাহরিয়ার রহমান ৪৬ ভোট পেয়েছেন।

উল্লেখ‌‌্য, গত ১১ই জুলাই থেকে শুরু হয়ে ১৬ জুলাই পর্যন্ত অনলাইনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সংগঠনটির সদস্যরা সম্পূর্ণ অনলাইন ব্যবস্থাপনার মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সংগঠনটির প্রায় ২ হাজার নিবন্ধিত ভোটার রয়েছে। নবনির্বাচিত কমিটি আগামী ২বছর মেয়াদে ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের কার্যক্রম পরিচালনা করবে।

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি