রবিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৬
30.9 C
Dhaka

দেশ ছাড়ার প্রসঙ্গে যা বললেন ফয়েজ আহমদ তৈয়্যব

টেকভিশন২৪ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি) ফয়েজ আহমদ তৈয়্যব দেশত্যাগ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাখ্যা দিয়েছেন। গতকাল শনিবার (১৪ ফেব্রুয়ারি) তিনি দুবাই হয়ে জার্মানির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

দেশ ছাড়ার পর ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, গত ৮, ৯ ও ১০ ফেব্রুয়ারি আইসিটি বিভাগ, পিটিডি ও বিটিআরসি থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন। ১০ ফেব্রুয়ারি ছিল তার অফিসিয়াল শেষ কর্মদিবস।

তিনি লেখেন, দায়িত্ব পালন করতে এসে ব্যক্তিগতভাবে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন এবং সঞ্চয় শেষ হয়ে গেছে। তাই দ্রুত একটি চাকরি খুঁজে বের করার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি।

হঠাৎ দেশ ছাড়ার কারণ ব্যাখ্যা করে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, তার ছেলের স্কুলে প্যারেন্টস মিটিং এবং স্ত্রীর চিকিৎসাজনিত জরুরি প্রয়োজন রয়েছে। তিনি যথাযথভাবে ছুটি নিয়েছেন এবং রিটার্ন টিকিট কাটা আছে বলেও দাবি করেন।

পোস্টে তিনি আরও দাবি করেন, দায়িত্ব পালনকালে একটি দুর্নীতিগ্রস্ত মন্ত্রণালয়ে নতুন ব্যবস্থাপনা, প্রযুক্তি ও স্বচ্ছতা আনার চেষ্টা করেছেন এবং পুরোনো আইন ও নীতিমালা পরিবর্তনে কাজ করেছেন। একই সঙ্গে তিনি কোনো ধরনের দুর্নীতির সঙ্গে জড়িত নন বলেও দাবি করেন।

উল্লেখ্য, শনিবার সকাল ১০টা ১০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশত্যাগের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে সমালোচনা শুরু হলে তিনি এই ব্যাখ্যা দেন।

এই সপ্তাহের জনপ্রিয়

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন মাহবুব আনাম স্বপন

টেকভিশন২৪ ডেস্ক: টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের সংসদ সদস্য ও বিএনপি...

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের প্রথম কমিটি অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) তথ্য ও প্রযুক্তি...

স্বচ্ছতা ও জবাবদিহিতাই হবে আইসিটি খাতের মূল মন্ত্র: মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: আজ রাজধানীর আগারগাঁওয়ে আইসিটির বিভাগের সভাকক্ষে আইসিটি...

বিদায় জিপিটি ৪.০ মডেল

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই তাদের জনপ্রিয়...

এয়ারবিএনবিতে বিশ্বব্যাপী ‘এখন বুক, পরে পরিশোধ’ সেবা চালু

টেকভিশন২৪ ডেস্ক: বাসা ভাড়া দেওয়া ও নেওয়ার অনলাইন প্ল্যাটফর্ম...

সর্বশেষ

সাজেক ভ্যালি অনুপ্রাণিত ডিজাইন নিয়ে আসছে অপো এ৬এস প্রো

টেকভিশন২৪ ডেস্ক: সাজেক ভ্যালির অপার্থিব সৌন্দর্য থেকে অনুপ্রাণিত হয়ে...

প্রোডাক্টিভিটির নতুন দিগন্ত নিয়ে বাংলাদেশে এলো সুপার আল্ট্রাওয়াইড মনিটর

টেকভিশন২৪ ডেস্ক: প্রিমিয়াম গেমিং, কনটেন্ট ক্রিয়েশন, কর্পোরেট মাল্টিটাস্কিং এবং...

স্বচ্ছতা ও জবাবদিহিতাই হবে আইসিটি খাতের মূল মন্ত্র: মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: আজ রাজধানীর আগারগাঁওয়ে আইসিটির বিভাগের সভাকক্ষে আইসিটি...

মন্ত্রী–প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন

টেকভিশন২৪ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার সদস্যদের...

এয়ারবিএনবিতে বিশ্বব্যাপী ‘এখন বুক, পরে পরিশোধ’ সেবা চালু

টেকভিশন২৪ ডেস্ক: বাসা ভাড়া দেওয়া ও নেওয়ার অনলাইন প্ল্যাটফর্ম...

সেমিকন্ডাক্টর খাতে ৩ হাজার ৫০০ জন পাবেন উচ্চতর প্রশিক্ষণ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের উন্নয়নশীল সেমিকন্ডাক্টর খাতে দক্ষ জনবল তৈরি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি