শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
34 C
Dhaka

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের প্রথম কমিটি অনুমোদন

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) তথ্য ও প্রযুক্তি দপ্তর জাতীয়তাবাদী আইসিটি ফোরামের প্রথম কমিটি অনুমোদন দিয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে উদ্বেগ ও কর্মরত জাতীয়তাবাদী ব্যক্তিদের কয়েকটি সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে পাঁচ সদস্যের বিভিন্ন কমিটির সুপারিশের ভিত্তিতে এই কমিটি গঠন করা হয়। নতুন এই সংগঠনের নাম দেওয়া হয়েছে ‘জাতীয়তাবাদী আইসিটি ফোরাম’ (ন্যাশনালিস্ট আইসিটি ফোরাম)।

নতুন কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে আছেন এ কে এম ওয়াহিদুজ্জামান। উপদেষ্টা পদে রয়েছেন ড. মারুফ মল্লিক, প্রফেসর শাহ জে মিয়া, আব্বাস ফারুক, ফয়সাল আলিম, প্রফেসর এ এন কে জামান, প্রফেসর কামরুজ্জামান নূর, ড. আতিকুর রহমান ও প্রকৌশলী মিজানুর রহমান।

কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন প্রকৌশলী রাফেল কবির। সহ-সভাপতি পদে রয়েছেন রূপম রাজ্জাক, মো. সামিউল ইসলাম ও ইমতিয়াজ মির্জা।

সাধারণ সম্পাদক পদে রওশন কামাল জেমস এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে মামুন অর রশিদ, হাসিবুর রশিদ, রোকনুজ্জামান রনি ও সজিব বড়ুয়ার নাম ঘোষণা করা হয়েছে।

এছাড়াও সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আলম ইপন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মহিউদ্দিন আহমেদ সৈকত, দপ্তর সম্পাদক প্রকৌশলী মো. জুয়েল, গবেষণা সম্পাদক নিশাত আনজুম এবং অর্থ সম্পাদক নাউয়িদ হোসেন হিসেবে দায়িত্ব পেয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কমিটি গঠনের ৯০ দিনের মধ্যে একটি গঠনতন্ত্র প্রণয়ন করে এটিকে একটি স্থায়ী সংগঠনিক প্রতিষ্ঠানে রূপান্তরের পদক্ষেপ নিতে বলা হয়েছে। গঠনতন্ত্র প্রণয়ন ও চূড়ান্ত কাঠামো তৈরি করতে সদস্যদের মতামত গ্রহণ করা হবে। এছাড়া কমিটির সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সম্মতিক্রমে নতুন সদস্যদের কমিটির যথোপযুক্ত পদে অন্তর্ভুক্ত করা যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

দেশের বাজারে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’

টেকভিশন২৪ ডেস্ক: টেকনো সম্প্রতি বাংলাদেশে এর ‘স্পার্ক ৫০’ সিরিজের...

সর্বশেষ

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হলো এসইবিএল

টেকভিশন২৪ ডেস্ক: স্যামসাং বাংলাদেশের জাতীয় পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি