শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
29 C
Dhaka

বাক্কোর ফিল্যান্সার ফোকাস প্রশিক্ষণ কর্মসূচি সমাপ্ত

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে গবেষণা, দক্ষতা উন্নয়ন এবং উদ্ভাবনী কার্যক্রমকে উৎসাহিত করতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহায়তায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) “ফ্রিল্যান্স ফোকাস : আপস্কিলিং ফর এ বেটার ফিউচার” শীর্ষক একটি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করে। উক্ত প্রশিক্ষণ কর্মসূচির সফল সমাপ্তি উপলক্ষে ০৩ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবার, রাজধানী ঢাকার বনানীতে অবস্থিত এক মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

টেকসই ক্যারিয়ার গঠনের উপর গুরুত্ব দিয়ে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাক্কো সভাপতি  তানভীর ইব্রাহীম বলেন, “দেশের তরুণ ফ্রিল্যান্সারদের টেকসই ক্যারিয়ার গঠনে মানসম্মত প্রশিক্ষণের বিকল্প নেই। সরকারি সহযোগিতায় এমন উদ্যোগ ফ্রিল্যান্সিং ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করবে”।    

অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মোঃ মাইনুল হক ভূঁইয়া, উপসচিব (মানব সম্পদ উন্নয়ন অধিশাখা), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বাক্কো সাধারণ সম্পাদক  ফয়সল আলিম, এবং অর্থ সম্পাদক মোঃ আমিনুল হক।

মোঃ মাইনুল হক ভূঁইয়া বলেন, “মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের অন্যতম লক্ষ্য। এই প্রশিক্ষণ কর্মসূচি সেই লক্ষ্য অর্জনে কার্যকর ভূমিকা রাখছে”।

বাক্কো সাধারণ সম্পাদক ফয়সল আলিম বলেন, “এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে ফ্রিল্যান্সারদের বাস্তবমুখী দক্ষতা ও আন্তর্জাতিক বাজারে টিকে থাকার সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। ভবিষ্যতেও বাক্কো এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে”।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাক্কো সচিবালয়ের নির্বাহী পরিচালক লেঃ কর্নেল (অবঃ) মোঃ মাহতাবুল হক, পিএসসি, প্রশিক্ষণ কর্মসূচির সম্মানিত প্রশিক্ষকবৃন্দ, এবং সকল প্রশিক্ষণপ্রাপ্ত ফ্রিল্যান্সারগণ। অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত ফ্রিল্যান্সারদের অংশগ্রহণে অভিজ্ঞতা বিনিময়, প্রশিক্ষণ কার্যক্রমের অর্জন এবং ভবিষ্যৎ কর্মপথ নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। 

এই প্রকল্পের আওতায় তিনটি ব্যাচে মোট ৬০ জন ফ্রিল্যান্সারদেরকে যুগোপযোগী ও বাজারমুখী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হয়েছে, যা তাদের পেশাগত সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি টেকসই ও আয়ের সম্ভাবনাময় কর্মসংস্থান নিশ্চিত করতে সহায়ক হবে। প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন দেশের খ্যাতনামা ও অভিজ্ঞ প্রশিক্ষকগণ, যাঁরা আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে বাস্তব অভিজ্ঞতার আলোকে প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণপ্রাপ্ত ফ্রিল্যান্সারগণ এই কর্মসূচির মান, বিষয়বস্তু ও প্রশিক্ষণ পদ্ধতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং অর্জিত জ্ঞান ভবিষ্যৎ পেশাগত জীবনে কার্যকরভাবে প্রয়োগ করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

প্রশিক্ষণ কর্মসূচির মূল লক্ষ্য ছিল ফ্রিল্যান্সারদের আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক করে গড়ে তোলা। এর আওতায় অংশগ্রহণকারীদের মার্কেটপ্লেস প্রোফাইল অপ্টিমাইজেশন (বিফোর–আফটার), নিশ সিলেকশন ও পজিশনিং, সার্ভিস প্যাকেজিং ও অফার ডিজাইন, প্রাইসিং ও প্যাকেজ প্ল্যানিং, বিডিং ও প্রোপোজাল স্ট্র্যাটেজি, ক্লায়েন্ট কমিউনিকেশন ও সফট স্কিলস, সার্ভিস মার্কেটিং কৌশল, টাইম ম্যানেজমেন্ট ও ওয়ার্কফ্লো সিস্টেম, পাশাপাশি ফিন্যান্সিয়াল প্ল্যানিং ও ইনকাম ট্র্যাকিং-এর ওপর হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। 

বাক্কো বিশ্বাস করে, এ ধরনের দক্ষতা উন্নয়নমূলক উদ্যোগ দেশের ফ্রিল্যান্সিং ইকোসিস্টেমকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করবে এবং যুবসমাজকে প্রযুক্তিনির্ভর, টেকসই কর্মসংস্থানের পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

সর্বশেষ

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

আম্বারিনসহ ফুডপ্যান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

টেকভিশন২৪ ডেস্ক: কয়েক কোটি টাকার পণ্য নিয়ে বিপুল অর্থ...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুর পাঁচ তারকা হোটেল ‘দ্য...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি