রবিবার, আগস্ট ৩০, ২০২৬
29 C
Dhaka

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে মানবসদৃশ রোবট আনবে অনার

টেকভিশন২৪ ডেস্ক: চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান অনার আগামী মাসে বার্সেলোনায় অনুষ্ঠেয় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (এমডব্লিউসি) তাদের প্রথম মানবসদৃশ রোবট উন্মোচন করবে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

‘অনার রোবট ফোন’-এর পাশাপাশি এই হিউম্যানয়েড রোবট প্রদর্শন করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। রোবটটি সম্পর্কে বিস্তারিত কিছু না জানালেও একটি টিজার ছবি ও ভিডিও প্রকাশ করেছে অনার। ধারণা করা হচ্ছে, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে সজ্জিত একটি অত্যাধুনিক রোবট হবে।

এমডব্লিউসিতে অনার তাদের নতুন ফোল্ডেবল ফোন ‘ম্যাজিক ভি৬’ উন্মোচন করবে। প্রতিষ্ঠানটির দাবি, এই ফোনে সবচেয়ে বড় ব্যাটারি থাকবে যা এখন পর্যন্ত যেকোনো ফোল্ডেবল ফোনে ব্যবহার করা হয়েছে। এছাড়া ‘ম্যাজিকপ্যাড৪’ ট্যাবলেট এবং ‘ম্যাজিকবুক প্রো ১৪’ ল্যাপটপও প্রদর্শন করা হবে। এই ডিভাইসগুলো ‘আলট্রা-স্লিম’ ডিজাইন ও উন্নত এআই সুবিধা নিয়ে আসছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

গত বছর এমডব্লিউসিতে অনার তাদের ‘আলফা প্ল্যান’ ঘোষণা করেছিল, যার লক্ষ্য ছিল প্রযুক্তি ও মানবের মধ্যে সমন্বয় তৈরি করা। এবারের আয়োজন সেই পরিকল্পনারই অংশ বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তারা। অনারের ভাষ্যমতে, “এই বছর আমাদের লঞ্চ ফ্ল্যাগশিপ ডিভাইস থেকে শুরু করে রোবোটিকস উদ্ভাবন পর্যন্ত সর্বশেষ অগ্রগতি তুলে ধরবে, যা মানব-মেশিন সমন্বিত ভবিষ্যতের দিকে আমাদের দৃষ্টিভঙ্গিকে আরও এগিয়ে নিয়ে যাবে।”

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস আগামী ৩ মার্চ থেকে ৬ মার্চ স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত হবে ।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

দক্ষ জনবল তৈরিতে এনএসডিএ নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে বিসিএস নেতৃবৃন্দের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: আইসিটি শিল্পের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদা, চতুর্থ...

সর্বশেষ

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইন্টিগ্রেটেড টার্মিনাল কিউআর সিস্টেম চালু করলো আড়ং ও বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: আরও কম সময়ে, সহজেই বিকাশ পেমেন্ট সম্পন্ন...

বাক্কো ট্রেনিং ল্যাবের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিপিও ও আইটিইএস শিল্পে দক্ষ মানবসম্পদ...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয়...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি