শনিবার, মে ২৩, ২০২৬
31 C
Dhaka

গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: দেশের স্মার্টফোন বাজারে স্যামসাং-এর সর্বশেষ ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘গ্যালাক্সি এস২৬ আলট্রা’ ঘিরে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে দেখা গেছে ব্যাপক আগ্রহ। প্রি-অর্ডারের সব কটি ব্যাচ এরই মধ্যে শেষ হয়ে গেছে, যা গত বছরের গ্যালাক্সি এস২৫ আলট্রার প্রি-অর্ডার বিক্রির তুলনায় প্রায় তিন গুণ বেশি। প্রি-অর্ডার করা সব ডিভাইস আগামী ২০ এপ্রিলের মধ্যে সরবরাহ করা হবে বলে জানিয়েছে স্যামসাং।

গত ২৫ ফেব্রুয়ারি বিশ্ববাজারে সিরিজটির উন্মোচনের পর থেকে দেশের গ্রাহকদের মধ্যে এটি নিয়ে আগ্রহ বাড়তে থাকে। ২ মার্চ দেশে প্রি-অর্ডার শুরুর সঙ্গে ক্রেতাদের জন্য মেমোরি আপগ্রেড ও সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাকের বিশেষ অফার দেওয়া হয়, যা ক্রেতাদের মধ্যে সাড়া ফেলে। ফলে নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই প্রি-অর্ডারের সব স্টক শেষ হয়ে যায়। তবে যারা প্রি-অর্ডারের সুযোগ পাননি, তারা এখন দেশের যেকোনো অনুমোদিত স্যামসাং বিক্রয়কেন্দ্র থেকে সরাসরি গ্যালাক্সি এস২৬ আলট্রা কিনতে পারবেন।

গ্যালাক্সি এস২৬ সিরিজে রয়েছে তিনটি মডেল—‘গ্যালাক্সি এস২৬’, ‘এস২৬ প্লাস’ ও ‘এস২৬ আলট্রা’। উন্নত পারফরম্যান্স, আকর্ষণীয় নকশা এবং আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ফিচারের সমন্বয়ে তৈরি এই সিরিজের প্রতিটি ডিভাইসই ব্যবহারকারীদের জন্য নতুন অভিজ্ঞতা নিয়ে এসেছে। তবে শক্তিশালী হার্ডওয়্যার ও উন্নত নকশার কারণে ‘এস২৬ আলট্রা’ মডেলটি সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে।

বর্তমানে দেশের বাজারে গ্যালাক্সি এস২৬ আলট্রা দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। ১২/৫১২ জিবি ভ্যারিয়েন্টের দাম ২ লাখ ২৮ হাজার ৯৯৯ টাকা, যা কোবাল্ট ভায়োলেট, কালো ও আকাশি রঙে পাওয়া যাচ্ছে। ১২/২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ১ লাখ ৯৯ হাজার ৯৯৯ টাকা, যা মিলছে কোবাল্ট ভায়োলেট ও কালো রঙে।

এ ছাড়া একই সিরিজের গ্যালাক্সি এস২৬ প্লাস (১২/২৫৬ জিবি) কালো রঙে পাওয়া যাচ্ছে ১ লাখ ৭২ হাজার ৪৯৯ টাকায়। আর গ্যালাক্সি এস২৬ (১২/২৫৬ জিবি) আকাশি ও কোবাল্ট ভায়োলেট রঙে পাওয়া যাচ্ছে ১ লাখ ২৮ হাজার ৪৯৯ টাকায়।

গ্রাহকদের কেনাকাটা সহজ করতে অনুমোদিত বিক্রয়কেন্দ্রগুলোতে ১২ মাসের সুদমুক্ত কিস্তি সুবিধা দিচ্ছে স্যামসাং।

এই সপ্তাহের জনপ্রিয়

টেলিকম খাতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান...

মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে আলিবাবার নতুন এআই চিপ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: মার্কিন সরকারের একের পর এক কঠোর রপ্তানি...

২০৩৫ সালের মধ্যে বিশ্ব জ্বালানিতে রাজত্ব করবে সৌরশক্তি

টেকভিশন২৪ ডেস্ক: আগামী এক দশকের মধ্যে কয়লা, তেল এবং...

সার্চ বক্সের ২৫ বছরের ইতিহাসে সবচেয়ে বড় বদল আনল গুগল

টেকভিশন২৪ ডেস্ক: গত ২৫ বছরের ইতিহাসে নিজেদের আইকনিক ‘সার্চ...

লাইফস্টাইল ও প্রয়োজনের সমন্বয়ে ঈদবাজারে ইনফিনিক্সের স্মার্টফোন

টেকভিশন২৪ ডেস্ক: আজকের দিনে স্মার্টফোন কেবল পকেটে রাখার কোনো...

সর্বশেষ

আইসিটি বিভাগের মে ২০২৬ মাসের আর‌এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: আজ রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারের সভাকক্ষে তথ্য...

ক্যাপচার দ্য ফিউচার: তারুণ্যের স্বপ্ন উদযাপনে ভিভো বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের স্বপ্ন, আশা এবং প্রতিকূলতা পেরিয়ে...

লাইফস্টাইল ও প্রয়োজনের সমন্বয়ে ঈদবাজারে ইনফিনিক্সের স্মার্টফোন

টেকভিশন২৪ ডেস্ক: আজকের দিনে স্মার্টফোন কেবল পকেটে রাখার কোনো...

টাচ বা ফেস আইডি নয়, এবার আসছে ‘ইয়ার আইডি’!

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন বা ল্যাপটপ আনলক করার জন্য আঙুলের...

ঈদে রিটার্ন টিকেটসহ বাস টিকেট কেনার সুবিধা দিচ্ছে বিডিটিকেটস

টেকভিশন২৪ ডেস্ক: সবচেয়ে বেশি বাস অপারেটরদের সমাহার নিয়ে এক...

২০৩৫ সালের মধ্যে বিশ্ব জ্বালানিতে রাজত্ব করবে সৌরশক্তি

টেকভিশন২৪ ডেস্ক: আগামী এক দশকের মধ্যে কয়লা, তেল এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি